‘মেসি আমাকে কিছুটা সমস্যায় ফেলেছিল’
স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসির সঙ্গে হওয়া কথোপকথন নিয়ে ম্যাচের পর ব্যাপক আলোচনা তৈরি হয়েছিল। তবে সেই বিতর্ককে বড় করে দেখছেন না ম্যাচ পরিচালনাকারী পর্তুগিজ রেফারি হোয়াও পিনেইরা। তার মতে, মেসি তাকে কিছুটা ‘বিরক্ত’ করেছিলেন ঠিকই, কিন্তু এমন ঘটনা ফুটবলে খুবই স্বাভাবিক।
ম্যাচ-পরবর্তী সময়ে আর্জেন্টাইন সম্প্রচারমাধ্যম টিওয়াইসি স্পোর্টস-এর প্রকাশিত একটি ডাব করা ভিডিওতে দেখা যায়, মেসি রেফারিকে উদ্দেশ্য করে বলেন, ‘আমার সঙ্গে ভদ্রভাবে কথা বলুন, অসম্মান করবেন না। আমি আপনার সঙ্গে ভদ্রভাবেই কথা বলেছি।’
এ নিয়ে পর্তুগালের ক্যানাল-১১-কে দেওয়া সাক্ষাৎকারে পিনেইরো বলেন, ‘মেসি আমাকে কিছুটা সমস্যায় ফেলেছিল, যেমনটা অন্য খেলোয়াড়রাও করে। ফুটবলে এ ধরনের কথোপকথন স্বাভাবিক। মেসির ক্ষেত্রে বিষয়টি বেশি আলোচনায় এসেছে শুধু তিনি মেসি বলেই। কিন্তু এমন ঘটনা নিয়মিতই ঘটে। রেফারিরা খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন, খেলোয়াড়রাও রেফারিদের সঙ্গে কথা বলেন-এটাই স্বাভাবিক সম্পর্ক।’
ঘটনাটি ঘটে ম্যাচের প্রথমার্ধে। সে সময় মেসিকে আঙুল তুলে রেফারির সঙ্গে কথা বলতে দেখা যায়, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ সমতায় শেষ হলেও অতিরিক্ত সময়ে হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজ গোল করে আর্জেন্টিনাকে ৩-১ ব্যবধানে জয় এনে দেন এবং দলকে সেমিফাইনালে তুলে দেন।
সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয় সুইজারল্যান্ডের স্ট্রাইকার ব্রিল এম্বোলোকে ঘিরে। সুইস দলের সমতাসূচক গোলের কিছুক্ষণ পর এমবোলোর ওপর ফাউলের অভিযোগে লেয়ান্দ্রো পারেদেসকে হলুদ কার্ড দেখান পিনেইরো। পরে ভিএআর-এর ডাকে রিপ্লে দেখে তিনি বুঝতে পারেন, এমবোলো ফাউলের অভিনয় করেছিলেন। এরপর এমবোলোকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে লাল কার্ড দেন।
তবে পরে ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) জানায়, এই ঘটনায় ভিএআর-এর প্রোটোকল প্রয়োগ করা সঠিক ছিল না। সংস্থাটির ব্যাখ্যা অনুযায়ী, এই প্রোটোকল কেবল তখনই ব্যবহার করা যায়, যখন রেফারি ভুল খেলোয়াড়কে কার্ড দেখান। মাঠে নেওয়া সিদ্ধান্ত পাল্টানোর জন্য এটি প্রযোজ্য নয়।
(ওএস/এএস/জুলাই ২৯, ২০২৬)
পাঠকের মতামত:
- আরও বেশি জনশক্তি নিতে ব্রুনাইয়ের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- শ্যামনগরে অবৈধ ভাবে পাচারের সময় বিএডিসির ৫৭ বস্তা সার জব্দ
- ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের পথে ট্রাম্প
- সালথায় হত্যা মামলার পর গ্রেপ্তার আতংকে গ্রাম পুরুষশূন্য, পাট কাটতে বাঁধা দেওয়ার অভিযোগ
- দুর্ঘটনা রোধে রাজিব বাস সার্ভিসকে ১৩ নির্দেশনা
- শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ইয়াবাসহ ৩ জন মাদক কারবারি আটক
- বাংলাদেশে থাকতে পেরে, গাইতে পেরে আমি গর্বিত
- ‘মেসি আমাকে কিছুটা সমস্যায় ফেলেছিল’
- বন্ধ ৪৪ কারখানায় বিনিয়োগ আনতে নতুন রোডম্যাপ
- ‘বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে’
- এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য
- ‘প্রাথমিক ট্রিটমেন্টটাও করানোর সুযোগ দেয়নি ওরা’
- ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারির মামলার শুনানিতে বিব্রত হাইকোর্ট
- সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার নয়, হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত
- সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত বহাল
- জুলফিকার আলী ভুট্টো ইয়াহিয়া খানের সাথে সাক্ষাৎ করেন
- চোরাইকৃত ১৭ লাখ টাকার তীর সয়াবিন তেল উদ্ধার, দুইজন গ্রেপ্তার
- সেতাবগঞ্জসহ দেশের ১৩টি চিনিকল বেসরকারিকরণ উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মানববন্ধন
- দিনাজপুরে হোটেল শ্রমিকদের বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ মানববন্ধন
- সালথায় ৩৫টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস
- কেজিএম গাড়ি ক্রযে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা
- যুবদল নেতা সোহেলের উদ্যোগে ১৬ দিনে গবাখালের ২ কি.মি. অংশ পরিষ্কার
- ঈশ্বরদীতে গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে গণপিটুনি, পরে পুলিশের উদ্ধার
- ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
- কাপ্তাইয়ে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যাক্ত একনলা বন্দুক উদ্ধার
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- ‘প্রাথমিক ট্রিটমেন্টটাও করানোর সুযোগ দেয়নি ওরা’
- অণ্ডকোষ চেপে বাবাকে হত্যা, কিশোর ছেলে পুলিশ হেফাজতে
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- বাবর-শাহিনের নৈপুণ্যে সিরিজ জয়ের হাসি পাকিস্তানের
- বন্ধ ৪৪ কারখানায় বিনিয়োগ আনতে নতুন রোডম্যাপ
- সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার নয়, হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত
- নবীনগর বাজারের উপর দিয়ে রাস্তা নির্মাণ না করার দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
- জমি জবরদখলের পর সুনীল মণ্ডলের পরিবার অবরুদ্ধ, টাঙানো হলো সাইনবোর্ড
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- মেয়ের গাইড বই আনতে গিয়ে প্রাণ গেল সাংবাদিকের
- ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারির মামলার শুনানিতে বিব্রত হাইকোর্ট
-1.gif)








