সাড়ে ১৩ লাখ টাকায় বিক্রি হচ্ছে বিশ্বকাপ ফাইনালের টিকিট!
স্পোর্টস ডেস্ক : ২০২৬ ফুটবল বিশ্বকাপের মাঠের লড়াই শুরুর আগেই উত্তাপ ছড়াচ্ছে টিকিটের দাম। ৪৮টি দল চূড়ান্ত হওয়ার পর গতকাল থেকে শুরু হয়েছে বিশ্বকাপের সর্বশেষ টিকিট বিক্রির উইন্ডো।
আর নতুন এই ধাপে টিকিটের দাম বাড়ানো হয়েছে অবিশ্বাস্য হারে। বিশেষ করে ফাইনাল ম্যাচের শীর্ষ ক্যাটাগরির টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১০ হাজার ৯৯০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১৩ লাখ টাকা।
বুধবার থেকে শুরু হওয়া এই বিক্রয় উইন্ডোতে দেখা গেছে, মোট ১০৪টি ম্যাচের মধ্যে ৪০টি ম্যাচের দাম আগের তুলনায় অনেক বেড়েছে। গত ডিসেম্বরে ড্রয়ের পর যখন টিকিট বিক্রি হয়েছিল, তখন ফাইনালের শীর্ষ ক্যাটাগরির টিকিটের দাম ছিল ৮ হাজার ৬৮০ ডলার। অর্থাৎ কয়েক মাসের ব্যবধানে দাম বেড়েছে দুই হাজার ডলারেরও বেশি।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ১৯ জুলাই অনুষ্ঠিতব্য ফাইনালের শুধু শীর্ষ ক্যাটাগরিই নয়, দাম বেড়েছে অন্য ক্যাটাগরিতেও।
'ক্যাটাগরি ২' টিকিটের দাম ৫ হাজার ৫৭৫ ডলার থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৩৮০ ডলারে। একইভাবে ‘ক্যাটাগরি ৩’-র দাম ৪ হাজার ১৮৫ ডলার থেকে বাড়িয়ে ৫ হাজার ৭৮৫ ডলার করা হয়েছে।
মূল্যবৃদ্ধির এই প্রভাব পড়েছে নকআউট পর্ব এবং উদ্বোধনী ম্যাচেও। সেমি-ফাইনালের টিকিটের দাম ৩ হাজার ২৯৫ ডলার থেকে বেড়ে ৩ হাজার ৭১০ ডলার পর্যন্ত হয়েছে।
মেক্সিকো বনাম সৌদি আরবের উদ্বোধনী ম্যাচের টিকিটের দামও ডিসেম্বরের তুলনায় ৬৩০ ডলার বেড়ে এখন ২ হাজার ৯৮৫ ডলারে দাঁড়িয়েছে।
ফিফা এবারই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বিশ্বকাপে ‘ডায়নামিক প্রাইসিং’ মডেল চালু করেছে। এই পদ্ধতিতে বাজারের চাহিদা অনুযায়ী টিকিটের দাম স্বয়ংক্রিয়ভাবে বাড়ে বা কমে। তবে এই পদ্ধতি ফুটবল প্রেমীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। কোনো নির্দিষ্ট ঘোষণা ছাড়াই টিকিট ছাড়ায় ক্রেতাদের ঘণ্টার পর ঘণ্টা ফিফার সাইটে অপেক্ষা করতে হয়েছে, পোহাতে হয়েছে যান্ত্রিক বিভ্রাটও।
ফিফার এই বিতর্কিত টিকিট নীতির প্রতিবাদে সরব হয়েছেন মার্কিন কংগ্রেসের ৬৯ জন ডেমোক্র্যাটিক সদস্য। পাশাপাশি ইউরোপের গ্রাহকদের একটি প্রতিনিধি দল ইউরোপীয় কমিশনের কাছে এই অতিরিক্ত দামের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। সমালোচনা সত্ত্বেও ফিফা জানিয়েছে, চাহিদা অনুযায়ী পর্যায়ক্রমে টুর্নামেন্ট চলাকালীন আরও টিকিট ছাড়া হবে।
(ওএস/এএস/এপ্রিল ০২, ২০২৬)
পাঠকের মতামত:
- লোহাগড়ায় রান্নার গ্যাস সিলিন্ডার দিয়ে মোটরসাইকেল চালাচ্ছেন দুই ভাই, নিরাপত্তা নিয়ে ঝুঁকি
- নোবেলের জামিন বাতিল, কারাগারে পাঠানোর নির্দেশ
- ডিসি গোল্ডকাপ ফুটবল, হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাঘাইছড়িকে হারালো কাপ্তাই
- দিনাজপুরে সড়ক বিভাগের উদ্যোগে বৃক্ষরোপন
- উৎসে কর প্রত্যাহার, হীরা আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব বাজুসের
- সাড়ে ১৩ লাখ টাকায় বিক্রি হচ্ছে বিশ্বকাপ ফাইনালের টিকিট!
- কালিগঞ্জে সজিনার ডাল কাটতে বাধা, আহত ২
- নড়াইলে অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই
- সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে শাহিনের পদত্যাগ
- রাতে মন্ত্রিসভা বৈঠক, অনলাইনে ক্লাস ও জ্বালানি চ্যালেঞ্জ থাকছে আলোচনায়
- ‘বিএনপি গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করছে’
- তামাক অধ্যাদেশকে আইনে রূপান্তর ও ই-সিগারেট নিষিদ্ধের দাবি
- সারাদেশে অভিযানে অবৈধ মজুত ২ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার
- ট্রাম্পের ভাষণ এক লাফে তেলের দাম বাড়াল ৫ শতাংশ
- সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- জিঞ্জিরায় নিরীহ আশ্রয়প্রার্থীদের ওপর পাকসেনাবাহিনী আক্রমণ চালায়
- ৩০ এপ্রিল সিলেট যাবেন প্রধানমন্ত্রী
- জামালপুরে ১০ দিনব্যাপী বিসিক উদ্যােক্তা মেলা শুরু
- শিক্ষার্থী সেজে শিক্ষা ব্যবস্থা পর্যবেক্ষণ করলেন লৌহজংয়ের ইউএনও
- ‘প্রাথমিকের ২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে’
- ইউনূসসহ সকল উপদেষ্টা অপরাধী : মোমিন মেহেদী
- অসুস্থতা ও একাকিত্বের জ্বালা সইতে না পেরে কাপ্তাইয়ে বৃদ্ধের আত্মহনন
- নগরকান্দায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
- ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার মেট্রিক টন ডিজেল
- ঈশ্বরদীতে ভুয়া জজ পরিচয়ে প্রতারণার চেষ্টা, সাবেক সেরেস্তাদার আটক
- চুলের যত্নে জানতে হবে যে ১০ তথ্য
- '১৫ আগস্ট দুপুর গড়াতে না গড়াতেই রেডিওতে কোরাস কণ্ঠে উপর্যুপরি পরিবেশিত হয় মুজিব বিরোধী গান......এতো দিন মহাজনী করেছে যারা মুখোশ এবার তাদের খুলবোই.....'
- শরীয়তপুরে তিনটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা
- ‘নাহিদের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না’
- উৎসে কর প্রত্যাহার, হীরা আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব বাজুসের
- মেহেরপুরে মেহেগুনি বাগান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন সার্কেল চ্যাম্পিয়ান
- কৃষ্ণচূড়ার ডালে ডালে
- খাগড়াছড়িতে চলছে ১৫ দিনব্যাপী বৈসাবি মেলা
- চাঁদপুরে জাহাজে খুন হওয়া ছেলের শোকে বাবার মৃত্যু
- বরগুনায় টিকা নিয়ে হাসপাতালে ১৬ শিক্ষার্থী
- দিনাজপুরে সড়ক বিভাগের উদ্যোগে বৃক্ষরোপন
- সাড়ে ১৩ লাখ টাকায় বিক্রি হচ্ছে বিশ্বকাপ ফাইনালের টিকিট!
- মেহেরপুরে বিভিন্ন আয়োজনে দিনব্যাপী প্রবীণদের মিলন মেলা
- শরীয়তপুরে সমকাল প্রতিনিধিকে হাতুড়িপেটার প্রতিবাদে মানববন্ধন
- ‘কেউ ভাবেনি গাজায় যুদ্ধবিরতি সম্ভব’
- ‘কুমিল্লায় সন্ত্রাসী-চাঁদাবাজদের যেকোনো মূল্যে প্রতিহত করা হবে’
- ডিসি গোল্ডকাপ ফুটবল, হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাঘাইছড়িকে হারালো কাপ্তাই
- রংপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা
- পবিত্র মহন্ত জীবন এর দু’টি কবিতা
- ফরিদগঞ্জে তিন সন্তানের জননী ও যুবকের আত্মহত্যা
-1.gif)








