‘বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই’
স্টাফ রিপোর্টার : বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচারে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, খেলাধুলাকে সরকার রাজনৈতিকভাবে দেখে না বরং বিষয়টি বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকেই বিবেচনা করা হবে।
গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তথ্যমন্ত্রী বলেন, আমাদের কাছে আইপিএল দেখানোর ব্যাপারে এখনো কেউ আবেদন নিয়ে আসেনি। খেলাধুলা নিয়ে আমরা রাজনীতি করতে চাই না। ফলে বিষয়গুলো বাণিজ্যিকভাবেই আমরা দেখব। কোনো চ্যানেল যদি আইপিএল দেখানোর জন্য আবেদন করে, আমরা ইতিবাচকভাবেই তা বিবেচনা করব।
তিনি আরও বলেন, বাংলাদেশের কোনো সম্প্রচারক প্রতিষ্ঠান চাইলে আইপিএল দেখাতে পারবে এবং সরকার এ ক্ষেত্রে কাউকে বাধা দেবে না।
মন্ত্রী বলেন, আমরা কাউকে বাধা দেব না। যদি দেখা যায়, যাবে। আমাদের কেউ যদি দেখানোর আবেদন করে, সেটাও ইতিবাচকভাবে আমরা দেখব। জোর করে কিছু করা হবে না।
এদিকে, ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর দপ্তর সম্পাদক রেজাউল করিম লাভলু জানিয়েছেন, আইপিএল সম্প্রচারকারী চ্যানেলগুলো বাংলাদেশে দেখানোর ক্ষেত্রে বর্তমানে কোনো বিধিনিষেধ নেই।
তিনি বলেন, স্টার স্পোর্টসে যদি আইপিএল দেখা যায়, তাহলে যাবে। আমাদেরকে কেউ এটা বন্ধ রাখতে বলেনি।
২০২৪ সালের ৮ আগস্ট দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের সময় আইপিএল সম্প্রচার বন্ধের যে নির্দেশনা দেওয়া হয়েছিল, সেটির এখন আর কার্যকারিতা নেই বলেও মন্তব্য করেন রেজাউল করিম লাভলু।
তার ভাষায়, অন্তর্বর্তী সরকারের ওই নির্দেশনার এখন কোনো দাম নেই। এই সরকার যদি আমাদের বন্ধ রাখতে বলে, আমরা বন্ধ রাখব। আগের সরকারের ঐসব নির্দেশনা এখন আর বহাল নেই।
তবে, যথাযথ বিপণন, সম্প্রচার স্বত্ব এবং অন্যান্য লজিস্টিক প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না থাকায় টি স্পোর্টসসহ বাংলাদেশের কোনো সম্প্রচারক প্রতিষ্ঠান এখনো এবারের আইপিএল দেখানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।যদিও বর্তমানে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) সম্প্রচার করছে টি স্পোর্টস।
(ওএস/এসপি/মার্চ ২৮, ২০২৬)
পাঠকের মতামত:
- কালিগঞ্জে অস্ত্রসহ ডাকাত সর্দার ইয়ার আলী ও তার সহযোগী উজ্জ্বল গ্রেপ্তার
- দিনাজপুরে জ্বালানি তেলের জন্য হাহাকার
- চিত্রায় গোসলে নেমে দুই শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার
- সেফটিক ট্যাংক থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার, হত্যার আশঙ্কা
- ১০ দিন পর ভোমরা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
- রাজৈরে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
- ফুলপুরে বিপুল পরিমাণ পেট্রোল ও ডিজেল জব্দ
- কাপাসিয়ায় রাম নবমী পুজা অনুষ্ঠিত
- জ্বালানীর অবৈধ মজুদের অপরাধে ৯ হাজার টাকা জরিমানা
- মাদক নির্মূলে কোটালীপাড়ায় মানববন্ধন
- এআইয়ের পরামর্শে মাকে হত্যা, ছেলের যাবজ্জীবন
- আইপিএল নিয়ে বাংলাদেশিদের জন্য সুখবর
- ‘বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই’
- বিক্রমপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও বিক্রমপুর কন্ঠ পত্রিকার সম্পাদক আর নেই
- নড়াইলে ফের রাতের আঁধারে গরু চুরি
- কালিগঞ্জে দুটি ককটেল উদ্ধার
- গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র্যালী ও মশক নিধন কার্যক্রম
- মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ১২ মার্কিন সেনা আহত
- ফের বাড়ল সোনার দাম
- নাসিমার জীবন লড়াই থেমে গেল বাস ডুবির ঘটনায়
- শৈলকুপায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু, আহত ৪
- পর্যাপ্ত মজুদ থাকতেও চালকদের তেল না দেয়ায় ৫০ হাজার টাকা জরিমানা
- কাঁঠাল গাছের মগডাল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মধুমতী নদীতে নিখোঁজের দুই দিন পর ভেসে উঠল শিশু তাসমিয়ার মরদেহ
- ‘পুলিশকে আগের পোশাকে ফেরাতে কাজ করছে সরকার’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মুক্তিযোদ্ধার স্ত্রীদের মাঝে কম্বল বিতরণ
- কালিগঞ্জে দুটি ককটেল উদ্ধার
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- চাঁদপুরে জাহাজে ৭ খুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর
- কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
- একুশে বইমেলায় ‘দেখা শোনা জানা কথা’
- কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রী, মানুষের নাভিশ্বাস
- '১৫ আগস্ট দুপুর গড়াতে না গড়াতেই রেডিওতে কোরাস কণ্ঠে উপর্যুপরি পরিবেশিত হয় মুজিব বিরোধী গান......এতো দিন মহাজনী করেছে যারা মুখোশ এবার তাদের খুলবোই.....'
- যশোরে এইচডিও এর কার্যালয় উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
- শরীয়তপুরে তিনটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা
- কৃষ্ণচূড়ার ডালে ডালে
- ‘নাহিদের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না’
- চাঁদপুরে জাহাজে খুন হওয়া ছেলের শোকে বাবার মৃত্যু
- মেহেরপুরে মেহেগুনি বাগান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন সার্কেল চ্যাম্পিয়ান
- খাগড়াছড়িতে চলছে ১৫ দিনব্যাপী বৈসাবি মেলা
- চুলের যত্নে জানতে হবে যে ১০ তথ্য
- বরগুনায় টিকা নিয়ে হাসপাতালে ১৬ শিক্ষার্থী
- শরীয়তপুরে সমকাল প্রতিনিধিকে হাতুড়িপেটার প্রতিবাদে মানববন্ধন
-1.gif)








