সিপিএলে খেলতে উড়াল দিলেন মিরাজ
স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের খেলা নেই, তাই অখন্ড অবসর এখন। ক্রিকেটের এই ফাঁকা সময়টাতেই হঠাৎ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ডাক পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। সেই সুযোগ লুফে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের পথে উড়াল দিলেন এই অলরাউন্ডার।
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে চলতি সিপিএলে খেলবেন মিরাজ। শনিবার সকালে বিমানে বসে নিজের ছবি দিয়ে মিরাজ লিখেছেন, ‘নতুন এক চ্যালেঞ্জের জন্য সিপিএলের পথে। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের সঙ্গে ক্যারিবিয়ান যাত্রা আলিঙ্গন করতে প্রস্তুত।’
সিপিএলে এবারই প্রথম মাঠে নামার অপেক্ষায় মিরাজ। যদিও এই টুর্নামেন্টের সঙ্গে তাঁর পরিচয় নতুন নয়। ২০১৭ সালে ত্রিনবাগো নাইট রাইডার্স তাঁকে দলে নিয়েছিল। তবে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। ২০২৫ সালে লাহোর কালান্দার্সের হয়ে পাকিস্তান সুপার লিগেও একই অভিজ্ঞতা হয়েছিল। শেষ পর্যন্ত চলতি বছর লঙ্কা প্রিমিয়ার লিগে গল গ্যালান্টসের হয়ে প্রথমবার বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে মাঠে নামেন তিনি। চার ম্যাচে করেছিলেন ৪৪ রান, নিতে পারেননি কোনো উইকেট।
এবার তাই মিরাজের সামনে অপেক্ষা করছে নিজেকে নতুন করে প্রমাণের সুযোগ। আর সুযোগটা আসছে দারুণ ছন্দে থাকা একটি দলের হয়ে। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স নিজেদের প্রথম পাঁচ ম্যাচের সবকটিতেই জিতে টেবিলের শীর্ষভাগে রয়েছে। সর্বশেষ ম্যাচে জ্যামাইকা কিংসম্যানকে ৮ উইকেটে হারিয়ে অপরাজিত থাকার দৌড় আরও লম্বা করেছে তারা।
গায়ানার ড্রেসিংরুমে মিরাজের সঙ্গী হবেন শিমরন হেটমায়ার, শাই হোপ, রাহমানউল্লাহ গুরবাজ, গ্লেন ফিলিপস, রোমারিও শেফার্ড, শামার জোসেফ ও মোহাম্মদ নবীর মতো তারকারা।
(ওএস/এএস/সেপ্টেম্বর ৬, ২০২৬)
পাঠকের মতামত:
- নড়াইলে ৬ মাদরাসা ছাত্রকে বলাৎকার, অভিযুক্ত শিক্ষক গ্রেফতার
- কাপ্তাইয়ে বিজিবি’র অভিযানে দেশীয় মদ তৈরির অবৈধ কারখানা জব্দ
- বনলতা এক্সপ্রেসে গাঁজাসহ যুবক গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরিতে হামলার দাবি ইরানের
- সরকারিভাবে হজে যাওয়া ব্যক্তিরা ফেরত পাবেন ৪ কোটি ৮৭ লাখ টাকা
- স্থানীয় নির্বাচনে মিছিল, পোস্টার ও এআই কনটেন্টে থাকবে নিষেধাজ্ঞা
- সিপিএলে খেলতে উড়াল দিলেন মিরাজ
- ‘কারো মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করবেন’
- ‘লং মার্চ জনগণের ভোগান্তি সৃষ্টি করবে’
- ভরিতে সোনার দাম কমলো ২২১৬ টাকা
- হাইকোর্টে জামিন পেলেন বিদিশা
- রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৭
- ‘রাষ্ট্র ব্যর্থ হলে জুলাইয়ের ছাত্র-জনতা পরাস্ত হবে’
- দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
- মুক্তিবাহিনী পালং থানার রাজগঞ্জের কাছে নদীর পাড়ে এ্যামবুশ পাতে
- ‘১৭ বছরে ফ্যাসিবাদী সরকার দেশে কোন গ্যাস কূপ খনন করে নাই’
- প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আনন্দ র্যালি
- ‘শিক্ষিত জাতি গঠনে নিরলস কাজ করছেন তারেক রহমান’
- কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ
- শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মনির, সম্পাদক লিটন
- রাজবাড়ীতে বৃদ্ধার বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, লাশ গুমের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার
- এই সরকার জ্বালানি সংকট তৈরি করেনি: শামা ওবায়েদ
- পঞ্চগড়ে এক সাথে দু’টি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন
- ফরিদপুরে জুমার নামাজ শেষে নারীর বাড়ি ভাঙচুর, জেলা ছাড়তে আল্টিমেটাম
- সাতক্ষীরায় চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি কারাগারে
- চেয়ারম্যান পদে লড়ছেন ৬ প্রার্থী
- খালেদা জিয়াকে ১৬ বছর নির্যাতন করেছে স্বৈরাচার হাসিনা : রিজভী
- পঞ্চগড় জেলা পর্যায়ে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- টাঙ্গাইলে ‘বিরতি’ রিসোর্ট থেকে তিন খদ্দেরসহ সাত যৌনকর্মী গ্রেপ্তার
- সিপিএলে খেলতে উড়াল দিলেন মিরাজ
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- ‘পাঁচ বছরেই দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব’
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- হেমন্ত মানে
- ‘লং মার্চ জনগণের ভোগান্তি সৃষ্টি করবে’
- ফকির আপ্তাব উদ্দিন খাঁর ৯১তম ওরশে ভক্তদের ঢল
- চট্টগ্রামে ৩ দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন উদ্বোধন করবেন সুরস্রষ্টা শেখ সাদী খান
- বাংলার ঘরে ঘরে পালিত হল ভাই ফোঁটা
- পঞ্চগড়ে ‘আমরাই প্রকৃতির স্বজন’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ
- কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
- ভরিতে সোনার দাম কমলো ২২১৬ টাকা
- ‘রাষ্ট্র ব্যর্থ হলে জুলাইয়ের ছাত্র-জনতা পরাস্ত হবে’
- লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা
-1.gif)








