বিসিবির জরুরি সভা; আলোচনায় নারী বিপিএল ও প্রধান নির্বাচক
স্টাফ রিপোর্টার : মাঠের পারফরম্যান্সের চেয়ে মাঠের বাইরের বিতর্ক আর অস্থিরতা নিয়েই এখন বেশি আলোচনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরিচালকদের পাল্টাপাল্টি মন্তব্য, টুর্নামেন্ট কমিটিতে হস্তক্ষেপের অভিযোগ এবং বর্তমান বোর্ড পর্ষদের ভবিষ্যৎ- সব মিলিয়ে এক জটিল সময় পার করছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংকটময় পরিস্থিতিতে রবিবার দুপুরে জরুরি এক সভায় বসছেন বিসিবির পরিচালকরা।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এরপর টেকনোক্র্যাট কোটায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হন আমিনুল হক। যার সঙ্গে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের খুব একটা ভালো সম্পর্ক নেই।
মন্ত্রী হওয়ার আগে বিসিবির নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বলা আমিনুল পরেও সেই অবস্থান ধরে রেখেছেন। তবে তিনি আলোচনায় বসার কথা বলেন শপথ নেওয়ার দিনেই। ফলে সবমিলিয়ে আমিনুল প্রতিমন্ত্রী হওয়ায় বর্তমান বোর্ডের ভবিষ্যত নিয়ে জল্পনা-কল্পনা এখন তুঙ্গে। এর মধ্যে বিসিবি ও আমিনুল হকের আজ সভায় বসার কথা ছিল। কিন্তু গতকাল সেটি বাতিল করেন আমিনুল, কারণ হিসেবে দেখান মন্ত্রনালয়ে কাজের ব্যস্ততা। এরপর আগামীকালের বোর্ড মিটিং এগিয়ে আজ নিয়ে আসে বিসিবি।
রবিববার দুপুর ১টায় ভার্চুয়ালি (জুম মিটিং) এই সভা অনুষ্ঠিত হবে। বর্তমানে ব্যক্তিগত সফরে অস্ট্রেলিয়ায় অবস্থান করা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সেখান থেকেই সভায় সভাপতিত্ব করবেন। সভাপতির এই বিদেশ সফর নিয়েও গত কয়েকদিনে নানা গুঞ্জন ডালপালা মেলেছে। তবে সব ছাপিয়ে আজকের সভার মূল এজেন্ডা হিসেবে থাকছে আসন্ন নারী বিপিএলের ভাগ্য নির্ধারণ এবং নতুন প্রধান নির্বাচক নিয়োগের বিষয়টি।
গাজী আশরাফ হোসেন লিপুর বিদায় নিশ্চিত হওয়ার পর প্রধান নির্বাচকের পদটি এখন শূন্য হওয়ার অপেক্ষায়। অন্যদিকে, জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সাম্প্রতিক এক মন্তব্য বিসিবিকে নতুন করে অস্বস্তিতে ফেলেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ না পাওয়া নিয়ে ক্রিকেটারদের চরম হতাশার চিত্র তুলে ধরতে গিয়ে তিনি দাবি করেন, গত আসরের সময় দুজন ক্রিকেটার নাকি কোমায় চলে যাওয়ার মতো অবস্থায় পৌঁছেছিলেন। এমন স্পর্শকাতর তথ্য প্রকাশ্যে আসায় বোর্ডের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠেছে। এছাড়া বিসিবি পরিচালক আসিফ আকবরকে নিয়েও বোর্ডে নানা অস্বস্তি আছে। একের পর এক উদ্ভট মন্তব্য করেই যাচ্ছেন তিনি। বোর্ডের বেশ কয়েকজন পরিচালক তার প্রতি ক্ষুব্ধ।
(ওএস/এএস/ফেব্রুয়ারি ২২, ২০২৬)
পাঠকের মতামত:
- কাশিয়ানীতে আওয়ামী লীগ কার্যালয়ে উড়ল জাতীয় পতাকা
- ইরানের বিক্ষোভে হাজারো মানুষ নিহত, ট্রাম্পের দাবির প্রমাণ চায় তেহরান
- আফগানিস্তানের ২ প্রদেশে পাকিস্তানের বিমান হামলা
- ‘আমরা দুই মন্ত্রী দুর্নীতি করবো না, করতে দেব না’
- ‘আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ’
- বুড়িগঙ্গায় সংঘবদ্ধ ধর্ষণ, চার আসামির যাবজ্জীবন কারাদণ্ড
- রিয়াদে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
- স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
- বিসিবির জরুরি সভা; আলোচনায় নারী বিপিএল ও প্রধান নির্বাচক
- সহজ আমদানিনীতি ও ঋণ সুবিধা চান ব্যবসায়ীরা
- রাজবাড়ীর পাংশায় রাস্তা নির্মাণে অনিয়ম, তোপের মুখে কাজ বন্ধ
- হৃদরোগে আক্রান্ত হয়ে সিসিইউতে সেলিমা রহমান
- বায়ুদূষণের শীর্ষে আজ লাহোর, ঢাকা দ্বিতীয়
- প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান তাঁর মন্ত্রী সভা বাতিল করেন
- বিশ্বাসযোগ্য ও শক্তিশালী এআই গড়ার আহ্বান বৈশ্বিক সম্মেলনে
- ‘আমরা সবকিছুতেই রাজনীতি করি’
- ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার ঘোষণা
- হাসপাতাল থেকে বাসায় ফিরলেন তানিয়া বৃষ্টি
- ‘নাগরিক কমিটিকে সম্পৃক্ত করে টিসিবির কার্যক্রম স্বচ্ছ করা হবে’
- ‘জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে পারে ১০-১২ মার্চ’
- নুরুল হক নূর প্রতিমন্ত্রী হওয়ায় কলাপাড়ায় আনন্দ ও মৌন শোভাযাত্রা
- ফরিদপুরে সরকারি রাস্তার পাশে থাকা ১৯টি গাছ কেটে বিক্রি
- দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করা আমাদের নাম্বার ওয়ান টার্গেট: মন্ত্রী জাহিদ
- নড়াইলে আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন
- গুলি করে বাংলাদেশি ৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- বাংলাদেশীদের জন্য অবকাশ ভ্রমণে জনপ্রিয় গন্তব্য সৌদি
- 'ধানমন্ডির ৩২ নম্বরে রক্তের দাগ শুকায়নি; বঙ্গবন্ধুর মন্ত্রী সভার অনেকেই ঘাতক মোশতাকের মন্ত্রী সভায় ঠাঁই করে নিয়েছেন'
- মহম্মদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- হৃদরোগে আক্রান্ত হয়ে সিসিইউতে সেলিমা রহমান
- ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৬২
- ‘ভারত ভাগ হয়েছে ধর্মের জন্যে, ভাতের জন্যে নয়’
- চাঁদপুরে জাহাজে ৭ খুন : ঘাতক ইরফান সম্পর্কে যা জানা গেলো
- মেহেরপুর জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
- ‘বাড়ানো হচ্ছে সৈয়দপুর রেলকারখানার উৎপাদন সক্ষমতা’
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন
- বাগেরহাটে বিএনপি নেতাকে বহিস্কার, প্রতিবাদে মিছিল সমাবেশ মানববন্ধন
- বিসিবির জরুরি সভা; আলোচনায় নারী বিপিএল ও প্রধান নির্বাচক
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- কুমিল্লায় ‘যুদ্ধসমাধিতে’ মিলল ২৩ জাপানি সেনার দেহাবশেষ
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- ‘গোপন বৈঠকের’ অভিযোগে রিসোর্ট থেকে ১৯ ইউপি সদস্য আটক
- শিউলি আহমেদ’র কবিতা
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস
-1.gif)








