E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পিএসএলে বাংলাদেশি তারকাদের মেলা, নতুন মুখ শরিফুল

২০২৬ মার্চ ১৭ ১৪:০৭:০০
পিএসএলে বাংলাদেশি তারকাদের মেলা, নতুন মুখ শরিফুল

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসর ঘিরে বাংলাদেশি ক্রিকেটারদের উপস্থিতি এবার আরও জমজমাট হতে যাচ্ছে। ইতোমধ্যে সরাসরি চুক্তিতে মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। নিলামের মাধ্যমে দল পেয়েছেন রিশাদ হোসেন, নাহিদ রানা এবং পারভেজ হোসেন ইমন। 

এবার সেই তালিকায় নতুন সংযোজন শরিফুল ইসলাম।

প্রথমবারের মতো পিএসএলে সুযোগ পাওয়া এই বাঁহাতি পেসারকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি। সবকিছু ঠিক থাকলে একই দলে নাহিদ রানার সঙ্গে খেলতে দেখা যাবে শরিফুলকে।

নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে শরিফুলকে স্বাগত জানিয়ে পেশোয়ার জালমি লিখেছে, 'ইয়েলো স্টর্ম আপনার আগমনে আরও শক্তিশালী হলো! বাংলাদেশের বাঁহাতি পেসার শরিফুল ইসলাম এখন হলুদ জার্সিতে পিএসএলে ঝড় তুলতে প্রস্তুত। গতি, উইকেট নেওয়ার ক্ষমতা আর দারুণ এনার্জি নিয়ে জালমি পরিবারে আপনাকে স্বাগতম।
'
আগামী ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে পিএসএলের একাদশ আসর। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে লাহোর কালান্দার্স, যেখানে খেলার সম্ভাবনা রয়েছে মোস্তাফিজ ও ইমনের।

অন্যদিকে ২৮ মার্চ প্রথম ম্যাচ খেলবেন রিশাদ, নাহিদ ও শরিফুল। সূচি অনুযায়ী, পেশোয়ার জালমি মুখোমুখি হবে রাওয়ালপিন্ডির।

(ওএস/এএস/মার্চ ১৭, ২০২৬)






পাঠকের মতামত:

১৯ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test