‘ভারতকে মনে করিয়ে দেওয়া দরকার ছিল আমাদেরও মেরুদণ্ড আছে’
স্টাফ রিপোর্টার : ভারতে অনুষ্ঠিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়ে এখনো ক্রীড়াঙ্গনে বিতর্ক কাটেনি। এই ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
তিনি মনে করেন, এই কঠিন সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশ বিশ্বমঞ্চে নিজের ‘আত্মমর্যাদা’ ও ‘মেরুদণ্ড’ থাকার প্রমাণ দিয়েছে।
সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে আসিফ নজরুল ভারতের মাটিতে খেলতে না যাওয়ার অর্জনের বিষয়টি ব্যাখ্যা করেন।
তিনি বলেন, ‘ভারতকে মনে করিয়ে দেওয়া দরকার ছিল যে আমাদেরও মেরুদণ্ড বলে কিছু আছে। এটা আপনার কাছে অর্জন না?’
তিনি মনে করেন, বড় কোনো টুর্নামেন্টে অংশ না নেওয়ার চেয়ে দেশের সম্মান রক্ষা করা বেশি জরুরি ছিল।
বিশ্বকাপে না গেলে বাংলাদেশ ক্রিকেটের অপূরণীয় ক্ষতি হবে বলে যে আশঙ্কা করা হয়েছিল, তাকেও নাকচ করে দিয়েছেন আসিফ নজরুল। পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, ‘বলা হয়েছিল বিশ্বকাপে না গেলে অনেক ক্ষতির মুখে পড়বে।
কই ক্ষতির মুখে পড়ছে? বাংলাদেশে কি বিদেশি দল এসে খেলছে না?’
অর্থাৎ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে পড়বে—এমন ধারণা ভুল প্রমাণিত হয়েছে বলে তিনি দাবি করেন।
ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তটি ‘রাজনৈতিক’ ছিল, এমন অভিযোগও অস্বীকার করেছেন আসিফ নজরুল। তার মতে, পরিস্থিতির অবনতি হওয়ার পরও ভারতের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
তিনি বলেন, “এত ঘটনার পরও ভারত আমাদের সঙ্গে একবারও যোগাযোগ করেনি। তারা বলেনি ‘ঠিক আছে ভাই, আপনারা আসেন। আমরা নিরাপত্তার বিষয়টা দেখছি।” ভারতের এই উদাসীনতাকেও সিদ্ধান্তের পেছনে একটি বড় কারণ হিসেবে দেখছেন তিনি।
জাতীয় দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কিছু অভিযোগের বিষয়েও কথা বলেছেন সাবেক এই উপদেষ্টা। তিনি জানান, চূড়ান্ত সিদ্ধান্তের আগে খেলোয়াড় ও বিসিবি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছিল। সেখানে তিনি সবাইকে নির্ভয়ে মত প্রকাশের সুযোগ দিয়েছিলেন।
আসিফ নজরুলের ভাষ্যমতে, ‘খেলোয়াড়রা বলেছিল তারা খেলতে চায়, তবে বোর্ড ও সরকার যে সিদ্ধান্ত নেবে, তারা তা মেনে নেবে।’
(ওএস/এএস/এপ্রিল ০৮, ২০২৬)
পাঠকের মতামত:
- বিসিবির বর্তমান পরিস্থিতিকে ‘সার্কাস’ বললেন আফতাব
- গোপালগঞ্জে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির অপরাধে জরিমানা
- ৭০০ কোটির ‘রাকা’, ভয়ংকর লুক দেখে হতবাক ভক্তরা
- শ্যামনগের চিংড়ি ঘেরে আটল পাতার সময় বজ্রপাতে নিহত ১
- ‘যুদ্ধেরও নিয়ম আছে’
- কাপ্তাইয়ের স্বপ্নভঙ্গ ১৪তম ডিসি গোল্ডকাপে চ্যাম্পিয়ন রাঙ্গামাটি সদর
- টুঙ্গিপাড়ায় অগ্নিকান্ডে মুদি দোকান পুড়ে ১০ লাখ টাকার ক্ষতি
- সোনার দাম ভরিতে বাড়লো ৬৫৯১ টাকা
- ‘৪ হাজার ৫৯ শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি ভবন নির্মাণ হয়নি’
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৬০৪ মামলা
- ‘শিশুদের জন্য প্রয়োজনীয় টিকা সংগ্রহ করতে সক্ষম হয়েছি’
- সব উপজেলায় ‘মিড ডে মিল’ চালুর পরিকল্পনা
- ‘সংকট বিএনপি তৈরি করেছে, সমাধানও তাদের করতে হবে’
- ‘ভারতকে মনে করিয়ে দেওয়া দরকার ছিল আমাদেরও মেরুদণ্ড আছে’
- যুদ্ধে ‘ঐতিহাসিক বিজয়’ অর্জনের দাবি ইরানের
- ‘পূর্ব পাকিস্তানের অরাজকতার জন্য শেখ মুজিব ও আওয়ামী লীগ দায়ী’
- কালিগঞ্জের কুখ্যাত সন্ত্রাসী বাহার আলী ঢাকায় গ্রেফতার
- দুর্ভোগের কথা
- একাধিক হত্যা মামলা থেকে বাঁচতে সাক্ষী ও তার স্বামীকে চুরির বদনাম দিয়ে গাছে বেঁধে নির্যাতন
- ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে দালাল বিরোধী অভিযান, গ্রেপ্তার ১৫
- গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে সংবর্ধনা
- একযুগ পর ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা সালথায়
- লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন
- হাইড্রোলিক হর্ন: জনস্বাস্থ্যের এক নীরব ঘাতক
- লৌহজং এসিল্যান্ড অফিস ঘেরাও করে সচেতন সমাজের ব্যানারে বালু ববসায়ীদের মানববন্ধন
- রংপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা
- ফটিকছড়ির মফিজ
- মিশিগানে মুসলমানরা বাইডেনকে ভোট দেয়নি?
- আজ সৃষ্টি-সুখের উল্লাসে
- শরীয়তপুরের বিনোদপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- ভাইভা চলাকালীন শিক্ষার্থীকে গুলি করলেন শিক্ষক
- ‘সংকট বিএনপি তৈরি করেছে, সমাধানও তাদের করতে হবে’
- ‘ভারতকে মনে করিয়ে দেওয়া দরকার ছিল আমাদেরও মেরুদণ্ড আছে’
- একাত্তরে নিখোঁজ হওয়া পিতার প্রথম মৃত্যু সংবাদ পেলাম পঁচাত্তরের ১৫ আগস্ট
- ফরিদগঞ্জে তিন সন্তানের জননী ও যুবকের আত্মহত্যা
- ‘সুশাসনের জন্য প্রশাসনের কাজের রোল মডেল হোক চাঁদপুর’
- সোনার দাম ভরিতে বাড়লো ৬৫৯১ টাকা
- ‘৪ হাজার ৫৯ শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি ভবন নির্মাণ হয়নি’
- কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা কবির শিকদার গ্রেফতার
- এস.এম সুলতানের শিষ্য ও শিশুস্বর্গের চিত্রাংকন বিভাগের শিক্ষক সমীর মজুমদার আর নেই
- ঝালকাঠিতে নির্ধারিত স্থানে সভা করতে পারেনি এনসিপি
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- কুমিল্লায় দায়িত্ব পালনকালে গাড়িচাপায় এসআই নিহত
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৬০৪ মামলা
০৮ এপ্রিল ২০২৬
- বিসিবির বর্তমান পরিস্থিতিকে ‘সার্কাস’ বললেন আফতাব
- ‘ভারতকে মনে করিয়ে দেওয়া দরকার ছিল আমাদেরও মেরুদণ্ড আছে’
-1.gif)








