মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া
স্পোর্টস ডেস্ক : ফুটবল মাঠে দুজনের গল্প যেন একই অধ্যায়ের দুই উজ্জ্বল চরিত্র। একজন লিওনেল মেসি, অন্যজন অ্যাঞ্জেল দি মারিয়া। আর্জেন্টিনার জার্সিতে দীর্ঘ পথচলায় কত জয়, কত কান্না, কত অপূর্ণতা আর শেষ পর্যন্ত বিশ্বকাপের সোনালি মুহূর্ত সবকিছুরই সাক্ষী তারা। এবার সেই গল্পের সবচেয়ে আবেগঘন অধ্যায়টির সামনে দাঁড়িয়ে দুজনই।
আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ। ৬ অক্টোবর বুয়েনস এইরেসের ঐতিহাসিক মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে জাতীয় দলের হয়ে শেষবার মাঠে নামবেন আর্জেন্টাইন মহাতারকা। আর সেই বিদায়ের দিনে গ্যালারিতে উপস্থিত থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তার দীর্ঘদিনের সতীর্থ ও বন্ধু অ্যাঞ্জেল দি মারিয়া।
রোসারিও সেন্ট্রালের হয়ে আর্জেন্টিনার ক্লাউসুরায় আর্জেন্টিনোস জুনিয়র্সের বিপক্ষে ১-০ গোলের জয়ের পর মেসির বিদায়ী ম্যাচ নিয়ে কথা বলেন দি মারিয়া। জাতীয় দলের বর্তমান স্কোয়াডে জায়গা না থাকলেও মেসির শেষ মুহূর্তটি নিজের চোখে দেখতে চান তিনি।
দি মারিয়া বলেন, “আমাকে তো স্টেডিয়ামে থাকতেই হবে, তাই না? আমাকে এটা দেখতে যেতে হবে। আমরা ৫ অক্টোবর বানফিল্ডের বিপক্ষে খেলব। তাই হয়তো সেখান থেকেই থাকব, পথেই তো পড়বে, হাহা।”
কথাগুলোতে রসিকতা থাকলেও এর ভেতরের আবেগটা স্পষ্ট। কারণ মেসির সঙ্গে দি মারিয়ার সম্পর্ক শুধুই সতীর্থের নয়, আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে স্মরণীয় সময়গুলোর অন্যতম অংশীদার তারা। ২০২১ কোপা আমেরিকার শিরোপা, ২০২২ বিশ্বকাপ সব বড় অর্জনের পথেই ছিল তাদের একসঙ্গে হাঁটা।
আর তাই মেসির বিদায়ের মুহূর্তটিকে শুধুই একটি প্রীতি ম্যাচ হিসেবে দেখছেন না দি মারিয়া। বরং এটি তার কাছে একটি যুগের শেষ মুহূর্ত।
“এত বছর পর আর্জেন্টিনা জাতীয় দলের জন্য মেসিকে ছাড়া সময়টা কঠিন হবে। পুরো বিশ্বের জন্য সে যা করেছে, তার পরিপ্রেক্ষিতে আমরা তার জাতীয় দলের শেষ দিনটা উপভোগ করব।” বলেন দি মারিয়া।
৬ অক্টোবরের ম্যাচটিকে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের আনুষ্ঠানিক বিদায়ী আয়োজন হিসেবে ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পরও তাকে এই ম্যাচে খেলার জন্য দলে রাখা হয়েছে।
অ্যাসোসিয়েশন সভাপতি ক্লদিও তাপিয়া জানিয়েছেন, দেশের মাটিতে মেসিকে তার প্রাপ্য বিদায় দেওয়াই এই আয়োজনের উদ্দেশ্য।
মেসির বিদায়ের মঞ্চে থাকার কথা রয়েছে তার দীর্ঘদিনের আরো কয়েকজন সতীর্থের। রদ্রিগো দি পল ও জিওভানি লো সেলসোও ওই ম্যাচের জন্য দলে রয়েছেন। কাতার বিশ্বকাপজয়ী দলের সদস্যদের পরিবারসহ মনুমেন্টালের গ্যালারিতে আমন্ত্রণ জানানো হয়েছে।
একসময় যে মাঠে মেসির পায়ের জাদুতে আর্জেন্টাইন সমর্থকেরা উল্লাসে ফেটে পড়েছেন, সেই মনুমেন্টালেই এবার তাকে বিদায় জানাবে একই মানুষগুলো। এবার হয়তো গোলের পর মেসির সেই পরিচিত উদযাপনের চেয়ে বেশি মনে থাকবে তার দিকে তাকিয়ে থাকা হাজারো চোখ, শেষবারের মতো জাতীয় দলের জার্সিতে তাকে দেখার আকুলতা।
আর গ্যালারির কোথাও দাঁড়িয়ে থাকবেন দি মারিয়া। সতীর্থ হিসেবে মেসির সঙ্গে যে পথচলা শুরু হয়েছিল বহু বছর আগে, তার শেষ দৃশ্যটিও তিনি দেখতে চান নিজের চোখে।
(ওএস/এএস/সেপ্টেম্বর ২১, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘শুধু আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরের ঐক্যে আমরা যাবো না’
- ‘ঘরে ঘরে, গ্রামে গ্রামে, মাঠে নেমে জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে’
- কালুখালীতে এমপি হারুনের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল
- সমুদ্রসীমার নিরাপত্তায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইতালি
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
- পাকবাহিনীর তীব্র আক্রমণে চন্দ্রপুর (কসবা) মুক্তিযোদ্ধাদের হাতছাড়া হয়
- ঐতিহ্যবাহী রাস পূজা উপলক্ষে সুন্দরবনের দুবলার চরে পুণ্যার্থীদের যাত্রা শুরু
- ফরিদপুরে কন্যাশিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড
- বাগেরহাটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতাকে আটক
- কাল ভোরে রাস পুণ্যস্নান, দুবলায় গেছেন দশ সহস্রাধিক তীর্থ যাত্রী
- মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
- সোনাতলায় ৩ হাজার ২'শ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- শক্তিশালী ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য
- যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ
- নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি
- তিনতলা ভবনে গোপনে বিদেশি মদ তৈরি, রূপপুরের কর্মীসহ গ্রেপ্তার ২
- চাটমোহরে উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ গ্রেপ্তার ৩
- ‘ফ্যাসিস্টরা তাণ্ডব চালিয়েই যাচ্ছে, বসে থাকার সুযোগ নেই’
- দেশের পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা
- ‘এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’
- রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
- ‘আ.লীগকে নিষিদ্ধে আইনগত পদক্ষেপ বিবেচনাধীন’
- মুক্তিবাহিনী নোয়াখালীতে পাক অবস্থানের ওপর অতর্কিতে আক্রমণ করে
- চাটমোহরে উপজেলা পরিষদের পার্কে ধুমপান, ৩ যুবককে জরিমানা
- বগুড়ায় শিমু বেকারির কারখানা বন্ধের নির্দেশ
- চাঁদপুরে করোনায় একজনের মৃত্যু, আক্রান্ত ১১৪
- মেয়েদের বিয়ের বয়স ২১ করার দাবি
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- ‘খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ’
- ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাসায় অগ্নিসংযোগ
- নেমন্তন্ন
- স্ত্রী-শাশুড়িসহ ৩ জনকে কুপিয়ে হত্যা, ঘাতক জামাই গ্রেফতার
- আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- বিজুলী আলোক
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
-1.gif)








