রোমাঞ্চ সঙ্গী করে জয়ের খোঁজে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : ২০০৫ সালে মোহাম্মদ আশরাফুলের বীরত্বে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে রূপকথা লিখেছিল বাংলাদেশ। সেটিই এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের একমাত্র জয়।
এরপর কিংবা তার আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে আর কখনোই জয়ের গল্প লিখতে পারেনি বাংলাদেশের ছেলেরা। ঘরের মাঠ, বিদেশ কিংবা বৈশ্বিক আসর—সব জায়গাতেই দাপট দেখিয়েছে অজিরা।
২০১১ সালে সর্বশেষ ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ। দীর্ঘ ১৫ বছর পর আবার সেই প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার আগে রোমাঞ্চ ছড়িয়ে পড়েছে পুরো শিবিরে।
বিশেষ করে দলে থাকা কোনো ক্রিকেটারই সেই সর্বশেষ সিরিজের অংশ ছিলেন না। ফলে নতুন এক অভিজ্ঞতার সামনে দাঁড়িয়ে বাংলাদেশের ক্রিকেটাররা।
বিশ্ব ক্রিকেটের অন্যতম পরাশক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ রোমাঞ্চ লুকাতে পারেননি। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে অনেক বছর পর সিরিজ খেলছি। এটা আমাদের জন্য বড় একটি সুযোগ। সবাই ভালো ছন্দে আছে, ব্যাটসম্যান ও বোলাররা আত্মবিশ্বাসী। ঘরের মাঠের সুবিধা কাজে লাগাতে পারলে আমাদের জন্য দারুণ কিছু করার সুযোগ থাকবে।’
ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে সিরিজে ভালো কিছু করার প্রত্যাশাও কথা শোনালেন মিরাজ, ‘আমাদের পরিকল্পনা খুবই সহজ—ভালো ক্রিকেট খেলতে হবে এবং ম্যাচ জিততে হবে।’
মিরপুরের উইকেট বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। তবে সাম্প্রতিক সময়ে উইকেটে কিছুটা পরিবর্তন দেখা গেছে। ব্যাটিংয়ের পাশাপাশি বোলারদের জন্যও সুযোগ তৈরি করা হচ্ছে। এবারও উইকেটে কিছুটা ঘাস থাকায় নিউজিল্যান্ড সিরিজের মতো কন্ডিশন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উইকেট নিয়ে মিরাজ বলেন, ‘অনেকের ধারণা, মিরপুর মানেই স্পিননির্ভর বা কঠিন উইকেট। কিন্তু বাস্তবতা হলো, এখানে ভালো ক্রিকেট উইকেটও তৈরি করা সম্ভব। আমরা সেটাই দেখতে চাই। ভালো উইকেটে খেললে ব্যাটসম্যান ও বোলার—দুই বিভাগেরই আত্মবিশ্বাস বাড়ে। সামনে বড় টুর্নামেন্ট আছে, তাই এই প্রস্তুতি গুরুত্বপূর্ণ।’
অস্ট্রেলিয়া দলে শেষ মুহূর্তে ট্রাভিস হেড ও মিচেল মার্শের অনুপস্থিতি বাংলাদেশের জন্য কিছুটা স্বস্তির খবর হলেও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ মিরাজ। তাঁর মতে, অস্ট্রেলিয়া এখনও শক্তিশালী দল, ‘আমরা আগেই শুনেছিলাম তারা নাও থাকতে পারে, পরে নিশ্চিত হয়েছি। তবে অস্ট্রেলিয়া সবসময়ই শক্তিশালী দল। আমরা প্রতিপক্ষের অনুপস্থিত খেলোয়াড় নিয়ে বেশি ভাবছি না। আমাদের লক্ষ্য নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করা।’
নিজের ব্যাটিং ফর্ম নিয়ে সমালোচনার প্রসঙ্গেও খোলামেলা মন্তব্য করেন বাংলাদেশ অধিনায়ক। সাম্প্রতিক সিরিজগুলোতে রান না পাওয়ায় সমালোচনা স্বাভাবিক বলেই মনে করেন তিনি, ‘ভালো না করলে সমালোচনা হবেই—এটা আমরা মেনে নিই। তবে শেষ কয়েকটি সিরিজে আমরা দল হিসেবে ভালো ফল করেছি। সামনে বিশ্বকাপ আছে, তাই এই ধারাবাহিকতা ধরে রাখা জরুরি।’
তিনি আরও যোগ করেন, ‘দল আমার কাছ থেকে ব্যাটিংয়ে অবদান আশা করে, আমিও সেটা অনুভব করি। আমি আমার ব্যাটিং নিয়ে কাজ করেছি, ঢাকা লিগেও খেলেছি। এখন নিজেকে আত্মবিশ্বাসী মনে হচ্ছে। বড় ইনিংসের চেয়ে ছোট কিন্তু কার্যকর ইনিংসও দলের জন্য গুরুত্বপূর্ণ।’
(ওএস/এএস/জুন ০৯, ২০২৬)
পাঠকের মতামত:
- ভাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২
- ‘দেশে বর্তমানে সারের কোনো ঘাটতি নেই’
- ‘নিদোর্ষ হয়েও আজ অপরাধী’
- ‘রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি’
- ‘দায়িত্ব ছাড়ার পর যেকোনো রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে’
- ‘তাদের জন্য আমার দুঃখ হয়’
- ‘ভারতের ককরোচ জনতার আন্দোলনের কৃতিত্ব নিতে চায় জামায়াত’
- ‘২০২৫ সালে ৭৫৬ নারী খুন, নিরাপদ নয় শিশু থেকে বৃদ্ধাও’
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজে আরও হামলার হুমকি ইরানের
- টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্ত চেয়ে রিট
- দিনাজপুরে সামরিক শাসক রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ ঘোষণা করে
- কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে জেলে পাঠালো পুলিশ
- শ্যামনগর উপজেলা বিএনপির নতুন কমিটির অনুমোদন
- গোপালগঞ্জে আড়তদারকে ৬০ হাজার টাকা জরিমানা
- শিক্ষার্থীদের নিজের অধিকার জানালেন সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার
- ফরিদপুরে মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখায় মারধরের অভিযোগ, থানায় মামলা
- গোপালগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- ২৮ নাগরিককে ফাঁসানোর চেষ্টায় বিভিন্ন মহলের নিন্দা
- অণ্ডকোষ চেপে বাবাকে হত্যা, কিশোর ছেলে পুলিশ হেফাজতে
- গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কালুখালীর কালিকাপুর রেলব্রিজে ধাক্কা লেগে অজ্ঞাত যুবকের মৃত্যু
- সাতক্ষীরায় দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা
- দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি
- সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার
- ২০২৬ সালে ৯ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক বাণিজ্য লেনদেনের লক্ষ্যমাত্রা ব্র্যাক ব্যাংকের
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- চড়ুইভাতি
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- ‘রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি’
- অণ্ডকোষ চেপে বাবাকে হত্যা, কিশোর ছেলে পুলিশ হেফাজতে
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- বাবর-শাহিনের নৈপুণ্যে সিরিজ জয়ের হাসি পাকিস্তানের
- জমি জবরদখলের পর সুনীল মণ্ডলের পরিবার অবরুদ্ধ, টাঙানো হলো সাইনবোর্ড
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- মেয়ের গাইড বই আনতে গিয়ে প্রাণ গেল সাংবাদিকের
- ‘নিদোর্ষ হয়েও আজ অপরাধী’
-1.gif)








