মাত্র ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ
স্পোর্টস ডেস্ক : ৩টি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলতে আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ১৭ তারিখ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ওয়ানডে সিরিজ।
আসন্ন এই সিরিজের টিকিট অনলাইনে বিক্রি শুরু হচ্ছে আজ শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে। দর্শকরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট www.gobcbticket.com.bd থেকে অনলাইনে টিকিট কিনতে পারবেন। সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে।
ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। গ্র্যান্ড স্ট্যান্ড (আপার) ও গ্র্যান্ড স্ট্যান্ড (লোয়ার) প্রতিটির মূল্য ২৫০০ টাকা। ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক), ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ (কর্পোরেট ব্লক) এবং ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ (কর্পোরেট ব্লক) প্রতিটির মূল্য ১৫০০ টাকা। ক্লাব হাউস সাউথ (শহীদ মুশতাক স্ট্যান্ড) এবং ক্লাব হাউস নর্থ (শহীদ জুয়েল স্ট্যান্ড) টিকিটের মূল্য ৬০০ টাকা। শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দান গ্যালারির টিকিট ৪০০ টাকা এবং ইস্টার্ন গ্যালারির টিকিটের মূল্য রাখা হয়েছে ২০০ টাকা।
অন্যদিকে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের জন্যও আলাদা ক্যাটাগরিতে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। গ্র্যান্ড স্ট্যান্ড ইস্ট ও গ্র্যান্ড স্ট্যান্ড ওয়েস্ট এবং রুফটপ ইস্ট প্যাভিলিয়ন এন্ড ও রুফটপ ওয়েস্ট প্যাভিলিয়ন এন্ড, এই চারটি ক্যাটাগরির প্রতিটির টিকিটের মূল্য ২৫০০ টাকা। শহীদ শ্রাবণ স্ট্যান্ড ও শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের টিকিট ৬০০ টাকা, ওয়েস্টার্ন গ্যালারির টিকিট ৩০০ টাকা এবং ইস্টার্ন গ্যালারির টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।
(ওএস/এএস/এপ্রিল ১১, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘বিচার বিভাগ নিয়ে অধ্যাদেশ বাতিলের ফল ভালো হবে না’
- সাতক্ষীরায় জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার প্রতিরোধে ১৭ বিজিবির আভিযানিক সফলতা
- সুন্দরবনে টহল চলাকালে ডাকাত সন্দেহে গুলিবর্ষণ, অস্ত্র উদ্ধার
- জুয়েল আইচের জন্মদিন এবার থেকে ‘জাদু দিবস’
- নারী আসনে বিএনপির মনোনয়ন কিনলেন নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী
- ‘জ্বালানি নিয়ে জনগণের ভোগান্তি লাঘবে কাজ করছে সরকার’
- মাত্র ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ
- নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা, নেই কোনো পরিবর্তন
- ‘বিএনপি আমলে সবসময় আর্থিক খাতে শৃঙ্খলা ছিল’
- সংলাপে যোগ দিতে পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল
- বাজার মূলধন কমলো আরও ৭৩৭ কোটি টাকা
- অর্থনীতিতে বড় ধাক্কার আশঙ্কা বিশ্বব্যাংক প্রধানের
- ‘সরকারি দল বিশ্বাস ভঙ্গ করেছে’
- সংসদে ১৩ দিনে ৯১টি বিল পাস
- ‘দুনিয়ার কোন শক্তিই আমাদের পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ রাখতে পারবে না’
- ফরিদপুরে ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- বিক্রমপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুদ্দিন পাঠানের স্মরণে দোয়া ও স্মরণ সভা
- পেট্রোল মজুূদ ও অতিরিক্ত দামে বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
- আমরা ৮৮'র জমকালো ঈদ পুনর্মিলনী
- ফরিদপুরের বাকচরে ৯ দিনব্যাপী প্রভু জগদ্বন্ধু সুন্দরের আবির্ভাব উৎসব শুরু ১৮ এপ্রিল
- গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে আ. লীগ নেতার পদত্যাগের ঘোষণা
- জামালপুরে ইয়াবা ও হেরোইন উদ্ধার, ৫ মাদক কারবারি গ্রেপ্তার
- ফরিদপুরে ২৪ ঘণ্টায় ১৫ জনের হামের উপসর্গ
- জাতীয় রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা: কেন্দ্রীয় বাছাই শেষে চূড়ান্ত পর্বে ৭৮ জন মনোনীত
- সুবর্ণচরে অটো চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- একাত্তরে নিখোঁজ হওয়া পিতার প্রথম মৃত্যু সংবাদ পেলাম পঁচাত্তরের ১৫ আগস্ট
- কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা কবির শিকদার গ্রেফতার
- ‘সুশাসনের জন্য প্রশাসনের কাজের রোল মডেল হোক চাঁদপুর’
- ফরিদগঞ্জে তিন সন্তানের জননী ও যুবকের আত্মহত্যা
- কুমিল্লায় দায়িত্ব পালনকালে গাড়িচাপায় এসআই নিহত
- ঝালকাঠিতে নির্ধারিত স্থানে সভা করতে পারেনি এনসিপি
- এস.এম সুলতানের শিষ্য ও শিশুস্বর্গের চিত্রাংকন বিভাগের শিক্ষক সমীর মজুমদার আর নেই
- আজ আন্তর্জাতিক পুরুষ দিবস
- স্বপ্ন বিনির্মাণে ওরা ৬ জন
- কথাশিল্পী কায়েস আহমদের মৃত্যুবার্ষিকী পালিত
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- মেহেরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালন
- আদমদীঘিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ‘দ্যা এপিক ফল অব ডিক্টেটর শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- বইমেলা স্থগিত
১১ এপ্রিল ২০২৬
- মাত্র ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ
- নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা, নেই কোনো পরিবর্তন
-1.gif)








