‘রোনালদো আমাদের গেম প্ল্যানের শেষ চাল’
স্পোর্টস ডেস্ক : কঙ্গোর বিপক্ষে প্রথম ম্যাচে হতাশাজনক ড্রয়ের পর থেকেই ৪১ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদোর পারফরম্যান্স ও দলে তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছিল।
তবে উজেবেকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অধিনায়কের পাশে শক্ত হয়ে দাঁড়ালেন পর্তুগালের স্প্যানিশ কোচ রবার্তো মার্তিনেজ।
সমালোচকদের কড়া জবাব দিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রোনালদো এখনো তাদের কৌশলের সবচেয়ে বড় অস্ত্র।
হিউস্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মার্তিনেজ বলেন, ‘প্রতিপক্ষের ডি-বক্সে কীভাবে ঢুকতে হবে, সেই স্পষ্ট ধারণা থাকা যেমন জরুরি; ঠিক তেমনি একদম শেষ মুহূর্তে ফাঁকা জায়গা তৈরি করতে পারে এমন একজন খেলোয়াড় থাকাও সমান গুরুত্বপূর্ণ।
আর রোনালদো এই কাজে বিশ্বের সেরা। তার সেই মুভমেন্ট এবং ফাইনাল টাচ দেওয়ার অসামান্য ক্ষমতা রয়েছে।
পর্তুগাল দলের বর্তমান খেলার ধরনে সে হচ্ছে আমাদের গেম প্ল্যানের শেষ চাল।’
একই সঙ্গে তিনি সিআরসেভেন-কে ফুটবলের এক অনন্য ‘আইকন’ হিসেবেও আখ্যা দেন।
২০২৩ সাল থেকে সৌদি আরবের লিগে খেলা এই মহাতারকাকে নিয়ে প্রথম ম্যাচের পর থেকে পর্তুগিজ সংবাদমাধ্যমগুলোতে সমালোচনার ঝড় বইছে। তবে মার্তিনেজ এই সমালোচনাকে দলের ভেতর ঢুকতে দিতে নারাজ। তিনি বলেন, ‘আশানুরূপ ফলাফল না এলে সমালোচনা হওয়াটাই স্বাভাবিক। তবে এটা আমাদের দৈনন্দিন কাজের অংশ নয়। এই ধরণের নেতিবাচক কথা আমাদের ড্রেসিংরুমে কোনো প্রভাব ফেলে না।’
জাতীয় দলের হয়ে ২২৯ ম্যাচে রেকর্ড ১৪৩টি গোল করা এই পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা সম্পর্কে মার্তিনেজ আরও বলেন, ‘রোনালদো একজন অভিজ্ঞ অধিনায়কের মতো আচরণ করছে। এটি তার ষষ্ঠ বিশ্বকাপ। দীর্ঘ ২১টি মৌসুম ধরে সে জাতীয় দলের প্রতিনিধিত্ব করছে। এখনও দলে অবদান রাখার এবং নিজেকে আরও উন্নত করার এক অবিশ্বাস্য ক্ষুধা রয়েছে তার মাঝে।’
অবশ্য মঙ্গলবার উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচে রোনালদো শুরু থেকেই খেলবেন কি না তা নিশ্চিত করেননি কোচ। মার্তিনেজের নীতি অনুযায়ী, খেলোয়াড়দের জানানোর আগে তিনি কখনোই শুরুর একাদশ সংবাদমাধ্যমে প্রকাশ করেন না।
আগামী ম্যাচ নিয়ে পর্তুগাল কোচ সতর্কবার্তা দিয়ে বলেন, উজবেকিস্তান মোটেও সহজ প্রতিপক্ষ হবে না। তাদের রক্ষণভাগ অত্যন্ত সুসংহত এবং তাদের কোচও বেশ অভিজ্ঞ।
অন্যদিকে, উজবেকিস্তানের ইতালিয়ান কোচ ফ্যাবিও ক্যানাভারো স্বীকার করেছেন যে, পর্তুগালের মতো শক্তিশালী মধ্যমাঠ এবং ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় রোনালদোর মুখোমুখি হওয়াটা ভীষণ কঠিন। তবে কলম্বিয়ার কাছে ৩-১ ব্যবধানে হারা ম্যাচের স্মৃতি ভুলে তার দল কোনো ‘ভয়’ না পেয়ে, আরও বেশি আক্রমণাত্মক ও লড়াকু মনোভাব নিয়ে মাঠে নামবে বলে হুঙ্কার দিয়েছেন এই বিশ্বকাপজয়ী সাবেক ডিফেন্ডার।
(ওএস/এএস/জুন ২৩, ২০২৬)
পাঠকের মতামত:
- দুই মামলায় মমতাজের জামিন স্থগিত
- হরমুজ প্রণালী থাকবে তেহরানের নিয়ন্ত্রণে
- ‘এ জাতি দিল্লির গোলাম হবে না’
- নগরকান্দায় বিআরডিবির উদ্যোগে বিনামূল্যে গাছের চারা বিতরণ
- লাগেজের ভেতর থেকে অর্ধ উলঙ্গ লাশ উদ্ধার
- স্পাইডার-ম্যানের সঙ্গে উড়বেন দর্শকরাও, হতে যাচ্ছে নতুন ইতিহাস
- ‘রোনালদো আমাদের গেম প্ল্যানের শেষ চাল’
- ‘সিইউএফলে গ্যাস বেশি নেয় কিন্তু সার উৎপাদন কম হয়’
- ‘পাকিস্তানের সৌর বিপ্লব থেকে শিক্ষা নেওয়ার সুযোগ আছে’
- ‘ডেভিড ইমনকে গ্রেফতারের খবর সঠিক নয়’
- ‘আ.লীগ নিষিদ্ধ হবে কি না, সিদ্ধান্ত আদালতের’
- ‘তাজিয়া মিছিলে অস্ত্র-আতশবাজি নিষিদ্ধ’
- মেসির জোড়া গোল, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা
- আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন
- ইরানি তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার
- রাজধানী ঢাকায় ভূমিকম্প
- পাকিস্তানের বিশেষ দূত হিসেবে মাহমুদ আলী বিদেশ সফর শুরু করেন
- কুড়িগ্রামে তিস্তার পানিতে বাদাম চাষের ব্যাপক ক্ষতি
- ঈশ্বরগঞ্জ অগ্রণী ব্যাংকে আর্থিক সাক্ষরতা কর্মসূচি
- রায়ের বাজারে রাজউকের অভিযানে ১২টি ভবনের ভাঙা অংশ ফের নির্মাণ
- ‘জামায়াত-এনসিপির ডাকে জনগণ আর সাড়া দেবে না’
- লৌহজংয়ে অবৈধ বালু ভরাট বন্ধে প্রশাসনের অভিযান
- সালথায় খাল পুনঃখনন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক
- মুন্সীগঞ্জে হত্যা মামলায় মহিলা মেম্বার ও তার ছেলে গ্রেপ্তার
- কামড় দেওয়া সাপ নিয়ে হাসপাতালে যুবক
- ভাসানী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ১৯ শিক্ষার্থী বহিষ্কার
- মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের নির্দেশ
- নিউ ইয়র্কে সাংবাদিক ইলিয়াস হোসেন গ্রেপ্তার
- পালক কোচ রায়চাঁদ বর্মন রচিত কোচ ভাষা শিক্ষা বইয়ের মোড়ক উন্মোচন
- ‘বাংলা বললেই কি বাংলাদেশি’, মোদী সরকারের জবাব চাইল আদালত
- খুলনায় মাহিন্দ্রা-লরি সংঘর্ষে নিহত ৩
- আদমদীঘিতে হত্যা মামলার মূলহোতা গ্রেপ্তার
- মহেশখালীর রাজনীতিবিদ ও উদ্যোক্তা মুহিবুল্লাহর দাফন সম্পন্ন
- স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইফুর রহমানকে বিদায় সংবর্ধনা দিয়েছে নীলফামারী প্রেসক্লাব
- ‘ফেনীর বন্যা সমাধানে সেনাবাহিনীর মাধ্যমে নদীর বেড়িবাঁধ নির্মাণ হবে’
- প্রেমের টানা কুষ্টিয়ায় চীনা যুবক, বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ
- প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সুযোগ প্রদানের দাবি
- ‘আমরা সম্মিলিতভাবে মানুষের ভেতরের সুন্দর মনটা গড়ে তোলার চেষ্টা করছি’
- শ্রীমঙ্গলে যুবলীগ নেতার বিরুদ্ধে গ্রাম্য সালিশে দিনমজুর বৃদ্ধকে মারধরের অভিযোগ
- উত্তম ও অধম
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- তারুণ্যের ঈদ ভাবনা
- ‘সিইউএফলে গ্যাস বেশি নেয় কিন্তু সার উৎপাদন কম হয়’
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
২৩ জুন ২০২৬
- ‘রোনালদো আমাদের গেম প্ল্যানের শেষ চাল’
- মেসির জোড়া গোল, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা
- আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন
-1.gif)







