মোস্তাফিজের জায়গায় আইপিএল খেলতে গিয়ে পিএসএলে নিষিদ্ধ মুজারাবানি
স্পোর্টস ডেস্ক : ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পেশাদারিত্বের লঙ্ঘনের দায়ে জিম্বাবুয়ের তারকা পেসার ব্লেসিং মুজারাবানিকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) কর্তৃপক্ষ।
আজ এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই কঠোর শাস্তির ঘোষণা দেওয়া হয়।
পিএসএল চুক্তি ভঙ্গ করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) যোগ দেওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২৯ বছর বয়সী মুজারাবানি আইপিএল ও পিএসএল উভয় নিলামেই শুরুতে অবিক্রিত ছিলেন।
পরবর্তীতে তাকে বিকল্প খেলোয়াড় হিসেবে দলে ভেড়ায় পিএসএলের ফ্র্যাঞ্চাইজি ইসলামাবাদ ইউনাইটেড।
কিন্তু চুক্তি সই করার পর আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তাকে প্রস্তাব দিলে তিনি ইসলামাবাদের চুক্তি ত্যাগ করে ভারতে পাড়ি জমান।
মূলত বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানের সঙ্গে কেকেআর-এর চুক্তি বাতিল হওয়ার পর তার বিকল্প হিসেবে মুজারাবানিকে নেওয়া হয়।
ইতিমধ্যেই কেকেআর-এর হয়ে চলতি আইপিএলে দুটি ম্যাচ খেলে ফেলেছেন এই জিম্বাবুইয়ান পেসার।
সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে নিজের দ্বিতীয় ম্যাচেই ৪১ রান দিয়ে ৪ উইকেট শিকার করে নজর কেড়েছিলেন তিনি।
তবে সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই পিএসএলের এই নিষেধাজ্ঞা তার ক্যারিয়ারে বড় ধাক্কা হয়ে এল। এর আগে দক্ষিণ আফ্রিকার করবিন বশকেও একই ধরনের অপরাধে এক বছরের নিষেধাজ্ঞা দিয়েছিল পিএসএল।
এক বিবৃতিতে পিএসএল জানিয়েছে, ‘পেশাদার লিগে অংশগ্রহণকারীদের স্বচ্ছতা ও ধারাবাহিকতা বজায় রাখা জরুরি। একটি বিদ্যমান চুক্তি থাকা অবস্থায় অন্য লিগের সাথে যুক্ত হওয়া খেলার মানদণ্ডকে ক্ষুণ্ণ করে। এই ধরনের আচরণ স্টেকহোল্ডারদের আস্থার অমর্যাদা করে।’
সংস্থাটি আরও স্পষ্ট করেছে যে, চুক্তির গুরুতর লঙ্ঘনের কারণেই তাকে দুই বছরের বড় সাজা দেওয়া হয়েছে।
উল্লেখ্য যে, মুজারাবানির মতো স্পেন্সার জনসন এবং দাসুন শানাকারাও এবারের পিএসএল চুক্তি ছেড়ে আইপিএলে যোগ দিয়েছেন। যদিও তাদের ব্যাপারে এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি, তবে তারাও একই ধরনের নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে।
(ওএস/এএস/এপ্রিল ১৪, ২০২৬)
পাঠকের মতামত:
- মুক্তিযোদ্ধারা কুমিল্লার সিঙ্গারবিল এলাকায় পাকসেনাদের ওপর এ্যামবুশ করে
- ‘মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব’
- চিত্রনাট্য একই, ইসলাম অবমাননা, শুধু স্থান-কাল পাত্র ভিন্ন
- বায়তুল মোকাররমে মুসল্লির ঢল
- বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার প্রত্যাবর্তন, স্কোয়াড ঘোষণা
- ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
- ‘ঈদুল আজহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়’
- ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের নতুন হামলা
- একই পরিবারের ১০ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম
- পাড়া-মহল্লায় চলছে পশু কোরবানি
- মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
- ঈদ জামাতে দেশ-জাতির মঙ্গল ও বিশ্বের শান্তি কামনা
- ভূরুঙ্গমারী পাকসেনাদের দখলে চলে যায়
- কুড়িগ্রামে ঈদুল আজহার ঈদের নামাজ আদায়
- বিএসএফের পুশব্যাকচেষ্টা, গভীর রাতেও সাতক্ষীরা সীমান্তে সতর্ক বিজিবি
- সৌদির সঙ্গে মিল রেখে গলাচিপায় ঈদ উদযাপন
- ঢাকার নর্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
- শ্যামনগরে বজ্রপাতে এক নারীর মৃত্যু
- সাতক্ষীরায় ২৫ গ্রামে ঈদ উদযাপন, চলছে পশু কোরবানি
- সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ
- এবার এভারেস্ট শিখরে আরেক বাংলাদেশি নারী
- ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান
- বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করলো যুক্তরাষ্ট্র
- আল-আকসা মসজিদে হাজারো মুসল্লির ঈদের নামাজ আদায়
- নবম পে-স্কেল, বেশি সুবিধা পাচ্ছেন যারা
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- বরগুনায় সেতু ধ্বসে ভোগান্তিতে ৪ গ্রামের মানুষসহ শতাধিক শিক্ষার্থীরা
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ভৈরবে ৫ জয়িতাকে সংবর্ধনা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- কেন্দুয়া হানাদার মুক্ত হয়েছিল আজ
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
- মোহররম
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বোদা টুস্টার
- সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ
- আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন
- আট বছর আগে একদিন
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
- কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার ওপর ছাত্রদলের হামলা
- শরীয়তপুরে জমিজমার দ্বন্দে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা
-1.gif)








