আইসিসিকে সর্বনাশের হাত থেকে বাঁচালো বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি যখন ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে চরম আর্থিক ও প্রশাসনিক বিপর্যয়ের মুখে, ঠিক তখনই ত্রাতা হয়ে এল বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর সবচেয়ে হাই-ভোল্টেজ ম্যাচটি পণ্ড হওয়ার হাত থেকে রক্ষা পেল বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কূটনৈতিক হস্তক্ষেপে। এই অবদানের পুরস্কার হিসেবে আইসিসি বাংলাদেশকে বড় ধরনের ‘উপহার’ দেওয়ারও ঘোষণা দিয়েছে।
নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ ক্রিকেট দল ভারতে খেলতে যেতে অস্বীকৃতি জানালে আইসিসি কঠোর অবস্থান নেয় এবং বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে।
এর প্রতিবাদে এবং বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তান ঘোষণা করে যে, তারা ভারতের বিপক্ষে ১৫ ফেব্রুয়ারির নির্ধারিত ম্যাচটি বয়কট করবে। ভারত-পাকিস্তান ম্যাচ না হওয়া মানে আইসিসির শত কোটি ডলারের স্পনসরশিপ ও সম্প্রচার স্বত্ব হুমকির মুখে পড়া। আইসিসি এক চরম ‘সর্বনাশের’ দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ছিল।
এমন অবস্থায় সংকট সমাধানে মধ্যস্থতাকারী হিসেবে এগিয়ে আসেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
তিনি লাহোরে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির সঙ্গে জরুরি বৈঠক করেন। জানা গেছে, পিসিবি চেয়ারম্যান নিজেই বুলবুলকে অনুরোধ করেছিলেন যেন তিনি পাকিস্তানকে ভারত ম্যাচটি খেলার জন্য আনুষ্ঠানিকভাবে আহ্বান জানান। এটি ছিল পাকিস্তানের জন্য একটি সম্মানজনক প্রস্থানের পথ।
বুলবুলের আহ্বানে সাড়া দিয়ে পাকিস্তান তাদের বয়কট সিদ্ধান্ত থেকে সরে আসে।
বিসিবি প্রধান বলেন, ‘পুরো ক্রিকেট ইকোসিস্টেমের স্বার্থে আমি পাকিস্তানকে অনুরোধ করেছি তারা যেন ভারতের বিপক্ষে খেলে। পাকিস্তান আমাদের প্রতি যে সংহতি দেখিয়েছে, তাতে আমরা আবেগাপ্লুত।’
সাধারণত কোনো বড় টুর্নামেন্ট বয়কট করলে আইসিসি সংশ্লিষ্ট বোর্ডকে বিশাল অংকের জরিমানা বা সদস্যপদ স্থগিত করার মতো শাস্তি দেয়। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে উল্টো চিত্র দেখা গেছে। আইসিসি ঘোষণা করেছে- টুর্নামেন্টে অংশ না নেওয়া সত্ত্বেও বিসিবির ওপর কোনো আর্থিক বা প্রশাসনিক জরিমানা আরোপ করা হবে না।
এছাড়া ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের আগেই বাংলাদেশকে একটি বড় আইসিসি ইভেন্ট আয়োজনের দায়িত্ব দেওয়া হবে। সেই সঙ্গে আইসিসি স্বীকার করেছে যে, বাংলাদেশ চাইলে এই বিষয়টি নিয়ে ডিসপিউট রেজোলিউশন কমিটিতে যাওয়ার অধিকার রাখে।
ক্রিকেট বিশ্লেষকদের মতে, আইসিসি বুঝতে পেরেছিল বাংলাদেশ ও পাকিস্তানের জোটবদ্ধ অবস্থান ভাঙতে না পারলে টুর্নামেন্টটি আর্থিকভাবে মুখ থুবড়ে পড়বে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখানে অসাধারণ ‘ক্রিকেট ডিপ্লোম্যাসি’ দেখিয়েছে। একদিকে পাকিস্তানের সম্মান রক্ষা করা হয়েছে, অন্যদিকে আইসিসিকে বড় আর্থিক ক্ষতি থেকে বাঁচিয়ে দিয়ে নিজেদের জন্য বড় সুবিধা আদায় করে নিয়েছে বিসিবি।
বাংলাদেশের এই সময়োচিত পদক্ষেপ কেবল একটি ম্যাচ নিশ্চিত করেনি, বরং বিশ্ব ক্রিকেটে বিসিবির কূটনৈতিক গুরুত্বকেও নতুন উচ্চতায় নিয়ে গেছে। ১৫ ফেব্রুয়ারি কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে যখন ভারত-পাকিস্তান মুখোমুখি হবে, পর্দার আড়ালের নায়ক হিসেবে তখন উজ্জ্বল থাকবে বাংলাদেশের নাম।
(ওএস/এএস/ফেব্রুয়ারি ১০, ২০২৬)
পাঠকের মতামত:
- মহম্মদপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন
- লোহাগড়ার হালখাতা : আর্থ-সামাজিক লোকজ উৎসব
- নড়াইলে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো চড়ক পূজা ও গ্রামীণ মেলা
- প্রাক্তন
- পাকাপাকি
- গোপালগঞ্জে ছেলের ধাক্কায় মায়ের মৃত্যুর অভিযোগ
- ‘যে জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছে তার প্রতিটি শব্দ বাস্তবায়ন করব’
- যুক্তরাষ্ট্রে ঝড় তুলেছে ‘দম’, কানাডাসহ চলবে ৫৮ হলে
- পদ্মা ব্যারেজ প্রকল্পে ব্যয় ৩৪ হাজার কোটি টাকা, বাস্তবায়ন ২০২৬-২০৩৩
- রেফারির সিদ্ধান্তে হতাশ আরবেলোয়া
- ‘অধস্তন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০৪১৯২৪টি’
- লোডশেডিংয়ে বিপর্যস্ত পাংশা, চাহিদার তুলনায় মিলছে অর্ধেকেরও কম বিদ্যুৎ
- দীর্ঘমেয়াদী অর্থায়নে পুঁজিবাজারের কাঠামোগত রূপান্তর জরুরি
- আরও লাখ লাখ মানুষকে ক্ষুধার দিকে ঠেলে দেবে ইরান যুদ্ধ
- হাম উপসর্গে রামেক হাসপাতালে মৃত্যুর সংখ্যা ৫০ ছাড়ালো
- আওয়ামী আমলের বিসিএস নিয়োগ খতিয়ে দেখছে সরকার
- জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
- ‘দিনাজপুর শহর সম্পূর্ণরুপে পাকবাহিনীর নিয়ন্ত্রণে চলে যায়’
- বড়াইগ্রাম ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা, অনুপস্থিত ৩০%
- মুন্সীগঞ্জ কারাগারে মাসিক দরবার অনুষ্ঠিত
- সাইকেল চালিয়ে শিক্ষার্থীদের বৈশাখী শোভাযাত্রা, গ্রামবাসীকে শুভেচ্ছা
- ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত
- ২০ এপ্রিল বগুড়া যাবেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি পরিদর্শনে প্রতিমন্ত্রী
- দীর্ঘ ৪ বছর পর টাঙ্গাইলে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন
- মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, তরুণদল সভাপতিসহ গ্রেপ্তার ২
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- মৌলভীবাজারে সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ, চলছে না দূরপাল্লার বাস
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- রেফারির সিদ্ধান্তে হতাশ আরবেলোয়া
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
-1.gif)








