বিশ্বকাপের আগে ফিফার সঙ্গে জরুরি বৈঠকে বসছে ইরান
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে খেলবে তো ইরান? এটা এখন অনেক বড় একটি প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে ইরান ফুটবল কর্মকর্তাদের অংশগ্রহণই করতে দেওয়া হয়নি। বরং, তাদেরকে দেশে ফেরত পাঠিয়েছে কানাডা। ২১১টি সদস্য দেশের মধ্যে শুধু ইরানই অনুপস্থিত ছিল।
এ পরিস্থিতিতে ইরান ফুটবল দল কী সত্যি সত্যি বিশ্বকাপ ফুটবলে অংশ নিতে পারবে? এমন প্রশ্ন দেখা দিয়েছে।
এ পরিপ্রেক্ষিতে ইরান ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা খুব শিগগিরই ফিফার সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। ফিফা বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে ইরানের ম্যাচ আয়োজন ও দলটির অংশগ্রহণ ঘিরে বিভিন্ন জটিলতা নিয়েই এই বৈঠক অনুষ্ঠিত হবে।
শুক্রবার ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদী তাজ নিজ দেশে ফিরে জানান, ‘আমাদের আলোচনার জন্য অনেক বিষয় আছে।’
অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, ফিফা মহাসচিব ম্যাতিয়াস গ্রাফসস্ট্রম ইরানি প্রতিনিধিদলকে আগামী ২০ মে’র মধ্যে সুইজারল্যান্ডের জুরিখে ফিফা সদর দপ্তরে বৈঠকের আমন্ত্রণ জানিয়েছেন।
এই বৈঠকের সম্ভাব্য সময়সূচি এমন এক সময়ে নির্ধারণ করা হয়েছে, যখন বিশ্বকাপ শুরুর মাত্র তিন সপ্তাহ বাকি থাকবে। ইরান দল জুনের শুরুতেই যুক্তরাষ্ট্রে গিয়ে অ্যারিজোনার টাকসনে ক্যাম্প করার কথা রয়েছে। সেখান থেকেই তারা ক্যালিফোর্নিয়ার ইংলউড ও সিয়াটলে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে।
মেহদি তাজ ইরানি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমাদের অবস্থান পরিষ্কার- খুব দ্রুতই আমরা ফিফার সঙ্গে বৈঠকে বসবো।’
বিশ্ব ফুটবলে এশিয়ার অন্যতম শক্তিশালী দল ইরান। তবে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার পর থেকেই দলটির বিশ্বকাপে অংশগ্রহণ ও যুক্তরাষ্ট্রে যাত্রা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এবারের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো বৃহস্পতিবার কংগ্রেসে দেওয়া বক্তব্যে আবারও জোর দিয়ে বলেন, নির্ধারিত সূচি অনুযায়ী ইরান বিশ্বকাপে অংশ নেবে এবং যুক্তরাষ্ট্রেই খেলবে।
পরে হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানের অংশগ্রহণের পক্ষে মত দেন। তিনি বলেন, ‘জিয়ান্নি যদি বলে থাকে, তাহলে আমি তাতেই সম্মত।’
বিশ্বকাপের প্রস্তুতিতে ট্রাম্প ও ইনফ্যান্তিনো ঘনিষ্ঠভাবে কাজ করছেন। তবে শুধু ইরান নয়, আফ্রিকার কয়েকটি দেশের সমর্থকদের ভিসা ও নিরাপত্তা ইস্যুতেও উদ্বেগ তৈরি হয়েছে।
এদিকে তাজ ও ইরানের আরও দুই কর্মকর্তা কানাডায় প্রবেশের সময় সমস্যায় পড়েন। তারা ইস্তাম্বুল থেকে টরন্টো হয়ে ভ্যাঙ্কুভারে যাওয়ার পথে কানাডীয় কর্তৃপক্ষের জিজ্ঞাসাবাদের মুখে পড়েন।
তাজ জানান, ‘কানাডায় আমাদের জিজ্ঞাসা করা হয়, আমরা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সদস্য কিনা। আমরা বলেছি, ইরানে ৯ কোটি মানুষই আইআরজিসি।’
তার ভাষ্য অনুযায়ী, টরন্টো বিমানবন্দরে দুই ঘণ্টা আটকে রাখার পর তাদের যাত্রা চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু পরে নিজেরাই ইস্তাম্বুলে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।
তাজ বলেন, ‘তারা আনুষ্ঠানিকভাবে আমাদের বহিষ্কার করেনি। তবে বাস্তবে বিষয়টি অনেকটা সেরকমই ছিল।’
এর আগেও যুক্তরাষ্ট্রে ৫ ডিসেম্বর ওয়াশিংটনে অনুষ্ঠিত বিশ্বকাপ ড্র অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ভিসা পাননি তাজ। তবে পরে তিনি কানাডার ভিসা পেয়েছিলেন।
বিশ্বকাপের ‘জি’ গ্রুপে ইরানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিশর। ১৫ জুন থেকে ২৬ জুনের মধ্যে তারা গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলবে। প্রথম দুই ম্যাচ হবে লস অ্যাঞ্জেলেস র্যামসের এনএফএল স্টেডিয়ামে এবং শেষ ম্যাচটি হবে সিয়াটল লুমেনফিল্ড স্টেডিয়ামে।
যদি ইরান গ্রুপ রানার্সআপ হয়ে নকআউট পর্বে ওঠে, তাহলে ৩ জুলাই ডালাসের এটি অ্যান্ড টি স্টেডিয়ামে স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার সম্ভাবনাও রয়েছে।
যুদ্ধ শুরুর পর ইরানের ঘরোয়া ফুটবল লিগ বন্ধ হয়ে গেছে এবং বিশ্বকাপের আগে তা পুনরায় শুরুর সম্ভাবনা নেই। মার্চে তুরস্কের আনতোলিয়ায় প্রস্তুতি ক্যাম্পে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল ইরান। বিশ্বকাপের আগে আবারও সেখানে ক্যাম্প করার সম্ভাবনা রয়েছে।
(ওএস/এএস/মে ০৩, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘মহানবীর আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব’
- ‘বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য প্রাসঙ্গিক’
- পাকহানাদাররা ‘শিল্পরক্ষী বাহিনী’ নামে একটি বাহিনী গঠনের সিদ্ধান্ত নেয়
- ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে বিআরটিএর পৌনে ৩ কোটি টাকার চেক বিতরণ
- তালায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
- রাজৈরে পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু
- মহম্মদপুরে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু
- চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল
- দু’মুঠো খাবারের অনিশ্চয়তায় স্কুল ছাড়ার পর কেয়া-আয়শার পাশে সিনিয়র সাংবাদিক নিজাম নকিব
- ঈশ্বরদীতে শনপাপড়ির ডালায় গাঁজা, যুবক গ্রেপ্তার
- নারী উদ্যোক্তা ও কৃষি খাতের প্রসারে আইএফসি থেকে ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন সুবিধা পেলো ব্র্যাক ব্যাংক
- মহম্মদপুরে ওয়ালটন শোরুমের আড়ালে অনুমোদনহীন আইসক্রিম কারখানা, ৩০ হাজার টাকা জরিমানা
- কাশিয়ানীতে ১ হাজার ৫শ’ মিটার চায়না দুয়ারী জাল ধ্বংস
- বাগেরহাটে আইএমইআই পরিবর্তন করা ৫৯টি মোবাইলফোন উদ্ধার, প্রেপ্তার ৪
- স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে
- অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, হত্যাকারীর দায় স্বীকার
- লৌহজংয়ে অবৈধ বালু ভরাট বন্ধে মোবাইল কোর্ট, ৩ কিলোমিটার পাইপ ধ্বংস
- কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করল বাংলালিংক
- ‘রাজারহাটের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ’
- ২৪ কোটি টাকার প্রকল্পে এখনো মিলছে না সুফল, যন্ত্রপাতি নষ্ট হওয়ার আশঙ্কা
- ব্যাটারিচালিত গাড়ি বন্ধেই ফিরবে শৃঙ্খলা
- সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধাক্কায় গুড় ব্যবসায়ীর মৃত্যু
- নড়াইলে শিক্ষকের মারধরে হাসপাতালে ৭ম শ্রেণীর ছাত্র, তদন্ত কার্যক্রম শুরু
- সংসদ অধিবেশন : ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
- ‘পুরুষতন্ত্রের সমালোচনা মানেই পুরুষবিদ্বেষ নয়’
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- সিরাজগঞ্জে একই জমি চারজনের কাছে বিক্রি
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- মালদ্বীপে বিএনপির সভাপতি খলিলুর রহমানের জম্মদিন উপলক্ষে আলোচনা সভা
- শরীয়তপুরে দুইটিতে নৌকা ও পাঁচটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
- স্পেনসহ ৩ দেশ পেল বাংলাদেশের আম্রপালির স্বাদ
- কুমিল্লায় নৌকার প্রচারণায় সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- পনেরই আগস্টের ধারাবাহিকতাই ৩ নভেম্বর
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








