আইপিএল নিয়ে বাংলাদেশিদের জন্য সুখবর
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচারে সরকারের আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা এখনো প্রত্যাহার করা না হলেও, কেবল অপারেটরদের মাধ্যমে স্টার স্পোর্টসে আইপিএল দেখানোয় আপাতত বাধা দেওয়া হবে না। ফলে আজ থেকে শুরু হওয়া এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ বাংলাদেশি দর্শকরা দেশীয় কোনো টেলিভিশন চ্যানেলে না দেখলেও স্টার স্পোর্টসের মাধ্যমে সরাসরি উপভোগ করতে পারবেন।
এ বিষয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বর্তমানে দেশের বাইরে থাকায় সম্প্রচার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি।
তিনি বলেন, তথ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি এখন দেশের বাইরে আছেন। যেহেতু বিষয়টা একটু অন্য রকম, তিনি ফিরলে আমরা একটা সিদ্ধান্ত জানিয়ে দেব।
অন্যদিকে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে-কে বলেন,খেলাধুলা নিয়ে আমরা রাজনীতি করতে চাই না। ফলে বিষয়গুলো বাণিজ্যিকভাবেই আমরা দেখব। কোনো দেশি চ্যানেল যদি আইপিএল দেখানোর জন্য আমাদের কাছে আবেদন করে, আমরা ইতিবাচকভাবেই বিবেচনা করব।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, স্টার স্পোর্টসের মাধ্যমে বাংলাদেশে আইপিএল দেখানোর বিষয়ে তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে মৌখিক আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত মন্তব্য করতে চাননি প্রতিমন্ত্রী আমিনুল হক।
তিনি বলেন, এরই মধ্যে তথ্যমন্ত্রীর সঙ্গে আইপিএল সম্প্রচার নিয়ে আমার বেশ কিছু কথা হয়েছে। কিন্তু আমি এ নিয়ে এখনই কোনো মন্তব্য করতে পারছি না।
গত ৫ জানুয়ারি, বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় ভারতীয় সরকারের হস্তক্ষেপের অভিযোগ তুলে দেশে এই টুর্নামেন্টের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেয় অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
সেই প্রেক্ষাপটে দীর্ঘ অনিশ্চয়তার পর এবার অন্তত বিদেশি স্পোর্টস চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে আইপিএল দেখার পথ খুলে গেল বলে মনে করছেন ক্রীড়াপ্রেমীরা।
(ওএস/এসপি/মার্চ ২৮, ২০২৬)
পাঠকের মতামত:
- কালিগঞ্জে অস্ত্রসহ ডাকাত সর্দার ইয়ার আলী ও তার সহযোগী উজ্জ্বল গ্রেপ্তার
- দিনাজপুরে জ্বালানি তেলের জন্য হাহাকার
- চিত্রায় গোসলে নেমে দুই শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার
- সেফটিক ট্যাংক থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার, হত্যার আশঙ্কা
- ১০ দিন পর ভোমরা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
- রাজৈরে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
- ফুলপুরে বিপুল পরিমাণ পেট্রোল ও ডিজেল জব্দ
- কাপাসিয়ায় রাম নবমী পুজা অনুষ্ঠিত
- জ্বালানীর অবৈধ মজুদের অপরাধে ৯ হাজার টাকা জরিমানা
- মাদক নির্মূলে কোটালীপাড়ায় মানববন্ধন
- এআইয়ের পরামর্শে মাকে হত্যা, ছেলের যাবজ্জীবন
- আইপিএল নিয়ে বাংলাদেশিদের জন্য সুখবর
- ‘বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই’
- বিক্রমপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও বিক্রমপুর কন্ঠ পত্রিকার সম্পাদক আর নেই
- নড়াইলে ফের রাতের আঁধারে গরু চুরি
- কালিগঞ্জে দুটি ককটেল উদ্ধার
- গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র্যালী ও মশক নিধন কার্যক্রম
- মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ১২ মার্কিন সেনা আহত
- ফের বাড়ল সোনার দাম
- নাসিমার জীবন লড়াই থেমে গেল বাস ডুবির ঘটনায়
- শৈলকুপায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু, আহত ৪
- পর্যাপ্ত মজুদ থাকতেও চালকদের তেল না দেয়ায় ৫০ হাজার টাকা জরিমানা
- কাঁঠাল গাছের মগডাল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মধুমতী নদীতে নিখোঁজের দুই দিন পর ভেসে উঠল শিশু তাসমিয়ার মরদেহ
- ‘পুলিশকে আগের পোশাকে ফেরাতে কাজ করছে সরকার’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মুক্তিযোদ্ধার স্ত্রীদের মাঝে কম্বল বিতরণ
- কালিগঞ্জে দুটি ককটেল উদ্ধার
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- চাঁদপুরে জাহাজে ৭ খুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর
- কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
- একুশে বইমেলায় ‘দেখা শোনা জানা কথা’
- কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রী, মানুষের নাভিশ্বাস
- '১৫ আগস্ট দুপুর গড়াতে না গড়াতেই রেডিওতে কোরাস কণ্ঠে উপর্যুপরি পরিবেশিত হয় মুজিব বিরোধী গান......এতো দিন মহাজনী করেছে যারা মুখোশ এবার তাদের খুলবোই.....'
- যশোরে এইচডিও এর কার্যালয় উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
- শরীয়তপুরে তিনটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা
- কৃষ্ণচূড়ার ডালে ডালে
- ‘নাহিদের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না’
- চাঁদপুরে জাহাজে খুন হওয়া ছেলের শোকে বাবার মৃত্যু
- মেহেরপুরে মেহেগুনি বাগান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন সার্কেল চ্যাম্পিয়ান
- খাগড়াছড়িতে চলছে ১৫ দিনব্যাপী বৈসাবি মেলা
- চুলের যত্নে জানতে হবে যে ১০ তথ্য
- বরগুনায় টিকা নিয়ে হাসপাতালে ১৬ শিক্ষার্থী
- শরীয়তপুরে সমকাল প্রতিনিধিকে হাতুড়িপেটার প্রতিবাদে মানববন্ধন
-1.gif)








