ইমরান খানের চিকিৎসায় ২১ সাবেক অধিনায়কের ৩ দাবি
স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিন ধরেই কারাগারে বন্দী আছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। এবার তার উন্নত চিকিৎসার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে আবারও চিঠি দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটের সাবেক ২১ অধিনায়ক।
ইএসপিএন ক্রিকইনফো এ তথ্য জানিয়েছে।
২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দী ইমরান খানকে শিফা হাসপাতালে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। গত ১৮ আগস্ট পাকিস্তানের সুপ্রিম কোর্টের তিন সদস্যের একটি বেঞ্চ আদিয়ালা কারাগার কর্তৃপক্ষকে এই নির্দেশ দেন।
তবে তাকে শিফা হাসপাতালে না নিয়ে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিআইএমএস) নেওয়া হয়। সেখানে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালের চিকিৎসকেরাও উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন দেশটির তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার। তিনি জানান, ইমরানের বোন ও তার ব্যক্তিগত চিকিৎসকদের উপস্থিতিতে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।
তারার বলেন, চক্ষু বিশেষজ্ঞ, হৃদরোগ বিশেষজ্ঞ ও চিকিৎসকসহ একদল যোগ্য চিকিৎসক ইমরানের বিস্তারিত স্বাস্থ্য পরীক্ষা করেন এবং তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেন।
এদিকে প্রধানমন্ত্রী শাহবাজকে পাঠানো চিঠিতে সাবেক ২১ অধিনায়ক বলেন, ‘পাকিস্তানের সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিলেন, ইমরান খানকে হাসপাতালে নিয়ে এমন একটি মেডিকেল বোর্ডের মাধ্যমে পরীক্ষা করাতে হবে, যেখানে তার ব্যক্তিগত চিকিৎসক ও তার বোন ড. উজমা খানও থাকবেন।’
তবে ক্রিকেট কিংবদন্তিরা দাবি করেন, ইমরানের হাসপাতালে অবস্থান ছিল মাত্র কয়েক ঘণ্টার।
চিঠিতে তারা বলেন, ‘আদালতের নির্দেশিত মেডিকেল বোর্ডের পরিবর্তে রাষ্ট্রীয়ভাবে নিয়োগ করা একটি দল তাকে পরীক্ষা করে “চিকিৎসাগতভাবে সুস্থ” ঘোষণা করে। এরপর ওই বোর্ড তার কাজ শেষ করার আগেই তাকে আদিয়ালা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। তার পরিবার ও আইনজীবী দলের মতে, এটি আদালতের নির্দেশনার যথাযথ বাস্তবায়ন নয়।’
সাবেক অধিনায়করা তাদের সর্বশেষ আবেদনে তিনটি দাবি জানিয়েছেন—
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ইমরানের ব্যক্তিগত চিকিৎসকদের অন্তর্ভুক্ত করে মেডিকেল বোর্ডকে তার পূর্ণাঙ্গ ও স্বাধীন স্বাস্থ্য পরীক্ষা শেষ করার সুযোগ দিতে হবে। বিশেষ করে তার ডান চোখের দৃষ্টিশক্তি হারানোর যে অভিযোগ উঠেছে, সেটি গুরুত্বের সঙ্গে পরীক্ষা করতে হবে।
আদালতের পুনর্বহাল করা সাপ্তাহিক পারিবারিক সাক্ষাৎ যেন কোনো বাধা বা প্রশাসনিক বিলম্ব ছাড়াই নিশ্চিত করা হয়।
স্বাস্থ্য পরীক্ষার ফল যা-ই হোক, মেডিকেল বোর্ড যে চিকিৎসার সুপারিশ করবে, তা যেন দ্রুত বাস্তবায়ন করা হয়।
চিঠির শেষে তারা বলেন, ‘ইমরান খানের বয়স ৭৩ বছর এবং তিনি এখন তিন বছরেরও বেশি সময় ধরে কারাগারে রয়েছেন। তার মামলা ঘিরে আইনি ও রাজনৈতিক বিতর্ক যা-ই থাকুক না কেন, আদালতের নির্দেশিত চিকিৎসা প্রক্রিয়াটি যথাযথভাবে সম্পন্ন করা নিশ্চিত করা আমাদের দৃষ্টিতে কোনো বিতর্কিত দাবি নয়; এটি ন্যূনতম মানবিক দায়িত্ব।’
ইমরানের চিকিৎসা নিয়ে সাবেক অধিনায়কদের এটাই প্রথম উদ্যোগ নয়। এর আগে গত ফেব্রুয়ারিতে ১৪ সাবেক অধিনায়ক চিঠি দিয়ে তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। সে সময় ইমরানের চোখের সমস্যা নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।
চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, অ্যালান বোর্ডার, সুনীল গাভাস্কার, ডেভিড গাওয়ার, ক্লাইভ লয়েড, অর্জুনা রানাতুঙ্গা, স্টিভ ওয়াহ ও জন রাইটসহ আরও অনেকে।
(ওএস/এএস/আগস্ট ২৪, ২০২৬)
পাঠকের মতামত:
- পারিবারিক কলহ ও সম্পত্তি আত্মসাতের জন্য যে ভাবে বড় ভাইকে খুন করে ছোট ভাই!
- রাজবাড়ীতে 'সেনা পাবলিক স্কুল এন্ড কলেজ' উদ্বোধন করলেন সেনাপ্রধান
- ভারতে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির
- শক্তিশালী প্রবাহেও রেমিট্যান্সে গতি কিছুটা কম
- ‘পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে যুদ্ধ করছি’
- এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১৪ মার্চ
- ‘বার্ষিক পরীক্ষা, বন্যা, পূজা বিবেচনায় নিয়ে স্থানীয় নির্বাচন হবে’
- ইমরান খানের চিকিৎসায় ২১ সাবেক অধিনায়কের ৩ দাবি
- শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের শ্রদ্ধা
- ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার’
- নড়াইলে ইয়াবাসহ দম্পতি গ্রেফতার
- মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্ম ‘শব্দহীন যন্ত্রণা’
- ‘১৮০ দিনের ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রীকে জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত’
- পানি-বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ
- নুসরাত হত্যা মামলা, হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল
- ‘দেশের প্রতিটি ইউনিয়নে হেলথ হাব চালু করা হবে’
- মুক্তিবাহিনী সাতক্ষীরায় রাজাকারদের আশাশুনি ক্যাম্প আক্রমণ করে
- সুন্দরবনে আশ্রয় নেয়া জেলেবহরে বনদস্যুদের হানা, ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ
- হাঁস নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যা, ছেলে হাসপাতালে ভর্তি
- বাগেরহাটে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ষাটর্দ্ধো বৃদ্ধ গ্রেপ্তার
- ৮৫৩ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দিল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র
- রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ঐক্য পরিষদের
- ২ হাজার চা-শ্রমিক ও পরিবারের দৃষ্টিসেবায় ব্র্যাক ব্যাংক ও ভিশনস্প্রিং
- ‘এমব্রায়োনিক শিফটস’ প্রদর্শনীর উদ্বোধন
- বিশ্বকাপের সাফল্যের ধারাবাহিকতায় নতুন ইপিএল মৌসুমে টফি
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- তজুমদ্দিনে মেজর হাফিজকে গণসংবর্ধনা
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শনিবার
- বরগুনায় সহকারী মৌলভীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- ‘বিএনপি-জামায়াতের আর কোন নাশকতা সহ্য করা হবেনা’
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা, সতর্ক করতে মাইকিং
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ‘বার্ষিক পরীক্ষা, বন্যা, পূজা বিবেচনায় নিয়ে স্থানীয় নির্বাচন হবে’
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
-1.gif)








