অস্ট্রেলিয়াকে হারিয়ে এবার সিরিজ জয়ের স্বপ্ন মিরাজের
স্পোর্টস ডেস্ক : ডারউইনে ইতিহাস লেখা হয়ে গেছে। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জিতে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।
এবার সামনে সিরিজ জয়ের হাতছানি। সেই স্বপ্ন দেখছেন মেহেদী হাসান মিরাজও।
তবে প্রথম টেস্টের সাফল্যে ভেসে না গিয়ে একই পরিকল্পনা ধরে এগিয়ে যেতে চান এই অলরাউন্ডার।
ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারানোর পর আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে সিরিজ জয়ের লক্ষ্যের কথা জানান মিরাজ, ‘অবশ্যই আমরা সেভাবেই (সিরিজ জয়) ভাবছি এবং আমরা যে প্রক্রিয়ায় এগোচ্ছি, সেটিতেই মনোযোগ ধরে রাখতে চাই।
’
ডারউইনে বাংলাদেশের জয়ের পেছনে বড় অবদান ছিল মিরাজেরও। প্রথম ইনিংসে টেলএন্ডারদের নিয়ে লড়াই করে তুলে নেন গুরুত্বপূর্ণ ৬৫ রান।
পরে বল হাতে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে নেন ৫ উইকেট। তানজিদ হাসান তামিমের শতকের সঙ্গে মিরাজের এই অলরাউন্ড পারফরম্যান্স বাংলাদেশকে বড় লিড এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সবমিলিয়ে দাপট দেখিয়েই প্রথম টেস্ট জিতেছে বাংলাদেশ। তবে প্রথম টেস্টের সাফল্য ভুলে ২২ আগস্ট শুরু হওয়া দ্বিতীয় টেস্টে মনোযোগ বাংলাদেশের। মিরাজের ভাষায়, ‘প্রথম ম্যাচ জিতেছি, তবে সামনে আরও বড় চ্যালেঞ্জ। টেস্ট ম্যাচ জেতা কখনোই সহজ নয়। এখন আমাদের লক্ষ্য হবে এই ছন্দটা ধরে রাখা। পরের ম্যাচ নিয়ে পরিকল্পনা পরে করব।’
নিজের ছন্দ ফিরে পেতে টিম ম্যানেজার নাফিস ইকবাল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করেন মিরাজ, ‘যখন নিজেই ছন্দে ছিলাম না, তখন টিম ম্যানেজার নাফিস ইকবাল ভাই আমাকে অনেক উৎসাহ দিয়েছেন। এই কন্ডিশনে কীভাবে খেলতে হবে, সেটা নিয়ে তার সঙ্গে অনেক কথা হয়েছে। মানসিকভাবেও তার কাছ থেকে অনেক স্বস্তি পেয়েছি। এমনকি একপর্যায়ে নেটে এসে আমাকে বলও করেছেন।’
এছাড়া স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের কথাও আলাদা করে উল্লেখ করেছেন এই অফস্পিনার, “মুশতাক আহমেদ ভাইয়ের কথাও বলতে চাই। প্রস্তুতি ম্যাচে হারের পর তিনি দলের প্রত্যেক ক্রিকেটারের কাছে গিয়ে কথা বলেছেন। তিনি আমাদের বলেছেন, ‘বিশ্বাস রাখো। তোমরা যদি বিশ্বাস করো, তাহলে জেতা সম্ভব। এই বিশ্বাসই তোমাদের অনেক দূর নিয়ে যাবে।’ তার এই ছোট ছোট কথাগুলো থেকেই আমাদের মধ্যে বিশ্বাসটা তৈরি হতে শুরু করে। আর এখন আপনারা তো ফলটা দেখতেই পাচ্ছেন।”
(ওএস/এএস/আগস্ট ১৭, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘চীনের প্রযুক্তি সহযোগিতা বস্ত্র ও পাট খাতের আধুনিকায়নে কাজে লাগানো হবে’
- কাদের, নাছিম, আরাফাতসহ ৭ জনের রায় যেকোনো দিন
- মঙ্গলবার চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’
- ‘সব সময় এমন দুর্দান্ত খেলো না কেন’
- কালিগঞ্জে ৬ হিন্দু পরিবারের জমি দখল, অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ
- চিকিৎসার আশ্বাসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় গ্রেপ্তার ২
- অস্ট্রেলিয়াকে হারিয়ে এবার সিরিজ জয়ের স্বপ্ন মিরাজের
- ‘স্থানীয় নির্বাচনে ৬ হাজার কোটি টাকা প্রয়োজন’
- পোশাক খাতে কম সুদের অর্থায়ন চান উদ্যোক্তারা
- ‘ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ গড়ছে সরকার’
- ভূমধ্যসাগরে ভাসতে থাকা নৌকা থেকে উদ্ধার ২৯ বাংলাদেশি, ১০ জনের মৃত্যু
- ঢাকায় মৃদু ভূমিকম্প
- রাস্তা সংস্কার না হওয়ায় ধান রোপণ করে প্রতিবাদ
- দিনাজপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত
- সিলেটে পাকবাহিনীরা ৮৭ জন নিরীহ নিরপরাধ লোককে হত্যা করে
- নিউরোসায়েন্স হাসপাতালের কর্মকর্তা শরিফুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
- তাম্বুলখানা কৃষি ফার্মের সরকারি অধিগ্রহণকৃত দুই একরেরও বেশি জমি দুর্বৃত্তদের দখলে
- বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সরকারের প্রতি অ্যামচেমের আহ্বান
- তৈলাক্ত কলা গাছ বেয়ে ওঠা প্রতিযোগিতা
- ঠাকুরগাঁওয়ে পাট কর্মকর্তার নির্মাণাধীন বাড়ি ভাঙচুর
- ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে যাচ্ছে অর্ষা
- ঝালকাঠিতে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সভা, তদন্ত ও জড়িতদের শাস্তির দাবি
- ‘শিক্ষা খাতকে এগিয়ে নিতে বর্তমান বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে’
- সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে জীবিত উদ্ধার
- রেল পুলিশের অভিযানে নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার, গ্রেপ্তার ১
- মানুষ এবং বৈষম্য অসুখ
- প্রধান উপদেষ্টার সঙ্গে নিউ ইয়র্কে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিবারের সাক্ষাত
- সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন খানের নামে আমলকী বৃক্ষ রোপণ
- অস্ট্রেলিয়াকে হারিয়ে এবার সিরিজ জয়ের স্বপ্ন মিরাজের
- জাকসু নির্বাচনে ছাত্রদলের ভোট বর্জন
- ৮ ডিসেম্বর লোহাগড়া হানাদার মুক্ত দিবস
- লিবিয়ার উপকূলে নৌকাডুবি, নিহত ১৮, বাংলাদেশিসহ উদ্ধার ৯০
- সুনামগঞ্জে দুর্নীতি বিরোধী দিবসে র্যালী ও সমাবেশ
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ স্মৃতি
- রণাঙ্গনের স্মৃতি: চারটি ভয়াবহ যুদ্ধ
- ভৈরবে হিন্দু সম্প্রদায়ের শ্মশানগুলোর নাজুক চিত্র
- জিসান হত্যা মামলায় কিশোর গ্যাং’র মূলহোতা বাইক বাপ্পি গ্রেফতার
- রাজবাড়ীতে ট্রাক-বাইক সংঘর্ষে কলেজছাত্র নিহত
- ধার দেয়া টাকা ফেরত পেতে হালখাতা
- ‘আমাকে বিতর্কিত করতে আওয়ামী দোসরদের অপচেষ্টা’
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- ভূমধ্যসাগরে ভাসতে থাকা নৌকা থেকে উদ্ধার ২৯ বাংলাদেশি, ১০ জনের মৃত্যু
- ঢাকায় মৃদু ভূমিকম্প
- ধামরাইয়ে উল্টো রথযাত্রায় লাখো ভক্তের সমাগম
- কলাপাড়ায় সাবেক সেনা সদস্যের স্ত্রীকে হাত-পা-মুখ বেঁধে হত্যা করে ঘরের মালামাল লুট
-1.gif)








