E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

হ্যাট্রিক করা এমবাপের মাঝে মেসি-রোনালদোর ছায়া দেখেন মোরিনিও

২০২৬ আগস্ট ২৭ ১৩:৪৭:১৩
হ্যাট্রিক করা এমবাপের মাঝে মেসি-রোনালদোর ছায়া দেখেন মোরিনিও

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় অধ্যায়টা দারুণভাবে শুরু করলেন জোসে মোরিনিও। আর সেই শুরুর গল্পে সবচেয়ে উজ্জ্বল নাম কিলিয়ান এমবাপে। পর্তুগিজ ম্যানেজার তো ফ্রেঞ্চম্যানকে নিয়ে বলেই দিলেন যে, ‘এমবাপে রিয়ালে ইতিহাস গড়ার জন্য মুখিয়ে আছেন।’ রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে বুধবার (২৬ আগস্ট) দিবাগত রাতে হ্যাটট্রিক করে রিয়ালকে ৪-১ গোলে জিতিয়েছেন এমবাপে।

এমবাপের গোলেই প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল রিয়াল। পরে লুকা সুচিচ গোল করলে ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে অবশ্য ম্যাচের চেহারাই বদলে দেন এমবাপ্পে। আরও দুটি গোল করে পূর্ণ করেন হ্যাটট্রিক। মাঝে ভিনিসিয়ুস জুনিয়রও গোল করেন। জুড বেলিংহাম গোল করিয়েছেন করেন দুটি। ভিনির নামের পাশেও আছে একটি অ্যাসিস্ট।

এই জয়ে লা লিগায় টানা দুই ম্যাচ জিতেছে মোরিনিওর রিয়াল। তবে সব আলো কেড়ে নিয়েছেন এমবাপে। ম্যাচ শেষে তাঁকে নিয়ে মোরিনিও বলেন, ‘এই ছেলেটি অসাধারণ। আমি খুশি যে সে বিশ্বকাপে ইতিহাস গড়েছে। সেখানে ২৫ জন বিশ্ব চ্যাম্পিয়ন খেলোয়াড় ছিল, কিন্তু ফুটবলে অনন্তকালের জন্য জায়গা করে নিতে পেরেছে মাত্র একজন, বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করা খেলোয়াড় সে।’

মোরিনিওর চোখে এখন বিশ্বকাপের রেকর্ড পেছনে ফেলে রিয়ালেই নতুন ইতিহাস লেখার ক্ষুধা এমবাপের, ‘রিয়াল মাদ্রিদের হয়ে ইতিহাস গড়তে সে ক্ষুধার্ত।’ লা লিগায় এক মৌসুমে ৫০ গোল করা লিওনেল মেসি কিংবা ৪৬ গোল করা ক্রিস্টিয়ানো রোনালদোর স্মৃতিও উঠে আসে মোরিনিওর সামনে। তিনি বলেন, ‘৬০, ৪০, ৫০ কোনটা হবে? আমি বলতে পারি না। আমি বরং ৪০ গোল চাই, তবে ট্রফিসহ।’

এমবাপের হ্যাটট্রিকের পরও যেন আফসোস রয়ে গেল মোরিনিওর, ‘আজ আমি তাকে ৯০ মিনিট মাঠে রেখেছিলাম। আমার মনে হচ্ছিল, সে হয়তো চারটি গোল করতে পারে।’

মরিনিও যোগ করেন, ‘শেষ পর্যন্ত আমরা যা চেয়েছিলাম, সেই তিন পয়েন্ট পেয়েছি। আমরা যা করতে পারি, সেই স্বাদ নিয়ে বাড়ি ফিরেছে সমর্থকেরা। তিন, চার, পাঁচ গোল... আমরা এমনটা অনেকবারই করব সামনে।’

(ওএস/এএস/আগস্ট ২৭, ২০২৬)









পাঠকের মতামত:

২৭ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test