E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

‘বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে’

২০২৬ জুন ২৭ ০০:৪৮:১২
‘বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে’

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা।

শুক্রবার (২৬ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে পদ্মাপাড়ে স্থানীয়দের সঙ্গে এক প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন তিনি। পরে ম্যাচ শেষে পদ্মা নদী ও পদ্মা সেতুর মনোরম পরিবেশ ঘুরে দেখেন।

সাপ্তাহিক ছুটির দিনে রাষ্ট্রদূতের আগমন ঘিরে পদ্মা পাড়ে আর্জেন্টিনার ভক্ত ও সমর্থকদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করে। তার সঙ্গে খেলায় অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন নানা বয়সী আর্জেন্টিনার তরুণ ও প্রবীণ ভক্ত সমর্থকরা।

এসময় আর্জেন্টাইন রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা বলেন, ‌‘এখানে সবার সঙ্গে একসঙ্গে সময় কাটাতে পেরে আমি সত্যিই আনন্দিত। আমি আশা করি, বাংলাদেশ ফুটবল খেলা চালিয়ে যাবে এবং একদিন বিশ্বকাপ ফুটবলে অংশ নেবে।’

এর আগে, ঘাটে উপস্থিত শত শত আর্জেন্টাইন ভক্ত ও সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রদূত। শুভেচ্ছা বিনিময় শেষে তিনি প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন। তার সঙ্গে খেলায় অংশ নেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন ও লৌহজং উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

প্রীতি ফুটবল ম্যাচ অংশ নেওয়া আর্জেন্টিনার দুই পক্ষের কেউই গোল দিতে পারেনি। তবে উন্মাদনা ছিল উভয় পক্ষেই।

(ওএস/এএস/জুন ২৭, ২০২৬)





পাঠকের মতামত:

২৭ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test