E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘বাবর আজমও হয়তো নাহিদের মুখোমুখি হতে চাইবে না’

২০২৬ মে ০৪ ১৩:০৯:২৩
‘বাবর আজমও হয়তো নাহিদের মুখোমুখি হতে চাইবে না’

স্পোর্টস ডেস্ক : প্রথম ওভারে কিছুটা খরুচে থাকলেও ঘুরে দাঁড়াতে একদমই সময় নিলেন না নাহিদ রানা। বাকি তিন ওভারের একটিতে মেডেনসহ প্রতিপক্ষের ওপর যেন স্টিমরোলার চালালেন বাংলাদেশের এই ফাস্ট বোলার।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রোববার রাতে পিএসএল ফাইনালে নাহিদ রানার এমন বিধ্বংসী বোলিংয়ের ওপর ভর করেই ৯ বছরের ট্রফি খরা ঘুচিয়ে শিরোপা জিতেছে পেশওয়ার জালমি।

ফাইনালে ৪ ওভারে এক মেডেনসহ মাত্র ২২ রান খরচ করে ২ উইকেট নেন নাহিদ।
৫.৫০ ইকোনমি রেটের দারুণ এই পারফরম্যান্সের কারণে তিনি জিতে নিয়েছেন ‘সুপার পাওয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কার। আর্থিক পুরস্কার হিসেবে পেয়েছেন তিন লাখ পাকিস্তানি রুপি।

পিএসএল ফাইনালের ইতিহাসে মেডেন ওভার করা মাত্র তৃতীয় পেসার হওয়ার গৌরব এখন তার দখলে।

নিউজিল্যান্ড সিরিজের বিশ্রাম কাটিয়ে শেষ মুহূর্তে বিশেষ অনুমতি নিয়ে পেশওয়ারের হয়ে ফাইনাল খেলতে যান নাহিদ।

বিমান থেকে নামার মাত্র তিন দিনের মাথায় গতির ঝড়ে সবাইকে মন্ত্রমুগ্ধ করেন তিনি। আসরে মাত্র ৫ ম্যাচ খেলেই ৫.৪৪ ইকোনমি রেটে ৯ উইকেট শিকার করেছেন এই টাইগার পেসার।

নাহিদের এমন বিধ্বংসী রূপে মুগ্ধ তার সতীর্থ অ্যারন হার্ডি। এই অলরাউন্ডার জানান, করাচিতে যখন নাহিদ ১৫১ কিমি গতিতে বল করছিলেন, তখন ব্যাটারদের জন্য তা ছিল এক ভয়াবহ অভিজ্ঞতা।

সামনেই বাংলাদেশের পাকিস্তান সফর, আর সেই প্রসঙ্গে হার্ডি বলেন, ‘আমি জানি এক সপ্তাহ পরেই তার টেস্ট ম্যাচ আছে; এটাও জানি যে বাবর আজম সম্ভবত তার মুখোমুখি হতে চাইবে না। তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা রয়েছে।’

হার্ডি আরও যোগ করেন যে, নাহিদের মতো মাপের খেলোয়াড়কে বিশ্বের যেকোনো লিগ সানন্দে গ্রহণ করবে।

নিজের এই সাফল্য নিয়ে নাহিদ রানা বলেন, ‘আমি কেবল আমার পরিকল্পনাটি বাস্তবায়ন করতে এবং দলের জন্য একটি প্রভাবশালী পারফরম্যান্স করতে চেয়েছিলাম। সেটি করতে পেরে আমি সত্যিই খুব খুশি।’

নিলাম থেকে ৬০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছিল পেশাওয়ার, আর আস্থার প্রতিদান নাহিদ দিলেন শিরোপা জেতানো পারফরম্যান্স দিয়েই।

(ওএস/এএস/মে ০৪, ২০২৬)


পাঠকের মতামত:

০৪ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test