বরখাস্ত হলেন এসি মিলানের কোচ
স্পোর্টস ডেস্ক : এক মৌসুমের বেশি এসি মিলানের প্রধান কোচ হিসেবে থাকা হলো না ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির। সিরিআতে ব্যর্থতার পাশাপাশি ক্লাবকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেলার যোগ্যতা অর্জন করাতে না পারায় তাকে বরখাস্ত করা হয়েছে।
ক্লাবের শীর্ষ কর্তৃপক্ষ এই মৌসুমকে ‘স্পষ্ট ব্যর্থতা’ হিসেবে আখ্যা দিয়েছে। শেষ ম্যাচে কাগলিয়ারির কাছে ২-১ ব্যবধানে হেরে এসি মিলান পয়েন্ট তালিকায় তৃতীয় থেকে পঞ্চম স্থানে নেমে যায়।
ফলে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ইতালির প্রতিনিধিত্ব করবে ইন্টার মিলান, নাপোলি ও রোমা এবং ইতিহাসে প্রথমবারের মতো কোমো ১৯০৭। এসি মিলান, জুভেন্টাস খেলবে ইউরোপা লিগে।
ক্লাবের মালিকানা প্রতিষ্ঠান রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্স এক বিবৃতিতে জানায়, মৌসুমের বড় অংশে মিলান শীর্ষ দুইয়ের মধ্যে থাকলেও শেষ দিকের ধারাবাহিক ব্যর্থতা পুরো মৌসুমকে নষ্ট করে দিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, এখন ক্লাবের ফুটবল কাঠামোয় বড় পরিবর্তন ও পুনর্গঠনের সময় এসেছে।
একইসঙ্গে প্রধান নির্বাহী জিওর্জি ফুরলানি স্পোর্টিং ডিরেক্টর ইগলি টারে এবং টেকনিক্যাল ডিরেক্টর জিওফ্রি মনকাডাও ক্লাব ছাড়ছেন।
ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি দ্বিতীয়বারের মতো ২০২৫ সালের মে মাসে এসি মিলানে যোগ দেন। এর আগে ২০১০ থেকে ২০১৪ পর্যন্ত দায়িত্ব পালনকালে তিনি সিরি আ শিরোপা এবং ইতালিয়ান সুপার কাপ জিতেছিলেন।
এই মৌসুমে মিলান শেষ ১৩ ম্যাচের মধ্যে ৭টিতেই হেরে যায়, আর একই সময়ে তাদের প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলান সিরিআ শিরোপা নিশ্চিত করে।
(ওএস/এএস/মে ২৬, ২০২৬)
পাঠকের মতামত:
- ফিলিপাইন থেকে বাংলাদেশ: মার্কিন চুক্তির ইতিহাস কি বলে?
- বন্ধ হচ্ছে হাইকোর্টের বিচারপতিদের ‘জিরো কল’ টেলিফোন
- মাটির মানুষ, গড়ছেন নতুন আগামীর স্বপ্ন
- ঈদে ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘তাজমহল’
- বরখাস্ত হলেন এসি মিলানের কোচ
- ৪০ দেশের নাগরিকদের জন্য শ্রীলঙ্কার ফ্রি ট্যুরিস্ট ভিসা সুবিধা চালু
- ‘সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স’
- বিজিএমইএ সদস্য কারখানায় প্রায় শতভাগ বেতন-বোনাস পরিশোধ
- ‘আমাদের অসাবধানতার সুযোগ নিয়েছে কেএনএফ’
- ‘তিনবার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলাম’
- তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২
- আজ পবিত্র হজ, আরাফাতের ময়দানে সমবেত লাখো মুসল্লি
- সিলেটের বিভিন্ন এলাকায় পাক বর্বররা ব্যাপক হত্যাযজ্ঞ চালায়
- অটো চালকের নাক ফাটালেন ট্রাফিক ইন্সপেক্টর!
- সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার
- দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি
- সালথার গট্টিতে মারামারি না করার দাবি জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন
- তেঁতুল কাঠের খাইট্টায় হবে মাংস কাটা
- রেকডীয় জমির উপর দিয়ে জোরপূর্বক সরকারি রাস্তা নির্মাণে বাধা, মালিককে মারপিট
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- প্রতারক তারেক র্যাবের হাতে গ্রেপ্তার
- তাল গাছ থেকে পড়ে তাঁতীদলের নেতা সাবেক ইউপি সদস্যের মৃত্যু
- মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন
- নাটোরে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার
- বাস-মাইক্রো-প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে নিহত ১
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- মুক্তিযুদ্ধের স্মৃতি কথা
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- রাণীশংকৈলে রাজা টংনাথ জমিদারী বাড়ী সংস্কার কাজের উদ্বোধন
- মদন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- মোহররম
- ‘সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স’
- বিজিএমইএ সদস্য কারখানায় প্রায় শতভাগ বেতন-বোনাস পরিশোধ
-1.gif)








