বিতর্কিত কোচ জেরার্ড জোন্সকে বরখাস্ত করল বাফুফে
স্পোর্টস ডেস্ক : কিছু হলেই ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়ে দেওয়া ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের কোচ জেরার্ড জোন্সের নিত্যদিনের কাজ। কিছুদিন আগে তো বেতন সংক্রান্ত মিথ্যে অভিযোগ এনেছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের বিরুদ্ধে। তবে বাফুফে এসব ব্যাপারে নমনীয় ছিল। তবে জেরার্ড তার মূল দায়িত্বে ডাহা ফেল করার পর আর নমনীয় থাকল না বাংলাদেশ ফুটবলদের সর্বোচ্চ প্রতিষ্ঠানটি। জেরার্ডকে ছাঁটাই করে দিল বাফুফে।
এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে সিরিয়ার বিপক্ষে বৃহস্পতিবার ৩-০ গোলে হারের কয়েক ঘণ্টার মধ্যেই জোন্সের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয় বাফুফে। চুক্তি অবসানের চিঠিও তাকে পাঠানো হয়েছে। একই সঙ্গে বাফুফের জিনিসপত্র বুঝিয়ে দিয়ে দলসংশ্লিষ্ট হোটেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি বাফুফে সভাপতি তাবিথ আউয়ালও নিশ্চিত করেছেন।
বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার জানান, ‘তার অধীনে দলের ফলাফল সন্তোষজনক নয়। তাছাড়া তার আচরণেও বাফুফে বিব্রত। তাই তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং হোটেল ত্যাগ করতে বলা হয়েছে। গ্রুপের শেষ ম্যাচে দলের দায়িত্ব পালন করবেন সহকারী কোচ আতিকুর রহমান মিশু।’
বাংলাদেশ অধ্যায় শুরু হওয়ার পর থেকে জোন্স ছিলেন আলোচনায়। জুনে দুই বছরের চুক্তিতে বাফুফের ইয়ুথ অ্যান্ড ডেভেলপমেন্ট হেড কোচ হিসেবে নিয়োগ পান তিনি। অনূর্ধ্ব-২০ দলের এশিয়ান কাপ বাছাই ছিল তার প্রথম বড় দায়িত্ব।
কিন্তু দায়িত্ব নেওয়ার পর মাঠের বাইরের ঘটনাই তাকে বেশি আলোচনায় রাখে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত দলের কার্যক্রম তুলে ধরতেন এই ইংলিশ কোচ। এক পর্যায়ে বেতন নিয়ে বাফুফের বিরুদ্ধে অভিযোগও করেন তিনি।
ওই ঘটনার পর হোটেলে সহকারী কোচ মিশুর সাথে তুচ্ছ ঘটনায় মারামারি করেন তিনি। এরপর বাফুফেকে না জানিয়ে ৯৯৯-এ ফোন করে নিরাপত্তা নিয়ে শঙ্কা জানান। পাশাপাশি ব্রিটিশ হাইকমিশনের কাছেও অভিযোগ করেন জোন্স। বিষয়টি বাফুফের জন্য অস্বস্তিকর হয়ে ওঠে। এরপরও গুরুত্বপূর্ণ এশিয়ান কাপ বাছাইয়ের আগে তাকে সরিয়ে দেয়নি ফেডারেশন।
শেষ পর্যন্ত মাঠের ফলই হয়ে উঠল তার বিদায়ের কারণ। এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ের ‘বি’ গ্রুপে প্রথম ম্যাচে স্বাগতিক উজবেকিস্তানের কাছে ২-০ গোলে হারে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে সিরিয়ার বিপক্ষে আরও বড় ব্যবধানে (৩-০) হারে। দুই ম্যাচে কোনো গোল করতে না পারা এবং ছয় গোল হজম করা দলটির এশিয়ান কাপের মূলপর্বে ওঠার পথও কঠিন হয়ে গেছে।
ফলে বিতর্ক ও হতাশাজনক ফল, দুয়ের যোগফলেই শেষ হলো জেরার্ড জোন্সের বাংলাদেশ অধ্যায়।
(ওএস/এএস/সেপ্টেম্বর ০৫, ২০২৬)
পাঠকের মতামত:
- ছুটির দিনে একটু বেশি ঘুম কতটা উপাকারী
- ‘মাদক ব্যবসায়ী-ছিনতাইকারীদের দীর্ঘদিন আটক রাখা যায় না’
- ‘বিনিয়োগকারীদের আর ঘুরতে হবে না’
- ‘এদেশে কেউ সংখ্যালঘু নয়, আমরা সকলেই বাংলাদেশী’
- পাংশায় নানা আয়োজনের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালিত
- বিতর্কিত কোচ জেরার্ড জোন্সকে বরখাস্ত করল বাফুফে
- ‘আজকের সব ফুল সাবিনা ইয়াসমিন আপার জন্য ফুটুক’
- ‘বিএনপি সরকার জনগণের সাথে ভাঁওতাবাজি করেছে’
- ‘লংমার্চে বাধা দিলে ছয় দফা এক দফায় পরিণত হবে’
- মাদারীপুরে নানা আয়োজন শুভ জন্মাষ্টমী অনুষ্ঠিত
- পাংশায় সাপ্তাহিক পাংশা বার্তার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- সালমা ও বিপ্লব সাহার ‘প্রেম লীলা’
- বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৪৮
- ‘শুধু কর্মসূচি নয়, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে বিকল্প পরিকল্পনা দিন’
- বিশ্ব খাদ্যবাজারে নতুন ঝুঁকি, বাড়ছে দাম
- ‘সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে’
- মুক্তিবাহিনী চট্টগ্রামের কাছে রাজাকার ক্যাম্পের ওপর আক্রমণ চালায়
- সালথায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
- সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান
- ধামরাইয়ে দু’দিন ব্যাপী ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব
- পাংশায় বসতবাড়ির রান্নাঘরের আগুনে ৫ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি
- সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
- ফরিদপুরে মহাসমারোহে জন্মাষ্টমী উদযাপিত
- বাগেরহাটে নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে জন্মাষ্টমী পালিত
- কাপাসিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানান কর্মসূচি পালন
- পুরোনো পিয়াস
- খাদ্যবান্ধব কর্মসূচির ৫৬০ মেঃটন খাদ্যশস্য কালোবাজারে, দুই কোটি টাকা খাদ্য কর্মকর্তার পেটে
- আল্লাহ আগামীতে যেন দাঁড়িপাল্লাকে সংসদে পাঠায়: আমির হামজা
- কলাপাড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা
- জীবন তো বহমান স্রোত
- নেত্রকোনা জেলা প্রশাসকের কেন্দুয়ায় ব্যাস্ততম সারাদিন
- পলাশবাড়ীতে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
- হাজীগঞ্জে বসতঘরে জোড়া খুন
- পটুয়াখালীতে গ্রাহকদের টাকা নিয়ে পলাতক রিক কর্মকর্তা গ্রেফতার
- ‘আজকের সব ফুল সাবিনা ইয়াসমিন আপার জন্য ফুটুক’
- চেয়ারম্যান পদে লড়ছেন ৬ প্রার্থী
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- পঞ্চগড় জেলা পর্যায়ে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
- খালেদা জিয়াকে ১৬ বছর নির্যাতন করেছে স্বৈরাচার হাসিনা : রিজভী
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- টাঙ্গাইলে ‘বিরতি’ রিসোর্ট থেকে তিন খদ্দেরসহ সাত যৌনকর্মী গ্রেপ্তার
- ‘পাঁচ বছরেই দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব’
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- ‘বিএনপি সরকার জনগণের সাথে ভাঁওতাবাজি করেছে’
-1.gif)








