‘মাদক ও কিশোর গ্যাং রুখতে ঢাল হবে ক্রিকেট’
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট বিভাগের নতুন দায়িত্ব পেয়েই বয়সভিত্তিক ক্রিকেটে স্বচ্ছতা ফেরাতে ‘সার্ভিলেন্স টিম’ গঠনের ঘোষণা দিয়েছেন পরিচালক আসিফ আকবর। একইসাথে তরুণ প্রজন্মকে মাদক ও কিশোর গ্যাংয়ের প্রভাব থেকে মুক্ত রাখতে ক্রিকেটকে তৃণমূলে ছড়িয়ে দেওয়ার বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছেন তিনি।
নতুন দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে আসিফ আকবর বলেন, সোমবার আমাকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দিল গেম ডেভেলপমেন্টের। এটার দায়িত্ব নেওয়ার ফলে আমরা প্রত্যেকটা টুর্নামেন্টে এক্সট্রা মনোযোগ দিতে পারবো।’
বিশেষ করে বয়সভিত্তিক ক্রিকেটে দল নির্বাচন কিংবা আম্পায়ারিংয়ের অনিয়ম রোধে বিসিবির কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, ‘আগে প্লেয়ারদের হোটেলের টাকা বা খাওয়ার টাকা নিয়ে অনেক গরমিল হতো। আমরা এখন সার্ভিলেন্স টিম করে ফেলছি। কোচ বা টিম সিলেকশনে বা আম্পায়ার স্কোরিংয়ে কোন দুর্নীতি হচ্ছে কি না, এগুলো আমরা অলরেডি মনিটর করা শুরু করে দিয়েছি এইজ লেভেল থেকে।’
‘খেলোয়াড়দের যে মানের হোটেলে থাকার কথা, যে ধরণের খাবার পাওয়ার কথা সেটা পাচ্ছে কিনা এখন আমরা তদারকি করবো। নিজেকে প্রধান করে ইতিমধ্যে একটা কমিটি করেছি। উদাহরণ দিয়ে বলি, খেলা হচ্ছে কক্সবাজার, মনে হলো মনিটর করার দরকার তখন টিম পাঠিয়ে দিবো দেখে আসবে সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা।’
তৃণমূলের ক্রিকেটকে শৃঙ্খলার মধ্যে আনতে আসিফ আকবর একটি দীর্ঘস্থায়ী কাঠামো তৈরির ওপর জোর দিয়ে বলেন, ‘আমি চাচ্ছি আমার মেয়াদকালে একটা ডিসিপ্লিন তৈরি করতে, যেটা ভবিষ্যতে যে আসুক তারা মেনটেইন করতে বাধ্য হবে।’
মাঠের ক্রিকেটের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাকেও গুরুত্ব দিচ্ছে বিসিবি। তরুণ প্রজন্মকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে মাদ্রাসার শিক্ষার্থীদেরও মূলধারার ক্রিকেটে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘আমাদের এই কিশোর গ্যাং, তারপর এই যে মাদক- এখান থেকে বাচ্চাদের সেভ করতে হয়।’
ঢাকার বাইরে ক্রিকেটের জোয়ার ফেরাতে দেশের তিনটি গুরুত্বপূর্ণ ভেন্যুকে আন্তর্জাতিক মানে ফিরিয়ে আনার লক্ষ্য জানিয়ে আসিফ আকবর বলেন, ‘বগুড়ায় দেখছেন, সোমবার, বিসিএল মাঠে কি সুন্দর ভালো লাগছে! খুব ভালো মানে, ঢাকার বাইরে যত দিবেন তত ভালো। আমরা দ্রুততম সময়ে খুলনা, বরিশাল এবং বগুড়া- এই তিনটাকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে নিয়ে আসবো।’
(ওএস/এএস/ফেব্রুয়ারি ২৪, ২০২৬)
পাঠকের মতামত:
- নবাগত ইউএনও’র সঙ্গে নগরকান্দার সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা
- ব্যাংক খাত সংস্কারে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
- ২০২৬ বিশ্বকাপকেই সবচেয়ে সফল বললেন ফিফা সভাপতি
- চিকিৎসা কষ্টে থাকা কাঙালিনী সুফিয়ার দায়িত্ব নিলো বসুন্ধরা ফাউন্ডেশন
- ভালুকায় একটানা বিয়াল্লিশ ঘন্টা যুদ্ধে পাকবাহিনীর ১২৫ জন সেনা নিহত হয়
- সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি
- সাতক্ষীরাবাসীকে ‘ধর্মান্ধ’ বলায় ডিসির বিরুদ্ধে মানববন্ধন
- প্রতিকার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ সাতক্ষীরার আমজাদ হোসেনের
- ফরিদপুরে ‘এসকাফ’ সিরাপসহ নারী গ্রেফতার, মামলা দায়ের
- এখতিয়ার বহির্ভূত বিচারে বিবাহ বিচ্ছেদের রায়!
- ঈশ্বরদীতে ৭৬ বোতল কোডিন সিরাপসহ নারী গ্রেফতার
- দিনাজপুর সীমান্তে ভারত থেকে চারজনের অনুপ্রবেশ, জিজ্ঞাসাবাদ করছে বিজিবি
- ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি
- দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান
- প্রবাসীদের সংগঠন ‘নয় বাড়ীয়া ফোরাম’র নতুন কমিটি ঘোষণা
- ফুলপুরে আ.লীগ ও অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মী গ্রেফতার
- গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২
- শ্যামনগরে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, গ্রেফতার ২
- সুনামধন্য গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার
- মৌলভীবাজারে পৌরকর ২০ গুণ বৃদ্ধি!
- টুঙ্গিপাড়ায় রাস্তা নির্মাণে বাধা, অবরুদ্ধ ২০ পরিবার
- ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সালথায় অবহিতকরণ সভা
- আমার বটবৃক্ষ
- নড়াইলে এনসিপির বিক্ষোভ মিছিল সমাবেশ
- প্রাথমিক শিক্ষার বিবর্তন ও এসডিজি ৪ অর্জন
- তারুণ্যের ঈদ ভাবনা
- প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সুযোগ প্রদানের দাবি
- শ্রীমঙ্গলে যুবলীগ নেতার বিরুদ্ধে গ্রাম্য সালিশে দিনমজুর বৃদ্ধকে মারধরের অভিযোগ
- প্রেমের টানা কুষ্টিয়ায় চীনা যুবক, বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ
- ‘ফেনীর বন্যা সমাধানে সেনাবাহিনীর মাধ্যমে নদীর বেড়িবাঁধ নির্মাণ হবে’
- প্রতিষ্ঠাবার্ষিকী ও পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নীলফামারী জেলা আ.লীগের বর্ণিল আয়োজন
- শরীয়তপুরের দুই রুটে ফেরি চলাচল বন্ধ
- মাদারীপুরে বিষ প্রয়োগে ১৫ লাখ টাকার মাছ নিধন
- উত্তম ও অধম
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- মরা নদের গল্প
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- এক কিশোর মুক্তিযোদ্ধার বীরত্ব গাথা
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
-1.gif)







