৪০ বছরের অপেক্ষা শেষ, যুদ্ধের ক্ষত ভুলে বিশ্বকাপে ইরাক
স্পোর্টস ডেস্ক : মধ্যপ্রাচ্যের অস্থিরতা আর সংঘাতের কালো মেঘ কাটিয়ে ফুটবলের নীল আকাশে ডানা মেলল ইরাক। সব অনিশ্চয়তা পেছনে ফেলে দীর্ঘ চার দশক পর আবারও বিশ্বকাপের মূল মঞ্চে নাম লেখালো দেশটি।
বুধবার সকালে মেক্সিকোর গুয়াদালুপেতে অনুষ্ঠিত আন্তঃমহাদেশীয় প্লে-অফ ফাইনালে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়ে রূপকথা তৈরি করেছে মধ্যপ্রাচ্যের এই প্রতিনিধিরা।
মাঠের লড়াইয়ে পরিসংখ্যানের বিচারে বলিভিয়া অনেকটা দাপট দেখালেও কাজের কাজ করেছে ইরাক।
৬৬ শতাংশ সময় বল দখলে রাখা বলিভিয়া গোলমুখে ১৬টি শট নিয়েছিল, যার ৭টিই ছিল লক্ষ্যে। বিপরীতে মাত্র ৭টি শট নিয়েই জয় ছিনিয়ে আনে ইরাক।
ম্যাচের মাত্র ১০ মিনিটে আলি ইব্রাহিম আল-হামাদির গোলে লিড নেয় ইরাক। ৩৮ মিনিটে বলিভিয়ার ময়সেস পানিয়াগুয়া লক্ষ্যভেদ করলে ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।
বিরতি থেকে ফিরে ৫৩ মিনিটে দুর্দান্ত এক ফিনিশিংয়ে ইরাককে উল্লাসে ভাসান আয়মান হোসেন। বাকি সময় বলিভিয়া আক্রমণের ঢেউ তুললেও ইরাকের ইস্পাতকঠিন রক্ষণ ভাঙতে পারেনি।
১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপের পর আর কখনোই বিশ্বমঞ্চে জায়গা করে নিতে পারেনি ইরাক। সেই মেক্সিকোর মাটিতেই ৪০ বছর আগের আক্ষেপ ঘোচাল তারা।
১৯৮৬ সালের আসরে মাত্র ১ গোল করা ইরাক এবার নতুন স্বপ্ন নিয়ে মাঠে নামবে।
ইরাকের এই জয়ে ২০২৬ বিশ্বকাপে এশিয়ান অঞ্চল থেকে মোট ৯টি দেশ অংশগ্রহণ নিশ্চিত করল। ইরাক ছাড়াও কাতার বিশ্বকাপে জায়গা করে নেওয়া দলগুলো হলো- অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডান, কাতার, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তান।
২০২৬ বিশ্বকাপে 'আই' গ্রুপে শক্তিশালী ফ্রান্স, সেনেগাল ও নরওয়ের মুখোমুখি হবে ইরাক। আগামী ১৬ জুন নরওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বজয়ের মিশন।
(ওএস/এএস/এপ্রিল ০১, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘কেউ যেন খাল-নদী-জলাশয় দখল করতে না পারে’
- ‘প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত সংগীত শিক্ষা চালু করবে সরকার’
- পাংশায় জোরপূর্বক মাইক্রোবাসে নিয়ে ধর্ষণ, গ্রেফতার এক
- টুঙ্গিপাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা গ্রেপ্তার
- টুঙ্গিপাড়ায় ৪ হাজার ৫০০ লিটার ডিজেল মজুদ, ৩০ হাজার টাকা জরিমানা
- বিএনপির তিন নেতাকে সব পদ থেকে বহিষ্কার
- বাগেরহাট-২ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ
- গোপালগঞ্জে ধর্ষণের অভিযোগে রেস্টুরেন্টের মালিক-কর্মচারীর বিরুদ্ধে মামলা
- গ্যালারিতে মুসলিম-বিদ্বেষী স্লোগান, সমর্থকদের ওপর ক্ষুব্ধ স্প্যানিশ কোচ
- গাইতে পারছেন না, বিরল রোগে আক্রান্ত অলকা ইয়াগনিক
- এলপিজির দাম বাড়বে না কমবে, জানা যাবে বৃহস্পতিবার
- পূর্ণ হলো বিশ্বকাপের ৪৮ দল, এক নজরে ১২ গ্রুপ ও সূচি
- ৪০ বছরের অপেক্ষা শেষ, যুদ্ধের ক্ষত ভুলে বিশ্বকাপে ইরাক
- ‘চুক্তির প্রয়োজন নেই, ২-৩ সপ্তাহে শেষ হতে পারে ইরান যুদ্ধ’
- ‘ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ থেকে পালাবার পথ খুঁজছেন’
- ফুটপাত-সড়ক দখলমুক্তে ডিএমপির অভিযান
- আরও বাড়ল সোনার দাম
- বগুড়া ও কুষ্টিয়া সম্পূর্ণরূপে শত্রুমুক্ত হয়
- পদ্মা সেতু এলাকায় ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
- নগরকান্দায় বৃদ্ধা হত্যার রহস্য উদঘাটন: ঘাতক ভাগ্নে গ্রেপ্তার
- জ্বালানি তেলের অবৈধ মজুত ও অতিরিক্ত দামে বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
- অনৈতিক কাজ সন্দেহে ঘরে উঁকি দেয়ার অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
- গোপালগঞ্জে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু
- ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক হলেন বিএনপি নেতা পলাশ
- পদ্মায় ভেসে উঠলো নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রী, মানুষের নাভিশ্বাস
- চাঁদপুরে জাহাজে ৭ খুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর
- একুশে বইমেলায় ‘দেখা শোনা জানা কথা’
- '১৫ আগস্ট দুপুর গড়াতে না গড়াতেই রেডিওতে কোরাস কণ্ঠে উপর্যুপরি পরিবেশিত হয় মুজিব বিরোধী গান......এতো দিন মহাজনী করেছে যারা মুখোশ এবার তাদের খুলবোই.....'
- গোপালগঞ্জে ধর্ষণের অভিযোগে রেস্টুরেন্টের মালিক-কর্মচারীর বিরুদ্ধে মামলা
- চুলের যত্নে জানতে হবে যে ১০ তথ্য
- শরীয়তপুরে তিনটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা
- ‘নাহিদের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না’
- কৃষ্ণচূড়ার ডালে ডালে
- মেহেরপুরে মেহেগুনি বাগান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন সার্কেল চ্যাম্পিয়ান
- চাঁদপুরে জাহাজে খুন হওয়া ছেলের শোকে বাবার মৃত্যু
- খাগড়াছড়িতে চলছে ১৫ দিনব্যাপী বৈসাবি মেলা
- বরগুনায় টিকা নিয়ে হাসপাতালে ১৬ শিক্ষার্থী
- মেহেরপুরে বিভিন্ন আয়োজনে দিনব্যাপী প্রবীণদের মিলন মেলা
- শরীয়তপুরে সমকাল প্রতিনিধিকে হাতুড়িপেটার প্রতিবাদে মানববন্ধন
- গ্যালারিতে মুসলিম-বিদ্বেষী স্লোগান, সমর্থকদের ওপর ক্ষুব্ধ স্প্যানিশ কোচ
- ‘কেউ ভাবেনি গাজায় যুদ্ধবিরতি সম্ভব’
- রংপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা
- পবিত্র মহন্ত জীবন এর দু’টি কবিতা
০১ এপ্রিল ২০২৬
- গ্যালারিতে মুসলিম-বিদ্বেষী স্লোগান, সমর্থকদের ওপর ক্ষুব্ধ স্প্যানিশ কোচ
- পূর্ণ হলো বিশ্বকাপের ৪৮ দল, এক নজরে ১২ গ্রুপ ও সূচি
- ৪০ বছরের অপেক্ষা শেষ, যুদ্ধের ক্ষত ভুলে বিশ্বকাপে ইরাক
-1.gif)








