বিশ্বকাপের গরম নিয়ে ‘বাড়াবাড়ি’ হচ্ছে, দাবি কেইনের
স্পোর্টস ডেস্ক : তিন দিন পরই পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের। এবারের আসর যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। এই তিন দেশে মোট ১০৪টি ম্যাচের মধ্যে ৯৭টিতেই ২৮ ডিগ্রি সেলসিয়াস (৮২.৪°ফারেনহাইট)-এর বেশি তাপমাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, এই তাপমাত্রা ফুটবলে খেলোয়াড়দের পারফরম্যান্স কমিয়ে দিতে পারে। তবে গরম নিয়ে মোটেও চিন্তিত নন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন।
শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে ইংল্যান্ডের ১-০ গোলের জয়ে একমাত্র গোলটি করেন কেইন। ক্লাব ও জাতীয় দলের হয়ে চলতি মৌসুমে এটি ছিল তার ৬৭তম গোল। ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খেলতে নেমে খেলোয়াড়দের ঘাম ঝরাতে হয়েছে। কেইন স্বীকার করেন, মাঠের অবস্থা কিছুটা ‘আঠালো’ ছিল। তবে বিশ্বকাপে গরম আবহাওয়া নিয়ে যে আলোচনা হচ্ছে, সেটাকে তিনি কিছুটা বাড়াবাড়িই মনে করছেন।
কেইন বলেন, ‘সত্যি বলতে গরমটা খুব বেশি খারাপ মনে হয়নি। অবশ্যই আমরা অনুশীলনের মাধ্যমে এর সঙ্গে মানিয়ে নিচ্ছি। প্রথম কয়েকদিনের পর আমার মনে হয়েছে দলের বেশিরভাগ খেলোয়াড়ই আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়েছে।’
তিনি আরও বলেন, ‘আজ মাঠেও পরিস্থিতি খুব একটা খারাপ মনে হয়নি। তাই আমার মনে হয়, এটা এমন একটা বিষয় যেটা নিয়ে হয়তো প্রয়োজনের চেয়ে বেশি কথা বলা হচ্ছে।’
ইংল্যান্ড অধিনায়ক মনে করেন, দলের প্রস্তুতি যথেষ্ট ভালো হয়েছে, ‘আমরা সবাই পেশাদার অ্যাথলেট। টুর্নামেন্টের জন্য নিজেদের প্রস্তুত করতে আমরা এবং কোচিং স্টাফ সবাই সঠিক কাজগুলো করেছি। প্রথম ম্যাচের আগে আমাদের হাতে আরও প্রায় ১০ দিন সময় আছে। এই পরিবেশে অনুশীলন চালিয়ে যাবো। তাই আমার বিশ্বাস, টুর্নামেন্ট শুরু হলে গরম কোনো ফ্যাক্টর হবে না।’
উচ্চ প্রত্যাশা নিয়ে বিশ্বকাপের দিকে তাকিয়ে থাকা কেইন নিজেকে ক্যারিয়ারের সেরা অবস্থানে বলেও মনে করছেন। তিনি বলেন, ‘ইংল্যান্ডের হয়ে খেলা আমার সবচেয়ে প্রিয় কাজ। আমি অসীম গর্ব নিয়ে এই জার্সি পরি, একইভাবে গর্ব নিয়ে অধিনায়কের আর্মব্যান্ডও পরি। সতীর্থ, কোচিং স্টাফ, সমর্থক এবং পুরো দেশের কাছে সঠিক উদাহরণ স্থাপনের চেষ্টা করি।’
কেইন আরও বলেন, ‘আরেকটি বিশ্বকাপে একটি দলের নেতৃত্ব দিতে পারা অবশ্যই বিশেষ অনুভূতি। আমরা অনেক প্রত্যাশা নিয়ে সেখানে যাচ্ছি। আমি শুধু টুর্নামেন্ট শুরু হওয়ার অপেক্ষায় আছি। নিজেকে যতটা ভালো কখনও অনুভব করেছি, এখন ঠিক ততটাই ভালো লাগছে। আমার কাছে মনে হচ্ছে বিশ্বকাপটা আর দেরি না করে শুরু হয়ে যাক।’
আগামী ১৭ জুন ডালাসে ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হওয়া প্রতিপক্ষ ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইংল্যান্ড। গত সোমবার ফ্লোরিডায় পৌঁছে টুর্নামেন্টের প্রস্তুতি শুরু করেছে দলটি।
বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে দুই অর্ধে দুই ভিন্ন একাদশ খেলিয়েছেন প্রধান কোচ টমাস টুখেল। বুধবার অরল্যান্ডোতে কোস্টারিকার বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড।
(ওএস/এএস/জুন ০৮, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘১৭ বছরে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি’
- রসাটমের ‘ইমপ্যাক্ট টিম ২০৫০’-এ বাংলাদেশের প্রমোদ চন্দ্র বৈদ্য
- লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
- পদ্মা নদীতে গোসল করতে নেমে সলিস সমাধি, আধা কিলোমিটার দূরে মিলল দেহ
- সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী
- গোপালগঞ্জের বিলে মৎস্য অবমুক্ত ও বৃক্ষরোপণ উদ্বোধন করেছেন এমপি বাবর
- সালথায় ২৬ হাজার মেট্রিক টন পাট উৎপাদণের লক্ষ্যমাত্রা
- গোপালগঞ্জে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা
- নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার
- বগুড়া সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির প্রার্থী গ্রেপ্তার, ছুরি উদ্ধার
- ‘যাত্রীবেশে’ অস্ত্রের মুখে ইজিবাইক ছিনতাইকালে আটক ৩
- তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
- ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
- ঈশ্বরদীর সাত রেলস্টেশনের উন্নয়ন ও নিরাপত্তা জোরদারের দাবি
- চতুর্থ দিনেও এমপি গাজী নজরুলের অপসারণের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
- চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাড. ইকবাল হোসেন শেখ
- ‘দেশের মানুষ এমন একটি বাংলাদেশ চায়, যেখানে খুন, ধর্ষণ, চাঁদাবাজি থাকবে না’
- ‘নারীদের ইভটিজিং ও হয়রানি রোধে নগরকান্দা-সালথায় লিগ্যাল এইড কমিটি গঠন হবে’
- ‘জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলন সক্রিয় ভূমিকা রেখেছে’
- ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
- কাউন্সিলর একরামুল হত্যা, হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে পরোয়ানা
- এবারের ‘ইত্যাদি’ লক্ষ্মীপুরে
- ‘আর্জেন্টিনাবিরোধী ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ, শীর্ষে মিশরের কোচ
- রাসায়নিক খাতের সক্ষমতা বাড়াতে কর্মপরিকল্পনা চায় ডিসিসিআই
- ‘রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যোগ্যদের পদোন্নতি দিন’
- কুষ্টিয়ায় কিশোর ভ্যান চালকের গলাকাটা মরদেহ উদ্ধার
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- ঘরপালানো এক শিশুর কাহিনী
- নবীনগর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- বগুড়া সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির প্রার্থী গ্রেপ্তার, ছুরি উদ্ধার
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- চড়ুইভাতি
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- সেই মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন মন্ত্রী আবুল হাসানাত
- গোপালগঞ্জের বিলে মৎস্য অবমুক্ত ও বৃক্ষরোপণ উদ্বোধন করেছেন এমপি বাবর
- নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
-1.gif)








