বিশ্বকাপের নতুন পরিসংখ্যানে ব্রাজিলের শূন্য, আর্জেন্টিনার ছয়
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ২ সপ্তাহ বাকি। এর আগেই শুরু হয়েছে কথা ও পরিসংখ্যানের লড়াই। বরাবরের মতো এবারও আলোচনার কেন্দ্র বিন্দুতে ব্রাজিল-আজেন্টিনা। মাঠের পারফরম্যান্স ছাপিয়ে এবার আলোচনায় বিশ্বকাপে দুই দেশের কোচদের আধিপত্য।
আসন্ন বিশ্বকাপে ভিনদেশি মস্তিষ্কের ওপর নির্ভর করছে ২৬টি দল। এই তালিকায় সবচেয়ে এগিয়ে আছে আর্জেন্টিনা। এবারের বিশ্বকাপে সর্বোচ্চ ছয়জন কোচ আর্জেন্টাইন। শুধু নিজেদের জাতীয় দল নয়, দক্ষিণ ও উত্তর আমেরিকার আরো কয়েকটি দেশও আর্জেন্টাইন কোচদের কৌশলের ওপর নির্ভর করছে।
অন্যদিকে ফুটবল ইতিহাসের অন্যতম সফল দেশ ব্রাজিল থেকে এবার একজন কোচও বিশ্বকাপে নেই। বরং পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরাই এবার বিশ্বকাপে খেলতে যাচ্ছে ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির অধীনে।
পরিসংখ্যান বলছে, আর্জেন্টাইন কোচদের জনপ্রিয়তা এখন বিশ্বজুড়ে। নিজ দেশের কোচ লিওনেল স্কালোনি ছাড়াও অন্য দেশের দায়িত্বে আছেন আরও পাঁচ আর্জেন্টাইন।
তাদের মধ্যে রয়েছেন মরিসিও পচেত্তিনো (যুক্তরাষ্ট্র), মার্সেলো বিয়েলসা (উরুগুয়ে), গুস্তাভো আলফারো (প্যারাগুয়ে), সেবাস্তিয়ান বেকাসেসে (ইকুয়েডর) এবং নেস্তর লরেঞ্জো (কলম্বিয়া)।
এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ফ্রান্স। দেশটি থেকে বিশ্বকাপে অংশ নিচ্ছেন পাঁচজন কোচ। তাদের মধ্যে আছেন দিদিয়ের দেশম, রুডি গার্সিয়া (বেলজিয়াম), সাব্রি লামুশি (তিউনিসিয়া), সেবাস্তিয়ান দেসাব্রে (ডিআর কঙ্গো) ও সেবাস্তিয়ান মিনিও (হাইতি)।
তৃতীয় সর্বোচ্চ চারজন কোচ রয়েছে স্পেনের। এদের মধ্যে আছেন লুইস দে লা ফুয়েন্তে, রবার্তো মার্তিনেজ (পর্তুগাল), হুলেন লোপেতেগি (কাতার) এবং থমাস ক্রিস্টিয়ানসেন (পানামা)।
অন্যদিকে তিনজন করে কোচ আছে ইতালি ও জার্মানির। ইতালি বিশ্বকাপে খেলতে না পারলেও তাদের কোচদের কদর কমেনি। কার্লো আনচেলত্তি এবার ব্রাজিলের দায়িত্বে, ফ্যাবিও ক্যানাভারো আছেন উজবেকিস্তানের ডাগআউটে এবং ভিনসেনজো মন্তেলা দায়িত্ব পালন করছেন তুরস্কের।
এদিকে ২২টি দেশ নিজেদের দেশের কোচের ওপরই আস্থা রেখেছে। সেই তালিকায় রয়েছে আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, স্পেন, জাপান, নেদারল্যান্ডস, মেক্সিকোসহ আরও অনেক দেশ।
(ওএস/এসপি/মে ২৪, ২০২৬)
পাঠকের মতামত:
- দুর্ঘটনা এড়াতে চন্দ্রঘোনা ফেরিঘাটে সওজ’র সতর্কবার্তা, মাইকিং ও বিলবোর্ড স্থাপন
- এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারসহ ৪ দফা দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন
- দেশে না থেকেও নাশকতা মামলার আসামি হলেন সাংবাদিক বিদ্যুৎ শেখ
- সোনাতলায় মা-মেয়েকে মারধর করে গরু বিক্রির টাকা ছিনতাই, তদন্তে পুলিশ
- দেশবাসীকে বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা
- নৈঃরাগ
- ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- বাসাইলে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহত
- ৭ শতাধিক আউটলেটে ইলেক্ট্রনিক্স পণ্যের সম্পূর্ণ সম্ভার নিয়ে প্রস্তুত ওয়ালটন প্লাজা
- ঈশ্বরদীতে চার বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার ১
- ‘রীতিমতো বাচ্চা মানুষ করছি, সন্তান এলে কী করব’
- বিশ্বকাপের নতুন পরিসংখ্যানে ব্রাজিলের শূন্য, আর্জেন্টিনার ছয়
- শিল্প রক্ষায় পাঁচ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন
- কাপ্তাইয়ের নতুন বাজার মাঠে জমে উঠেছে কোরবানির পশুর হাট
- পেনশন সহজীকরণে অনন্য অবদানের রোল মডেল আব্দুল খালেক
- মাদক নির্মূলে এমপি জিলানীর পরিকল্পনা
- পাসপোর্টে ফের ফিরছে ‘একসেপ্ট ইসরায়েল’
- রাষ্ট্রকে বদলাতে হবে ন্যায় দিয়ে
- ‘উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত’
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- পাকিস্তানে ভয়াবহ বোমা হামলায় উড়ে গেল ট্রেন, নিহত ২৪
- কাল থেকে চলবে অতিরিক্ত ১০ ট্রেন, যুক্ত হবে ৫১ কোচ
- শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলার চার্জশিট দাখিল
- ‘সবুজ ও আত্মনির্ভর জ্বালানির দিকে এগোচ্ছে বাংলাদেশ’
- ‘রামিসা হত্যার বিচার ৫-৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে’
- সিলেটে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি, দুশ্চিন্তায় কৃষক
- পাহাড়ি ছড়ায় বর্জ্য না ফেলা ও শব্দ দূষণ রোধে শ্রীমঙ্গলে মানববন্ধন
- কলাপাড়ায় দুর্যোগের পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রম বিষয়ক সভা
- রাজবাড়ীতে যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস পালন
- তজুমদ্দিনে নৌপথে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাত, আহত ৬
- মফস্বল সাংবাদিকতার দিকপাল রতন সরকার তাঁর কর্মের মধ্য দিয়ে আমাদের মাঝে বেঁচে থাকবেন
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সাভারে আদিবাসী কল্যাণ সমিতির কার্য়করী কমিটির পরিচিতি সভা
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








