সিইও, সহ-সভাপতিদের দায়িত্ব দিয়ে যাননি বুলবুল, বিশৃঙ্খলা-হতাশা বিসিবিতে
স্পোর্টস ডেস্ক : বিসিবি সভাপতি আমিনুল ইসলামকে নিয়ে এখন অনেক কথা, নানা প্রশ্ন। তিনি অস্ট্রেলিয়া থেকে কবে ফিরবেন? কেন এখনো ফেরেননি? আদৌ ফিরবেন কি না?
বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুরুতে জানিয়েছিল, আমিনুল ইসলাম বুলবুল এবার অস্ট্রেলিয়ায় গেছেন পরিবারের সঙ্গে সময় কাটাতে। নির্দিষ্ট সময়ে তিনি ফিরে আসবেন। কিন্তু সময় তো পার হয়ে যাচ্ছে। একটি বিসিএল টুর্নামেন্ট হয়ে গেল, তিনি ছিলেন না। এদিকে পাকিস্তান দলের আসার সময়ও ঘনিয়ে আসছে। ৯ মার্চ ঢাকায় পা রাখার কথা পাকিস্তান ক্রিকেট দলের। তখনও কি বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অনুপস্থিত থাকবেন? তিনি কি এই সিরিজও দেখবেন না? এমন প্রশ্ন এখন অনেকের মনেই উঁকিঝুঁকি দিচ্ছে। সময় যত গড়াচ্ছে, তত প্রশ্নের শাখা-প্রশাখা বাড়ছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকেও কেউ দায়িত্ব নিয়ে স্পষ্ট করে বলতে পারছেন না, বা বলছেন না- আমিনুল ইসলাম বুলবুল কবে আসবেন, তার নির্দিষ্ট কোনো শিডিউল আছে কি না। বোর্ডের পক্ষ থেকে কিছু না জানানো এবং আমিনুল ইসলাম বুলবুল নিজেও উদ্যোগ নিয়ে মিডিয়াকে কিছু না জানিয়ে অস্ট্রেলিয়ায় চলে যাওয়াতেই তৈরি হয়েছে এত কৌতূহল, এত প্রশ্ন।
তিনি অস্ট্রেলিয়া প্রবাসী। তার পরিবার অস্ট্রেলিয়ায় থাকে। স্ত্রী-সন্তান সেখানেই স্থায়ী বাসিন্দা। আমিনুল ইসলাম বুলবুল নিজেও অস্ট্রেলিয়া প্রবাসী হিসেবে আইসিসির ডেভেলপমেন্ট কমিটিতে দীর্ঘদিন কাজ করেছেন। কাজেই ধরে নেওয়া যায়, তার নিজের ও পরিবারের আবাসস্থল এখন অস্ট্রেলিয়াই। তিনি সেখানে যাবেন, স্ত্রী-সন্তানের সঙ্গে সময় কাটাবেন- এটা স্বাভাবিক।
এখন পবিত্র রমজান মাস। একসঙ্গে সেহরি করবেন, ইফতার করবেন, সময় কাটাবেন- এ নিয়ে কারও কোনো কথা বলার এখতিয়ার নেই। এটা তার ব্যক্তিগত অধিকার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ার পরও তিনি পরিবারের কাছে যেতে পারেন।
কিন্তু বোর্ড পরিচালনার একটি নিয়ম-কানুন আছে। পরিচালনা পর্ষদ রয়েছে, যার প্রধান তিনি। তার অনুপস্থিতিতে প্রশাসনিক দিকটি কে দেখবেন? বোর্ডের উন্নয়নমূলক কাজ কিভাবে চলবে? দৈনন্দিন রুটিন কার্যক্রম পরিচালনার জন্য অবশ্যই নানা কর্মকর্তা-কর্মচারি আছেন, তারা তাদের কাজ করবেন; কিন্তু দিন শেষে সেই কাজের তদারকি, নজরদারি ও সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সভাপতিরই।
প্রধান নির্বাহীকে কি কোনো দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে? সেটাও প্রশ্ন। বোর্ডে দুজন সহ-সভাপতি আছেন, ফারুক আহমেদ ও শাহাদাত হোসেন। তাদের ওপর দায়িত্ব অর্পণ করা যেত। খোঁজ নিয়ে জানা গেছে, ফারুক আহমেদ ও শাহাদাত হোসেন কেউই জানেন না আমিনুল ইসলাম বুলবুল কবে ফিরবেন। সাধারণত কোনো বোর্ড সভাপতি বাইরে গেলে সহ-সভাপতির ওপর দায়িত্ব অর্পণ করে যান। বিসিবি একটি বড় বোর্ড, যার কর্মকাণ্ড ব্যাপক ও বিস্তৃত। সে ক্ষেত্রে দুজন সহ-সভাপতিকে আলাদাভাবে বিভিন্ন দায়িত্ব দিয়ে যাওয়া যেত।
কিন্তু সূত্র বলছে, দুই সহ-সভাপতির কেউই ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পাননি। আমিনুল ইসলাম বুলবুল নাকি কাউকে স্পষ্ট করে বলেননি যে তার অনুপস্থিতিতে কে কী দায়িত্ব পালন করবেন! একজন সহ-সভাপতি রাখা হয় সভাপতির ডেপুটি হিসেবে। যেমন ক্রিকেট বা ফুটবলে অধিনায়কের সঙ্গে সহ-অধিনায়ক থাকেন, অধিনায়ক অনুপস্থিত থাকলে বা মাঠের বাইরে গেলে সহ-অধিনায়ক নেতৃত্ব দেন। একইভাবে বোর্ডেও সহ-সভাপতি শুধু পদ অলংকরণের জন্য নন; সভাপতির অনুপস্থিতিতে তারা কার্যক্রম পরিচালনা করেন। শুধু বিসিবি নয়, যেকোনো সংগঠনে সভাপতির অনুপস্থিতিতে সিনিয়র সহ-সভাপতি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন।
যতদূর জানা গেছে, বর্তমান সভাপতি দায়িত্ব নেওয়ার পর এবার বাইরে যাওয়ার আগে কোনো সহ-সভাপতিকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দিয়ে যাননি। এতে অভ্যন্তরীণ শৃঙ্খলায় ব্যত্যয় ঘটছে। বোর্ডের কিছু কর্মকর্তা বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হয়েছেন। তাদের ওপর নজরদারি করার মতো কেউ নেই- এমন ধারণাও তৈরি হয়েছে। একাউন্টেবিলিটিও যেন কমে গেছে। যেহেতু বোর্ড সভাপতি অনুপস্থিত, বাকিরা যে যার মতো চলার চেষ্টা করছেন।
সব মিলিয়ে বিসিবিতে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছে। শৃঙ্খলা ও চেইন অব কমান্ড কিছুটা ভেঙে পড়েছে বলেই মনে হচ্ছে। এসব সমস্যার সমাধান আমিনুল ইসলাম বুলবুলই দিতে পারেন। তিনি যদি স্পষ্টভাবে সিইও ও দুই সহ-সভাপতিকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে যেতেন- কে কোন দিকটি দেখবেন, তাহলে হয়তো বর্তমান অস্থিরতা তৈরি হতো না।
আমিনুল ইসলাম বুলবুল সত্যিই ফিরবেন কি না, এ প্রশ্নের নির্দিষ্ট উত্তর কেউ দিতে পারছেন না। তবে একমাত্র তিনিই ফিরে এসে এই পরিস্থিতির সমাধান করতে পারেন। এখন তিনি কবে ফিরবেন- সেটাই বড় প্রশ্ন।
(ওএস/এএস/মার্চ ০৫, ২০২৬)
পাঠকের মতামত:
- ভারতে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির
- শক্তিশালী প্রবাহেও রেমিট্যান্সে গতি কিছুটা কম
- ‘পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে যুদ্ধ করছি’
- এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১৪ মার্চ
- ‘বার্ষিক পরীক্ষা, বন্যা, পূজা বিবেচনায় নিয়ে স্থানীয় নির্বাচন হবে’
- ইমরান খানের চিকিৎসায় ২১ সাবেক অধিনায়কের ৩ দাবি
- শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের শ্রদ্ধা
- ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার’
- নড়াইলে ইয়াবাসহ দম্পতি গ্রেফতার
- মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্ম ‘শব্দহীন যন্ত্রণা’
- ‘১৮০ দিনের ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রীকে জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত’
- পানি-বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ
- নুসরাত হত্যা মামলা, হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল
- ‘দেশের প্রতিটি ইউনিয়নে হেলথ হাব চালু করা হবে’
- মুক্তিবাহিনী সাতক্ষীরায় রাজাকারদের আশাশুনি ক্যাম্প আক্রমণ করে
- সুন্দরবনে আশ্রয় নেয়া জেলেবহরে বনদস্যুদের হানা, ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ
- হাঁস নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যা, ছেলে হাসপাতালে ভর্তি
- বাগেরহাটে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ষাটর্দ্ধো বৃদ্ধ গ্রেপ্তার
- ৮৫৩ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দিল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র
- রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ঐক্য পরিষদের
- ২ হাজার চা-শ্রমিক ও পরিবারের দৃষ্টিসেবায় ব্র্যাক ব্যাংক ও ভিশনস্প্রিং
- ‘এমব্রায়োনিক শিফটস’ প্রদর্শনীর উদ্বোধন
- বিশ্বকাপের সাফল্যের ধারাবাহিকতায় নতুন ইপিএল মৌসুমে টফি
- কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল
- পাউরুটি কিনতে গিয়ে ধর্ষণচেষ্টার শিকার দুই শিশু বোন
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- তজুমদ্দিনে মেজর হাফিজকে গণসংবর্ধনা
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শনিবার
- বরগুনায় সহকারী মৌলভীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- ‘বিএনপি-জামায়াতের আর কোন নাশকতা সহ্য করা হবেনা’
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা, সতর্ক করতে মাইকিং
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








