‘যদি আমরা বিশ্বকাপ নাও জিতি, তবুও এই যাত্রা অবিশ্বাস্য’
স্পোর্টস ডেস্ক : আর মাত্র একটি ম্যাচ। জিতলেই টানা দ্বিতীয় বিশ্বকাপ, আর হারলে থেমে যাবে দীর্ঘ স্বপ্নযাত্রা। এমন বাস্তবতার মাঝেও আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির কণ্ঠে ছিল আত্মবিশ্বাস, প্রতিপক্ষ স্পেনের প্রতি সম্মান এবং নিজের দলের প্রতি গভীর গর্ব।
বিশ্বকাপ ফাইনালের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি স্পেনের শক্তিমত্তা, লিওনেল মেসির অসাধারণ অবদান এবং পুরো দলের অর্জনের কথা তুলে ধরে বলেন, শিরোপা হাতছাড়া হলেও এই দল ইতোমধ্যেই ইতিহাস গড়েছে।
রবিবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে ফাইনালের আগে স্কালোনি বলেন, ‘আমার বিশ্বাস, যে দুটি দল ফাইনালে থাকার যোগ্য, তারাই এখানে এসেছে।’
স্পেনের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন করা হলে আর্জেন্টাইন কোচ বলেন, ‘তাদের দলে এমন অনেক খেলোয়াড় আছে, যারা বড় বড় মঞ্চে খেলেছে। বল গড়াতে শুরু করলে চাপের কথা কেউ ভাবে না, সবাই শুধু খেলায় মনোযোগ দেয়। আমি মনে করি না এটি তাদের জন্য কোনো অসুবিধা। বরং তারা ইউরো ও নেশন্স লিগের ফাইনাল খেলার অভিজ্ঞতা নিয়ে আসছে।’
স্পেনকে নিয়ে দীর্ঘদিন ধরেই প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। স্কালোনি জানান, ‘মার্চে ফিনালিসিমা হওয়ার কথা ছিল বলেই আমরা স্পেনকে বিশ্লেষণ করা শুরু করেছিলাম। গত ডিসেম্বর থেকেই তাদের খেলা দেখছি। তবে অতিরিক্ত বিশ্লেষণও ভালো নয়। তারা কীভাবে খেলে, তাদের শক্তি কোথায় এসব আমরা জানি। এখন চেষ্টা করবো তাদের সেই শক্তিগুলো কাজে লাগাতে না দেওয়ার।’
বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনার মানুষ যেভাবে একসঙ্গে দলকে সমর্থন করেছে, সেটিও আবেগের সঙ্গে স্মরণ করেন স্কালোনি, ‘আপনি যখন দেখেন, আপনার দেশের মানুষ যেভাবে উদযাপন করছে, তখন সেটা হৃদয় ছুঁয়ে যায়। আর্জেন্টিনা জাতীয় দল শেষ পর্যন্ত নিজেদের মানুষের জন্যই খেলে। আমরা খুব মূল্যবান একটি বিষয় ফিরে পেয়েছি. টেলিভিশনের সামনে একসঙ্গে দাঁড়িয়ে আর্জেন্টিনাকে সমর্থন করা, নিউয়েলসের সমর্থক সেন্ট্রালের সমর্থককে জড়িয়ে ধরছে। এসব দেখে আবেগাপ্লুত না হয়ে উপায় নেই। আমরা জানি, বিশ্বকাপে ঐক্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা বিশ্বাস করি, সেই বন্ধন আমাদের মধ্যে রয়েছে।’
সংবাদ সম্মেলনের বড় একটি অংশজুড়েই ছিল লিওনেল মেসিকে নিয়ে স্কালোনির প্রশংসা। ৩৯ বছর বয়সে আরেকটি বিশ্বকাপ ফাইনালে ওঠাকে অবিশ্বাস্য অর্জন বলে মনে করেন তিনি, ‘সে নিজেই ইতিহাস। ৩৯ বছর বয়সে যে পর্যায়ের ফুটবল খেলছে এবং বিশ্বকাপের ফাইনালে উঠেছে, সেটা অবিশ্বাস্য। তাই আমি সবসময় বলি, আমাদের তাকে উপভোগ করা উচিত। সে আমাদের সঙ্গে আছে, তাই সে যা করছে, তার মূল্য আমাদের বুঝতে হবে।’
মেসির পাশাপাশি পুরো দলকেও কৃতিত্ব দিয়ে স্কালোনি বলেন, ‘মেসি একজন কিংবদন্তি, আর তার সঙ্গে এই খেলোয়াড়দের দলও আমাদের অসাধারণ কিছু বছর উপহার দিয়েছে। এই পর্যায়ে পৌঁছানো এবং এত বছর ধরে একই মান ধরে রাখা মোটেও সহজ নয়। গতকালও আমি খেলোয়াড়দের বলেছি, কোচিং স্টাফ তাদের কাছে চিরকৃতজ্ঞ। কারণ এখানে পৌঁছানো এবং এতদিন ধরে এই পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করা সহজ ছিল না। এটি সত্যিই অসাধারণ একটি যাত্রা। এমনকি যদি আমরা বিশ্বকাপ জিততেও না পারি, তবুও এই যাত্রা অবিশ্বাস্য। এটি সবার জন্য একটি উদাহরণ এবং আশা করি, আমাদের দেশের জন্যও এটি অনুপ্রেরণা হয়ে থাকবে।’
বিশ্বকাপ ফাইনালের আগে স্কালোনির কথায় স্পষ্ট — শিরোপাই চূড়ান্ত লক্ষ্য। তবে ফল যাই হোক, এই আর্জেন্টিনা দল ইতোমধ্যেই এমন একটি অধ্যায় লিখেছে, যা দীর্ঘদিন ফুটবল ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
(ওএস/এএস/জুলাই ১৮, ২০২৬)
পাঠকের মতামত:
- বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানকে পারিবারিক কবরস্থানে দাফন
- মধ্যপ্রাচ্যে ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র
- বানভাসিদের জন্য গাইবেন রুনা লায়লা
- ‘শিশু-তরুণ হত্যার দায় থেকে শেখ হাসিনার ক্ষমা নেই’
- ‘দেশে দুর্নীতির জয়জয়কার চলছে’
- ‘সমৃদ্ধির স্বার্থেই ঢাকার পাশে প্রয়োজন বেইজিংকে’
- এবার যুক্তরাষ্ট্রের মিত্র দেশের প্রতি ইরানের হুঁশিয়ারি
- রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৩
- উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ‘শিশু-নারীর কল্যাণে জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান’
- ‘যদি আমরা বিশ্বকাপ নাও জিতি, তবুও এই যাত্রা অবিশ্বাস্য’
- তেরশ্রীর জমিদার সিদ্ধেশ্বর রায়প্রসাদ চৌধুরীকে হানাদাররা জীবন্ত পুড়িয়ে হত্যা করে
- না ফেরার দেশে বিশিষ্ট শিক্ষাবিদ ও সাবেক অধ্যক্ষ মানিক কান্তি মজুমদার
- যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় মামলা, অভিযুক্ত গ্রেপ্তার
- তসলিমা নাসরিনের ঘরে ফেরা!
- ঈশ্বরদীতে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল
- আমার কবিতা
- দেশ বরেণ্য শিল্পপতি অঞ্জন চৌধুরী পিন্টুর ৭৩তম জন্মদিন
- গণঅভ্যুত্থানে শহীদ সব পরিবারকে এক কোটি টাকা করে দেওয়ার দাবি এনসিপির
- পাঁচ প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘মাস্তুল’
- ‘জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনই আইনসম্মত পদক্ষেপ’
- ইংলিশ প্রিমিয়ার লিগে আর্জেন্টাইন ফুটবলারদের নিষিদ্ধের দাবি
- জিল বাংলার শেয়ার কারসাজি তদন্তের নির্দেশ বিএসইসির
- রাজস্ব-মূল্যস্ফীতি-ব্যাংকিং সংকট নিয়ে আইএমএফের উদ্বেগ
- ধ্বংসের পথে কালের সাক্ষী রাজা রাম মন্দির
- ২৪ ঘণ্টায় হাসপাতালে আরও ১০৩ ডেঙ্গুরোগী
- জামালপুরে পতাকা উত্তোলন দিবসে দুই মুক্তিযোদ্ধা ও এক সাংবাদিককে সম্মাননা
- চাষী
- বাংলাদেশের সিডস ফর দ্য ফিউচার দল বিশ্বসেরা দশে
- গ্রিসে বাংলাদেশিদের জন্য রন্ধন শিল্পের উপর মৌলিক প্রশিক্ষণ
- পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুলে দক্ষতা ও আবিষ্কার প্রতিযোগিতা
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌঁছালো টুস্টার বোদা
- কাজাখস্তানে ব্যাপক সহিংসতা, সেনা পাঠাচ্ছে প্রতিবেশীরা
- বরগুনায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ‘দেশে দুর্নীতির জয়জয়কার চলছে’
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- দুই নাম্বারি চক্করের পলিটিক্স আর চলবে না : ফুয়াদ
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- মাধ্যমিকে ভর্তিতে ১০ শতাংশ কোটা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা
- নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ছিনতাই
- খুলনায় ‘মদপানে’ পাঁচজনের মৃত্যু
- ‘পকেট-সাইজড জায়ান্ট’ অনার প্যাড এক্স৭ এখন বাজারে
- কাঁঠাল
- ‘শিশু-তরুণ হত্যার দায় থেকে শেখ হাসিনার ক্ষমা নেই’
-1.gif)







