‘মিথ্যা বলবেন না’
স্পোর্টস ডেস্ক : ব্রাজিলিয়ান লিগে শাপেকোযেন্সের বিরুদ্ধে ২-২ গোলে ড্র ম্যাচের চরম উত্তেজনার পরদিনই নতুন বিতর্কে জড়িয়েছেন সান্তোসের তারকা ফরোয়ার্ড নেইমার। কোচিং স্টাফের কোনো প্রকার পূর্বানুমতি ছাড়াই নির্ধারিত অনুশীলন সেশনে অংশ না নিয়ে পেলে ট্রেনিং সেন্টার ত্যাগ করেছেন তিনি।
শনিবার রাতের ম্যাচে জোড়া পেনাল্টি থেকে গোল করে পুরো ৯০ মিনিট খেলেছিলেন নেইমার। রোববার সকালে তার রিকভারি অনুশীলনে অংশ নেওয়ার কথা থাকলেও তিনি কেবল ট্রেনিং সেন্টারে উপস্থিত হন, ছবি তোলেন এবং কফি পান করে সেশন শুরুর আগেই বের হয়ে যান, যা টিম ম্যানেজমেন্টের নির্দেশনার পরিপন্থী।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘জি’-এর প্রতিবেদন অনুযায়ী, শনিবার ম্যাচের বিরতিতেই ঘটনাটির সূত্রপাত। ড্রেসিংরুমে সান্তোসের দুই তরুণ ফুটবলার গ্যাব্রিয়েল বোন্তেম্পো এবং ডিফেন্ডার জোয়াও আনানিয়াসের ওপর বেজায় চটে যান নেইমার।
ম্যাচের শেষ দিকে আনানিয়াসের আত্মঘাতী গোল এবং প্রতিপক্ষ খেলোয়াড় মার্সিনহোর গোলে সান্তোস সমতায় পৌঁছালে পরিস্থিতি আরও ঘোলাটে হয়।
অভিযোগ উঠেছে, নেইমার তরুণ মিডফিল্ডার বোন্তেম্পোকে উদ্দেশ্য করে ড্রেসিংরুমের পেশাদার সীমানা ছাড়িয়ে কটূক্তি করেন এবং ব্যঙ্গ করে বলেন যে, ২০২৭ সালে হয়তো বোন্তেম্পোকে সিরি-বি লিগে তলানির দল শাপেকোযেন্সের মুখোমুখি হতে হবে।
ড্রেসিংরুমের এই উত্তপ্ত পরিস্থিতির খবর পেয়ে রোববারই সান্তোসের পর্ষদ সদস্যরা পরিস্থিতি খতিয়ে দেখতে ট্রেনিং সেন্টারে যান।
তবে জুনিয়রদের কটাক্ষ করার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন নেইমার। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি লেখেন, ‘সবাইকে বলতে চাই, এটি আমাদের জন্য কাঙ্ক্ষিত কোনো রোববার ছিল না। তবে আমাদের মাথা উঁচু রেখে কাজ চালিয়ে যেতে হবে। জুনিয়র খেলোয়াড়দের গালাগাল বা বকাঝকা করার যে খবরগুলো ছড়ানো হচ্ছে, তা পুরোপুরি মিথ্যা।’
পরবর্তী ভিডিওতে তিনি আরও যোগ করেন, ‘যে বা যারা এসব ভিত্তিহীন খবর ছড়াচ্ছে, দয়া করে মিথ্যা বলা বন্ধ করুন। আপনি যার কাছে ইচ্ছা খোঁজ নিতে পারেন, দলে পারফরম্যান্স নিয়ে আমরা সবাই কথা বলেছি; আমি, লুকাস ভেরিসিমো, আরা ও গাবি সবাই একসঙ্গে বসে আলোচনা করেছি। আমরা একটি প্রতিযোগী দল, জয় পেতে আমরা নিজেদের কাছে পারফরম্যান্স দাবি করতেই পারি। তবে জুনিয়রদের অপমান বা গালমন্দ করা হয়নি। এসব রটনা আমি কোনোভাবেই মেনে নেব না।’
উল্লেখ্য, সান্তোস স্কোয়াডে নেইমারের আচরণ এবং সতীর্থদের প্রতি মনোভাব নিয়ে অসন্তোষ এই প্রথম নয়। মাঠে কোনো আক্রমণ ব্যর্থ হলেই প্রকাশ্যে সতীর্থদের প্রতি বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করার বিষয়টি সতীর্থদের আত্মবিশ্বাসে নেতিবাচক প্রভাব ফেলছে। এর আগে ২০২৬ সালের শুরুর দিকে নিজের অনুসারী এবং উদীয়মান ফুটবলার রবসন জুনিয়রের সঙ্গে মাঠের এক ট্রিকস নিয়ে বিরোধের জেরে তাকে থাপ্পড় মেরেছিলেন নেইমার। বিষয়টি নিয়ে আইনি নোটিশ পর্যন্ত পৌঁছালে পরবর্তীতে নেইমার প্রকাশ্যে ক্ষমা চান।
এ ছাড়া শাপেকোযেন্স ম্যাচে রেফারিকে নিয়ে মন্তব্য করায় হলুদ কার্ড দেখে পরবর্তী ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন নেইমার। সাময়িক এই নিষেধাজ্ঞা ইচ্ছাকৃতভাবে নেওয়া কি না; সামাজিক মাধ্যমে সমর্থকদের এমন প্রশ্নের জবাবে তিনি সংক্ষেপে লেখেন, ‘আমার ভুল হয়েছে, কার্ড খাওয়াটা ঠিক হয়নি এবং এখন অনেক দেরি হয়ে গেছে! দয়া করে কিছু বানিয়ে বলবেন না।’
সান্তোসে সাম্প্রতিক সময়ে একের পর এক বিতর্কের কারণে ক্লাব ও সতীর্থদের সঙ্গে এই তারকা ফরোয়ার্ডের সম্পর্ক চরম টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে বলেই মনে করা হচ্ছে।
(ওএস/এএস/জুলাই ২৭, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘সিইআইজেডে অবকাঠামোসহ ১ বিলিয়ন ডলারের ওপরে বিনিয়োগ হবে’
- ভরিতে সোনার দাম বাড়লো ২২১৬ টাকা
- ‘মিথ্যা বলবেন না’
- সংঘাত কমায় বিশ্ববাজারে কমল তেলের দাম
- ৩০ জুলাই দিনব্যাপী সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি প্রত্যাহার
- ‘সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন’
- বিরামপুরে মুক্তিবাহিনী ও পাকবাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষ হয়
- ‘১৭ বছরে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি’
- রসাটমের ‘ইমপ্যাক্ট টিম ২০৫০’-এ বাংলাদেশের প্রমোদ চন্দ্র বৈদ্য
- লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
- পদ্মা নদীতে গোসল করতে নেমে সলিস সমাধি, আধা কিলোমিটার দূরে মিলল দেহ
- সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী
- গোপালগঞ্জের বিলে মৎস্য অবমুক্ত ও বৃক্ষরোপণ উদ্বোধন করেছেন এমপি বাবর
- সালথায় ২৬ হাজার মেট্রিক টন পাট উৎপাদণের লক্ষ্যমাত্রা
- গোপালগঞ্জে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা
- নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার
- বগুড়া সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির প্রার্থী গ্রেপ্তার, ছুরি উদ্ধার
- ‘যাত্রীবেশে’ অস্ত্রের মুখে ইজিবাইক ছিনতাইকালে আটক ৩
- তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
- ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
- ঈশ্বরদীর সাত রেলস্টেশনের উন্নয়ন ও নিরাপত্তা জোরদারের দাবি
- চতুর্থ দিনেও এমপি গাজী নজরুলের অপসারণের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
- চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাড. ইকবাল হোসেন শেখ
- ‘দেশের মানুষ এমন একটি বাংলাদেশ চায়, যেখানে খুন, ধর্ষণ, চাঁদাবাজি থাকবে না’
- ‘নারীদের ইভটিজিং ও হয়রানি রোধে নগরকান্দা-সালথায় লিগ্যাল এইড কমিটি গঠন হবে’
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- নবীনগর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- সেই মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন মন্ত্রী আবুল হাসানাত
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- ‘সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন’
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- চড়ুইভাতি
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- বাবর-শাহিনের নৈপুণ্যে সিরিজ জয়ের হাসি পাকিস্তানের
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








