মহিলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি, সভাপতি সারওয়াত সিরাজ শুক্লা
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার বিদ্যমান অ্যাডহক কমিটি ভেঙে দিয়ে ২৯ সদস্যের নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে সরকার।
শনিবার (১৮ জুলাই) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
জাতীয় ক্রীড়া পরিষদের এক প্রজ্ঞাপনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লাকে এই নতুন কমিটির সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ধারা ২১ এবং ধারা ১৪ (৩)-এর ক্ষমতাবলে পরিষদের চেয়ারম্যান কর্তৃক অনুমোদিত এই প্রজ্ঞাপনে মোট ২৯ সদস্যবিশিষ্ট শক্তিশালী একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
নতুন এই কমিটিকে আদেশ জারির পরবর্তী তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক ও ক্রীড়া সংগঠক অধ্যাপক ডা. ইসমত আরা হায়দার, ক্রীড়া সংগঠক আয়েশা সিদ্দিকা মানি, পুলিশের অতিরিক্ত ডিআইজি আতিয়া হুসনা, ক্রীড়া সংগঠক মির্জা ফারজানা রহমান হোসনা এবং অ্যাডভোকেট রুনা লায়লা।
জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত শুটার শারমিন আক্তার রত্নাকে কমিটির সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া যুগ্ম সম্পাদক হিসেবে জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত শুটার সাবরিনা সুলতানা ও ক্রীড়া সংগঠক সৈয়দা তাসলিমা আক্তার এবং কোষাধ্যক্ষ হিসেবে সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক শক্তি রানী মন্ডল দায়িত্ব পেয়েছেন।
কমিটিতে সদস্য হিসেবে জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত জুডো খেলোয়াড় কামরুন নাহার হিরু, অ্যাথলেট ফরহাদ জেসমিন লিটি, সাবেক জাতীয় জিমন্যাস্টিক্স খেলোয়াড় পারভীন লায়লা লুসিসহ বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব এবং জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
নতুন অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানান এবং বাংলাদেশের নারী ক্রীড়াঙ্গনে দৃশ্যমান, সুদূর প্রসারী এবং ইতিবাচক পরিবর্তন আনার বিষয়ে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গিকার ব্যক্ত করেন।
(ওএস/এএস/জুলাই ১৯, ২০২৬)
পাঠকের মতামত:
- আবারো এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন
- নড়াইলে উচ্ছ্বাস, আনন্দ আর ভালোবাসায় এমপি নিপুণ রায় চৌধুরীকে বরণ
- গোপালগঞ্জে ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন
- অবিক্রীত মানুষের ঘোষণা
- কালুখালীতে পোল্ট্রি খামার থেকে যুবকের মরদেহ উদ্ধার
- ‘শিক্ষা ব্যবস্থা ধ্বংসের জন্য পলাতক সরকার দায়ী’
- ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- রাস্তার উপর পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ
- খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক
- ফাইনাল উপভোগে গরু জবাই করে ভূরিভোজের আয়োজন
- তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ফুলপুরে রুপসী ইউনিয়ন উদ্যোক্তার বিরুদ্ধে মানববন্ধন
- রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল
- কাপ্তাই হ্রদে নিখোঁজ বিএনপি নেতা, উদ্ধারে ডুবুরি দলের অভিযান
- যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই
- পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে নির্মাণ শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা
- ইয়াবাসহ আটকের পর দল থেকে বহিষ্কার ছাত্রদল সভাপতি
- মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা
- নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা
- ফরিদপুরে নিখোঁজের দু'দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
- ১২ মামলায় জামিন চেয়েছেন সাবেক এমপি লতিফ
- প্রশাসনিক রাজনীতিকরণ থেকে বেরিয়ে আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
- ফেসবুক বিড়ম্বনায় ব্যবহারকারীদের ভোগান্তি
- মহিলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি, সভাপতি সারওয়াত সিরাজ শুক্লা
- দীর্ঘ বিরতি ভেঙে ফিরছেন সুমাইয়া শিমু
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌঁছালো টুস্টার বোদা
- পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুলে দক্ষতা ও আবিষ্কার প্রতিযোগিতা
- বরগুনায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
- মাধ্যমিকে ভর্তিতে ১০ শতাংশ কোটা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা
- দুই নাম্বারি চক্করের পলিটিক্স আর চলবে না : ফুয়াদ
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক
- নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ছিনতাই
- তারাকান্দা থানায় আইনশৃঙ্খলা রক্ষায় মত বিনিময়
- অপসারণের দাবিতে অধ্যক্ষের কক্ষে তালা দিয়েছে ছাত্রলীগ
- আগের টোলেই বঙ্গবন্ধু সেতু পারাপার
- ডাক্তার হতে চায় মহম্মদপুরের কোহেলী
- প্রতিবন্ধীর টাকা মেরে খাওয়ার অভিযোগে মুন্সিগঞ্জ কোর্টে মামলা
- শ্রীনগরে নারীকে গুলি করে হত্যার ঘটনায় অস্ত্রসহ প্রেমিক গ্রেফতার
- ‘পকেট-সাইজড জায়ান্ট’ অনার প্যাড এক্স৭ এখন বাজারে
- খুলনায় ‘মদপানে’ পাঁচজনের মৃত্যু
- কাঁঠাল
- যশোর এম এম কলেজে পিঠা উৎসব মিলন মেলায় পরিণত
- ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
-1.gif)







