টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪ কিংবা ৫-এ থাকতে চায় বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : টেস্ট চ্যাম্পিয়নশিপে আসলে টিম বাংলাদেশের লক্ষ্য কী? শেষ পর্যন্ত কত নম্বরে থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ করতে চায় নাজমুল হোসেন শান্তর দল? আজ ৭মে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের কনফারেন্স রুমে বসে এ প্রশ্নের জবাব দিতে গিয়ে টাইগার ক্যাপ্টেন নাজমুল জানিয়ে দিলেন, তার আসল টার্গেট হলো, টেস্ট চ্যাম্পিয়নশিপে পাঁচ নম্বরে থাকা।
প্রশ্ন ছিল, পাকিস্তান যখন ৬ নম্বরে, তখন তাদের অধিনায়ক শান মাসুদ চেয়েছিলেন ফাইনাল খেলতে। এখন টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ আছে ৭ নম্বরে। সে আলোকে টাইগারদের লক্ষ্য কী? কত নম্বরে থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ করতে চান?
এ প্রশ্নের জবাবে নাজমুল হোসেন শান্ত অনেক কথার ভিড়ে জানিয়ে দিলেন, চার থেকে পাঁচ নম্বরে শেষ করতে পারলে তার খুব ভালো লাগবে। টাইগার অধিনায়কের ব্যাখ্যা, ‘আমার মনে হয় গত দুই বছর আমরা ভালো ক্রিকেট খেলেছি।’
এটুকু বলে প্রশ্নকর্তার দিকে তাকিয়ে আরও জানান, ‘যেটা আপনি বললেন যে সাত নম্বরে শেষ করেছি। আমার মনে হয় এটা ভালো একটা অ্যাচিভমেন্ট। এই জায়গাটাতে ইমপ্রুভ হচ্ছে, যেটা এর আগে আগের সাইকেলগুলোতে হয়নি। এ বছর টার্গেট থাকবে, আমার মনে হয় যে তার থেকে আর একটু যদি বেটার পারফর্ম করতে পারি, চার-পাঁচের মধ্যে যদি শেষ করতে পারি, খুবই ভালো লাগবে।’
তবে সেটা খুব সহজ হবে না, তা ভালোই জানেন শান্ত। সামনে কিছু চ্যালেঞ্জিং ট্যুর আছে। তা জানিয়ে বলে ওঠেন, ‘চ্যালেঞ্জ আছে। বেশ কিছু অ্যাওয়ে ট্যুর আছে।’
এর মধ্যে প্রথমেই বলে বসেন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার কথা। ‘যেটা আমাদের জন্য একদমই নতুন হবে। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা আছে।’
তবে টাইগার টেস্ট ক্যাপ্টেন মনে করেন, ঘরের মাঠেও ওই দুই কন্ডিশনের সঙ্গে মিল রেখে অনুশীলন করে ও খেলে প্রস্তুতিটা ভালো করে নেওয়া সম্ভব।
তার ব্যাখ্যায় নাজমুল শান্ত বলেন, ‘আমার মনে হয়, যে সিরিজগুলো আমরা হোমে খেলব, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর প্রতিপক্ষের শক্তি অনুযায়ী আমরা ওই ধরনের কন্ডিশন তৈরি করার চেষ্টা করব, বিশেষ করে উইকেটের ক্ষেত্রে; কিন্তু এখন যেটা আমি একটু আগে বললাম, টিমটা খুব ব্যালান্সড। পেস বোলিং, স্পিন বোলিং এবং ব্যাটার। সুতরাং এই জায়গা থেকে আমাদের জন্য খুবই সহজ হবে আসলে কী ধরনের উইকেট বা কী ধরনের কন্ডিশনে খেললে আমাদের জন্য ভালো। তাই কন্ডিশনের দিকটা চিন্তা করলে আমাদের জন্য সহজ হবে বলে আমি মনে করি।’
প্রসঙ্গতঃ ২০১৯ সাল থেকে দুই বছর মেয়াদি টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু করে আইসিসি। ২০১৯-২০২১ সাইকেলে ৭ টেস্ট খেলে ২০ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান ছিল শেষ তথা ৯ নম্বরে। ২০২১-২০২৩ সাইকেলে ১২ টেস্ট খেলে ১৬ পয়েন্ট নিয়ে যথারীতি বাংলাদেশের অবস্থান সবার শেষে, তথা ৯ নম্বরে।
এরপর সর্বশেষ ২০২৩-২৫ সাইকেলে বাংলাদেশ খেলেছে ১২ টেস্ট। ৪৫ পয়েন্ট নিয়ে প্রথমবারের মত অবস্থানের উন্নতি ঘটিয়েছে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানকে পেছনে ফেলে উঠে এসেছিল ৭ নম্বরে।
২০২৫-২৭ সাইকেলে এখনও পর্যন্ত বাংলাদেশ খেলেছে ২ টেস্ট। ৪ পয়েন্ট নিয়ে অবস্থান করছে ৮ম স্থানে। পাকিস্তানের বিপক্ষে এবারের দুই ম্যাচের টেস্ট সিরিজ টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত। সিরিজ জিতলে পয়েন্টের উন্নতি হবে এবং তাতে অধিনায়ক শান্তর কাঙ্খিত ৪ কিংবা ৫-এ উঠেও আসতে পারে টাইগাররা।
(ওএস/এএস/মে ০৮, ২০২৬)
পাঠকের মতামত:
- সিডনিতে বাংলাদেশের ‘মাস্টার’
- ‘সিদ্ধান্ত নেওয়ার আগে জনমত নেওয়া প্রয়োজন’
- টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪ কিংবা ৫-এ থাকতে চায় বাংলাদেশ
- সড়কে চাঁদাবাজি বন্ধের দাবিতে দিনাজপুরে ট্রাক মালিক-শ্রমিকদের ধর্মঘটের ডাক
- ছুটির দিনেও বায়ুদূষণের শীর্ষে ঢাকা
- বৈধ প্রক্রিয়ায় হজের অনুমতিপত্র গ্রহণের অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের
- জেট ফুয়েলের দাম কমানোর প্রজ্ঞাপন জারি
- ট্রাম্পের ১০ শতাংশ বৈশ্বিক শুল্ককে অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
- ‘ঈদুল আজহায় অপরাধ দমনে সর্বোচ্চ সজাগ থাকতে হবে’
- সুবর্ণচরে চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, প্রধান শিক্ষক গ্রেপ্তার
- মন্ত্রিসভায় জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা অনুমোদন
- ঈদুল আজহার ছুটি ৭ দিন
- কানাইপুরে ব্যাপক হত্যাযজ্ঞ চালায় রাজাকার ও বিহারীরা
- নড়াইলে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামী ফরিদপুর থেকে গ্রেপ্তার, থানায় হস্তান্তর
- রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন সম্পন্ন
- নোয়াখালীতে ছাত্রদলের বিশাল শোভাযাত্রা, নেতৃত্বে নতুন উদ্দীপনা
- দাদীকে খুঁজতে গিয়ে কাপ্তাই খালে প্রাণ গেল ৫ বছরের শিশুর
- কৃষি পণ্য ক্রয়-বিক্রয়ে 'ধলতা' প্রথার নামে অতিরিক্ত পণ্য আদায় বন্ধ
- সালথায় দাঙ্গা রোধে পুলিশের অভিযান, আটক ১১
- গোপালগঞ্জে হামের উপসর্গে নারীর মৃত্যু
- মহম্মদপুরে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ফলের চারা ও ফিউচার কার্ড বিতরণ
- শিক্ষককে লাঞ্ছনা ও ছাত্রীদের ব্ল্যাকমেইলের অভিযোগে উত্তাল সাতক্ষীরা
- কাজুবাদাম চাষে নতুন দিগন্ত, সফলতার পথে রাইখালী কৃষি গবেষণা কেন্দ্র
- ‘৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে’
- চিন্ময় কৃষ্ণ দাসসহ সকল কারাবন্দির মুক্তির দাবি ও সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি
- পটুয়াখালীতে ভূয়া সচিবসহ ৩ প্রতারক আটক
- সৌদির সঙ্গে মিল রেখে ঝালকাঠিতে ঈদ উদযাপন
- নাটোরে খ্রিস্টান ধর্মপল্লীগুলোতে ইস্টার সানডে পালিত
- সমৃদ্ধ আগামীর প্রত্যয়ে নীলফামারীতে স্বাধীনতা দিবস উদযাপন
- ঠাকুরগাঁওয়ে কাঁচামাল আড়তেই নেই পেঁয়াজ
- সিরাজগঞ্জে অস্ত্র-গুলিসহ ডাকাত দলের পাঁচ সদস্য গ্রেফতার
- কার্টুনিস্ট ওবায়দুর রহমানের ‘জিঙ্গার টুঞ্জ: ডার্ক এন' টুইস্টেড’
- চাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন
- ফুড ভিলেজ প্লাসে থামবে না আর কোনো গাড়ি
- নবীনগরে এবার জমির মালিককে গ্রেপ্তারের নির্দেশ বাদল এমপির
- ভৈরবে পাগলা কুকুরের কামড়ে আহত ৫০ জন
- সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ স্কুল শ্রেণি শিক্ষক শাহানাজ পারভীন
- টাঙ্গাইলে পানিতে ডুবে শিক্ষার্থীসহ ২ জন নিহত
- নবীনগরে শিক্ষার্থীদের সংববর্ধনা ও শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ
- চৌদ্দগ্রামে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি আটক
- মরক্কোয় ‘জেন জি’ বিক্ষোভে সহিংসতা, ২৪০০ জনকে অভিযুক্ত
- আড়াইহাজারে ধারালো অস্ত্র-ককটেলসহ সংঘবদ্ধ ডাকাত চক্রের ৯ সদস্য আটক
- দুই দিনের রিমাণ্ডে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কেরামত আলী
- নতুন টুইটে খবরের শিরোনামে দক্ষিণী সুপারস্টার বিজয়
- বৈধ প্রক্রিয়ায় হজের অনুমতিপত্র গ্রহণের অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের
-1.gif)








