ফ্রান্সকে চমকে দেওয়ার পরিকল্পনা নেই মরক্কো কোচের
স্পোর্টস ডেস্ক : কোয়ার্টার ফাইনালে আজ রাতে ফ্রান্সের মুখোমুখি হবে মরক্কো। সেই ম্যাচে কোনো বিশেষ চমক না রাখার কথা জানিয়েছেন মরক্কোর প্রধান কোচ মোহাম্মদ ওয়াহবি। তবে শক্তিশালী প্রতিপক্ষকে হারাতে নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে বলে মনে করেন তিনি।
বুধবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ওয়াহবি জানান, বৃহস্পতিবারের কোয়ার্টার ফাইনালে হামস্ট্রিং চোটের কারণে খেলতে পারবেন না দলের গুরুত্বপূর্ণ ফরোয়ার্ড ইসমাইল সাইবারি। কানাডার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের শুরুতেই চোট পান তিনি। মরক্কোর কোচ বলেন, ‘সে এখনও প্রস্তুত নয়। তবে আশা করি, তার জন্য বিশ্বকাপ এখানেই শেষ হয়ে যায়নি।’
এবারের বিশ্বকাপে মরক্কোর তিনটি গ্রুপ ম্যাচেই গোল করেছিলেন সাইবারি। এছাড়া শেষ ষোলোতে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে জয়সূচক পেনাল্টিটিও নিয়েছিলেন তিনি।
ফ্রান্স ম্যাচের পরিকল্পনা নিয়ে ওয়াহবি বলেন, ‘প্রস্তুতিতে কোনো চমক থাকবে না। আমার লুকানোর কিছু নেই। আমি চমকে বিশ্বাস করি না। যারা আমাদের ম্যাচগুলো বিশ্লেষণ করেছেন, তারা জানেন আমরা কীভাবে খেলতে চাই, সে বিষয়ে আমাদের পরিষ্কার ধারণা রয়েছে।’
তিনি আরও বলেন,‘বল দখলে থাকলে তাদের ক্ষতি করতে হবে। তবে শুধু দুই উইং দিয়ে নয়, মাঝমাঠ দিয়েও আক্রমণের পথ খুঁজতে হবে। আমাদের ধৈর্য ধরে খেলতে হবে এবং কোথায় সুযোগ তৈরি করা যায়, সেটি বুঝে এগোতে হবে।’
চার বছর আগে বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কোকে হারিয়েছিল ফ্রান্স। তবে সেই ম্যাচের সঙ্গে এবার কোনো তুলনা করতে চান না মরক্কোর কোচ, ‘প্রতিটি ম্যাচই আলাদা। প্রতিটির নিজস্ব প্রেক্ষাপট ও ইতিহাস রয়েছে। এটি ২০২২ সালের ম্যাচের মতো হবে না। এখন আমাদের দলও ভিন্ন, ফ্রান্সও ভিন্ন। দুই দলই আগের চেয়ে আরও শক্তিশালী হয়েছে, কারণ দুই দেশের ফুটবল কাঠামো ধারাবাহিকভাবে উন্নতি করছে।’
(ওএস/এএস/জুলাই ০৯, ২০২৬)
পাঠকের মতামত:
- কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৫
- দ্বিতীয় দফায় ৩০ ঘণ্টায় গ্রিডে প্রায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর
- 'পাকসেনা ও মুক্তিবাহিনীর মধ্যে মেহেরপুর শহর দখল নিয়ে জোর লড়াই চলে'
- জামালপুরে EARN প্রকল্পের উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত
- নড়াইলে ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গ্রেপ্তার
- নবগঙ্গায় গোসল করতে গিয়ে নিখোঁজ, ৫ দিন পর ভেসে উঠল বৃদ্ধার মরদেহ
- ‘মধ্যস্বত্বভোগী নয়, সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনতে হবে’
- সোহেল খানের মৃত্যুতে ব্যথিত তারকারা
- শুটিং করতে গিয়ে বগুড়ায় মারা গেলেন অভিনেতা সোহেল খান
- কোটালীপাড়ায় আ. লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
- রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান
- পৈতৃক ভিটায় ঠাঁই নেই খোকনের, স্ত্রী-সন্তান নিয়ে এখন ঘরছাড়া
- বিশ্ববিদ্যালয়ে জুলাই ও হাদি হত্যার বিচার দাবির গ্রাফিতি মুছে দিল ছাত্রলীগ
- ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণের অভিযোগ, গুলিবিদ্ধ ৫
- কালুখালীতে শেখ সোহেল রানা টিপু, নিষিদ্ধ আওয়ামীলীগের আট চেয়ারম্যানের ও কর্মীদের নামে মামলা
- ‘বাংলাদেশ মিশনে গেলেই গ্রেপ্তার হবেন হাসিনা’
- বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
- ‘ডিসেম্বর, জানুয়ারি এ ধরনের ডেট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই’
- কাপ্তাইয়ে এসডিজি গ্রামে কফি ও কাজুবাদাম গবেষণা উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও চারা বিতরণ
- নড়াইলে শিশু ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন
- ‘শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে’
- শেখ হাসিনাকে ভারতেই রেখে দেওয়ার আহ্বান রাশেদ খাঁনের
- ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- পাকাপাকি
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ধামরাই উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় র্যালি
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- তরুণ আলোকচিত্রীদের গল্পে মুখর শিল্পকলা, চতুর্থবারের মতো শুরু ‘শাটার স্টোরিস’
- জমে উঠেছে ধামরাইয়ের ঈদ বাজার, দরজি পাড়ায় বেড়েছে ব্যস্ততা
- অপহৃত কৃষক নূরুল ইসলাম তিন মাসেও উদ্ধার হয়নি, সন্ধানে ডুবুরি দল নেমেছে মাঠে
- ঝালকাঠিতে রাস্তা নির্মাণে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন
- বেশি সক্ষমতার ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি
- ‘যতবার সুন্দর-সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই বিএনপি বিজয়ী হয়েছে’
- ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভায় মানুষের ঢল
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে আ'লীগের বিক্ষোভ মিছিল
- ‘বালু উত্তোলন বন্ধ না হলে লোহার বাঁধেও কাজ হবে না’
- বইমেলায় ‘গুণ আদর্শের বরপুত্র, বঙ্গবন্ধু শেখ মুজিব’
- গোবিপ্রবি শিক্ষকের চিকিৎসায় প্রয়োজন ২৫ লাখ টাকা
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








