সাকিবকে ফেরাতে সক্রিয় বিসিবি, যা বললেন আসিফ আকবর
স্পোর্টস ডেস্ক : জাতীয় দলে সাকিব আল হাসানের প্রত্যাবর্তন নিয়ে আবারও জোর আলোচনা শুরু হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে বিষয়টি নিয়ে ক্রিকেট অঙ্গনে তুমুল গুঞ্জন চলছে। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর সেই আলোচনা নতুন মাত্রা পেয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল।
দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগেই সাকিবের বিষয়ে ইতিবাচক মন্তব্য করেছিলেন। ফলে তার জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে আশাবাদ তৈরি হয়েছে নতুন করে।
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন বোর্ড পরিচালক আসিফ আকবর। শুক্রবার এক টক শোতে তিনি বলেন, ‘সাকিবের সঙ্গে আমার নিয়মিত কথা হয়।
সবশেষ যখন আমি আমেরিকায় গিয়েছিলাম সেখানেও কথা হয়েছে। সাকিব বলেছে সে খেলতে চায়। এরপর বোর্ড পরিচালকদের সবার সম্মতিক্রমে আমরা সাকিবকে বাংলাদেশ দলে চেয়েছি।’
সাকিবের বিরুদ্ধে থাকা পুরোনো মামলা ও আইনি জটিলতা নিয়েও কথা বলেন আসিফ।
তার ভাষ্য, সাকিবের আইনজীবীরা বিসিবির সঙ্গে যোগাযোগ করেছেন, ‘সাকিবের ওপরযেসব মামলা রয়েছে, তার একটা ফাইল হয়েছে। সেগুলো নিয়ে তার আইনজীবী যোগাযোগ করেছে বিসিবির সঙ্গে। খুব দ্রুততম সময়ের মধ্যে আশা করি রবি-সোমবারের মধ্যে চেষ্টা করব মন্ত্রণালয়ে সাকিবের কেসের ফাইলগুলো পাঠিয়ে দেওয়ার। তারপরে দায়িত্ব সরকারের।’
একই অনুষ্ঠানে বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘সাকিব ক্রিকেটার কি না এটা নতুন করে বলার কিছু নেই।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটগুলোতে খেলছে সে, সেখানে কিছু কিছু পারফরম্যান্স অত্যন্ত চমৎকার। আমার মনে হয় যদি ফিটনেস লেভেলটা মোটামুটি থাকে (খেলতে পারবে), সে ভালো প্লেয়ার....বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ড।’
এর আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দায়িত্ব নেওয়ার পর জানিয়েছিলেন, সাকিব ও মাশরাফির বিষয়টি রাষ্ট্রীয়ভাবে বিবেচনা করা হবে। তাদের বিরুদ্ধে থাকা মামলাগুলো দ্রুত নিষ্পত্তির মাধ্যমে জাতীয় দলে ফেরার পথ সুগম করার আশাবাদ ব্যক্ত করেন তিনি, ‘সাকিব-মাশরাফির বিষয়টি রাষ্ট্রীয়ভাবে দেখা হবে। আমরা এই ব্যাপারে নমনীয় থাকব। তাদের যে মামলা আছে, সেসব নিয়ে রাষ্ট্রীয়ভাবে দেখা হবে। আমরা চাই সাকিব ফিরে আসুক। যেহেতু তাদের বিরুদ্ধে মামলা রয়েছে, রাষ্ট্রীয়ভাবে সেটা দ্রুত সমাধানের মাধ্যমে যাতে সে ফিরে আসে। আমরাও চাই, বাংলাদেশের ক্রিকেটে সাকিব-মাশরাফি ফিরে আসুক।’
সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে সাকিব ২৮ ফেব্রুয়ারির মধ্যে দেশে পৌঁছাতে পারেন এবং পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে অংশ নিতে পারেন। গুঞ্জন থাকলেও এখনো তার প্রত্যাবর্তনের নির্দিষ্ট সময়সূচি চূড়ান্ত হয়নি। তবে বোর্ড ও সংশ্লিষ্ট মহলের তৎপরতায় বিষয়টি নতুন করে গতি পেয়েছে।
বিসিবির পরিচালক আসিফ আকবর বলেন, ‘সাকিব যেহেতু বাংলাদেশের হয়ে এত সার্ভিস দিয়েছে। তাই আমাদেরও উচিত তাকে একটা উজ্জ্বল অবসর দেওয়া। সেই পরিপ্রেক্ষিতে আমরা বোর্ড মিটিংয়ে সবার সঙ্গে কথা বলেছি। সর্বসম্মতিক্রমে আমরা খেলোয়াড় সাকিবকে বাংলাদেশ দলে চেয়েছি।”
আসিফ আরও যোগ করে বলেন, ‘একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলার ইচ্ছা সে প্রকাশ করেছে। সেই সিরিজ যদি পাকিস্তান সিরিজ হয়, তাহলে আমাদের দায়িত্ব থেকে আমরা একটু দায়মুক্ত হতে পারি।’
(ওএস/এএস/ফেব্রুয়ারি ২১, ২০২৬)
পাঠকের মতামত:
- দিনাজপুরে শহীদ মিনারে মানুষের ঢল
- ১৮ মাস পর রাজনৈতিক সরকার জনমনে স্বস্তি এনেছে
- সাতক্ষীরায় একুশের প্রথম প্রহরে শহীদ বেদীতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
- আইনমন্ত্রী সমীপে অল্পকথা
- নগরকান্দায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
- খাসকামরায় গিয়েও স্বীকারোক্তি দেননি বিমানের সাবেক এমডি
- সালথায় আগুনে পুড়লো চারটি বসতঘর, খোলা আকাশের নিচে কৃষক পরিবার
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব
- ‘১২ ফেব্রুয়ারির নির্বাচন জাতির জন্য তাৎপর্যময়’
- সাকিবকে ফেরাতে সক্রিয় বিসিবি, যা বললেন আসিফ আকবর
- কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫
- ‘দায়িত্বশীলতা ও সততার ওপরই নির্ভর করবে আগামীর বাংলাদেশ’
- চ্যালেঞ্জের মুখে পোশাকশিল্প
- শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল
- সব ভাষার মর্যাদা সমুন্নত রাখতে সবার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
- ‘সর্বস্তরে বাংলা ভাষা নিশ্চিত করতে হবে’
- ভাষাশহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
- গৌরবময় অমর একুশে ফেব্রুয়ারি আজ
- 'শেখ মুজিব ঘরে ঘরে প্রস্তুত থাকার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান'
- মাদক সেবীকে আটক করে পুলিশে দিলেন এলাকাবাসী
- দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা
- পাংশায় আ. লীগের কার্যালয়ের সামনে উদ্বোধনের ব্যানার
- বেতনের টাকা নয় ছয়, ৭ মাস আউটসোর্সিং কর্মীদের বেতন বন্ধ
- স্বর্গীয় হরিপদ পোদ্দারের ১৫তম মৃত্যুবার্ষিকী শনিবার
- ‘ক্লিন নড়াইল’ কার্যক্রম উদ্বোধন করলেন এমপি আতাউর রহমান বাচ্চু
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- বাংলাদেশীদের জন্য অবকাশ ভ্রমণে জনপ্রিয় গন্তব্য সৌদি
- গুলি করে বাংলাদেশি ৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- 'ধানমন্ডির ৩২ নম্বরে রক্তের দাগ শুকায়নি; বঙ্গবন্ধুর মন্ত্রী সভার অনেকেই ঘাতক মোশতাকের মন্ত্রী সভায় ঠাঁই করে নিয়েছেন'
- মহম্মদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৬২
- ‘ভারত ভাগ হয়েছে ধর্মের জন্যে, ভাতের জন্যে নয়’
- চাঁদপুরে জাহাজে ৭ খুন : ঘাতক ইরফান সম্পর্কে যা জানা গেলো
- ‘বাড়ানো হচ্ছে সৈয়দপুর রেলকারখানার উৎপাদন সক্ষমতা’
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- মেহেরপুর জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
- বাগেরহাটে বিএনপি নেতাকে বহিস্কার, প্রতিবাদে মিছিল সমাবেশ মানববন্ধন
- মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- কুমিল্লায় ‘যুদ্ধসমাধিতে’ মিলল ২৩ জাপানি সেনার দেহাবশেষ
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস
- শিউলি আহমেদ’র কবিতা
- ‘গোপন বৈঠকের’ অভিযোগে রিসোর্ট থেকে ১৯ ইউপি সদস্য আটক
- খাসকামরায় গিয়েও স্বীকারোক্তি দেননি বিমানের সাবেক এমডি
-1.gif)








