‘ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যাওয়া সম্ভব’
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের অধীনেই চলছে এইচপি দলের স্পিনারদের নিয়ে বিশেষ ক্যাম্প।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে হাই পারফরম্যান্স (এইচপি) দলের একঝাঁক স্পিনারকে নিয়ে নিবিড় অনুশীলন চালিয়ে যাচ্ছেন জাতীয় দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) অনুশীলন শেষে স্পিনারদের প্রস্তুতি, টেকনিক ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী এই সাবেক লেগ স্পিনার।
স্পিনারদের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহারকে গুরুত্ব দিচ্ছেন মুশতাক। অনুশীলনে তিনটি ক্যামেরার মাধ্যমে সামনে, পেছন ও পাশ থেকে বোলিং অ্যাকশন রেকর্ড করা হচ্ছে। পরে সেই ফুটেজ বিশ্লেষণ করে টেকনিক্যাল ত্রুটি ও উন্নতির জায়গাগুলো চিহ্নিত করা হচ্ছে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার সম্ভাবনা নিয়ে মুশতাকের আত্মবিশ্বাসী উত্তর, ‘ইনশাআল্লাহ, কেন নয়? আমরা এখন খুব ভালো অবস্থানে আছি। এভাবে ভালো ক্রিকেট খেলে যেতে পারলে এবং বিশ্বাস ধরে রাখতে পারলে ইনশাআল্লাহ আমরা অনেক দূর যেতে পারব।’
মুশতাক বলেন, ‘আমি মনে করি, বিসিবি ও হাই পারফরম্যান্স দলের পক্ষ থেকে এটি দারুণ একটি উদ্যোগ। তিনটি ক্যামেরার মাধ্যমে আমরা সব স্পিনারের বোলিং অ্যাকশন রেকর্ড করছি। এতে তাদের অ্যাকশন নিয়ে বিস্তারিত কাজ করা সম্ভব হচ্ছে। একটি রিপিটেবল অ্যাকশন থাকলে চাপের মধ্যেও ধারাবাহিকভাবে ভালো ওভার করা সহজ হয়।’
শুধু খেলোয়াড় নয়, স্থানীয় কোচদের দক্ষতা বাড়ানোর দিকেও গুরুত্ব দিচ্ছে এই ক্যাম্প। মুশতাকের মতে, স্পিন বোলিংয়ের মৌলিক বিষয়গুলো সঠিকভাবে জানা থাকলে ভবিষ্যতে খেলোয়াড় তৈরির প্রক্রিয়াও আরও কার্যকর হবে।
‘আমরা এখানে একদম মৌলিক বিষয়গুলো নিয়ে কাজ করছি। একই সঙ্গে স্থানীয় কোচদেরও উন্নয়নের চেষ্টা চলছে, যাতে তারা স্পিন বিভাগ ও পরিস্থিতি কীভাবে সামলাতে হয়, সেটি ভালোভাবে বুঝতে পারেন। গত তিন দিনে আসা সব স্পিনারের অ্যাকশন, টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল দিক পর্যবেক্ষণ করেছি,’ বলেন মুশতাক।
‘যখন আপনি নিজের ওপর বিশ্বাস করতে শুরু করবেন, তখন অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ায়, ইংল্যান্ডকে ইংল্যান্ডে কিংবা দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে হারানো সম্ভব। পাকিস্তানে আমরা দুটি টেস্ট খেলেছিলাম গ্রিন-টপ পিচে। সেটিও ছিল দারুণ একটি উদাহরণ। এরপর পাকিস্তান বাংলাদেশে এলে আমরা টার্নিং পিচে না খেলে গ্রিন-টপ উইকেটেও খেলেছি। আমাদের স্পিনাররা সেখানেও বল ঘুরিয়েছে। তাই এখন তারা হারার ভয় পায় না।’
স্পিনারদের অ্যাকশন নিয়ে শুরুতেই কাজ করার ওপর জোর দিচ্ছেন তিনি। তাঁর মতে, অ্যাকশন যত বেশি পুনরাবৃত্তিযোগ্য হবে, ভিন্ন কন্ডিশনেও বোলারদের নিয়ন্ত্রণ তত বাড়বে।
মুশতাক বলেন, ‘শুরুর দিকেই যদি আমরা তাদের অ্যাকশন ঠিকভাবে সামলাতে পারি, তাহলে দীর্ঘমেয়াদে এটি নিয়ে বেশি চিন্তা করতে হবে না। অনেক সময় পিচে বেশি টার্ন থাকলে বোলাররা শুধু অ্যাকশনের ওপর নির্ভর করে না। কিন্তু ফ্ল্যাট পিচে বোলিং করতে হলে ভালো বায়োমেকানিক্স, সঠিক ব্যালান্স ও কার্যকর অ্যাকশন প্রয়োজন। একটি রিপিটেবল অ্যাকশন ভালো ওভার করতে সাহায্য করে।’
বাংলাদেশের স্পিনারদের পাইপলাইন নিয়েও সন্তুষ্ট মুশতাক। ভবিষ্যতে এই ধারাবাহিকতা ধরে রাখতে নিয়মিত বিরতিতে এমন ক্যাম্প আয়োজনের পরামর্শ দিয়েছেন তিনি। তাঁর পরিকল্পনা, প্রায় তিন মাস পরপর স্পিনারদের নিয়ে এমন কর্মসূচি আয়োজন করা।
‘এই মুহূর্তে বাংলাদেশে স্পিনারদের যে কাঠামো ও পাইপলাইন আছে, তা নিয়ে আমরা খুবই আনন্দিত। এ ধরনের ক্যাম্প নিয়মিত হওয়া উচিত। প্রতি তিন মাস পরপর এটি করা গেলে শুধু স্পিনাররাই নয়, স্থানীয় স্পিন বোলিং কোচরাও উপকৃত হবেন। বর্তমানে চার-পাঁচজন স্থানীয় কোচ আমার সঙ্গে কাজ করছেন। তারাও শিখছেন কীভাবে স্পিন বোলিংয়ের ভিত্তি, অ্যালাইনমেন্ট, টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল বিষয় নিয়ে কাজ করে ভালো স্পিনার তৈরি করা যায়,’ বলেন মুশতাক।
অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের সাম্প্রতিক ঐতিহাসিক জয়ও মুশতাকের আত্মবিশ্বাস বাড়িয়েছে। তাঁর মতে, ‘যখন আপনি নিজের ওপর বিশ্বাস করতে শুরু করবেন, তখন অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ায়, ইংল্যান্ডকে ইংল্যান্ডে কিংবা দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে হারানো সম্ভব। পাকিস্তানে আমরা দুটি টেস্ট খেলেছিলাম গ্রিন-টপ পিচে। সেটিও ছিল দারুণ একটি উদাহরণ। এরপর পাকিস্তান বাংলাদেশে এলে আমরা টার্নিং পিচে না খেলে গ্রিন-টপ উইকেটেও খেলেছি। আমাদের স্পিনাররা সেখানেও বল ঘুরিয়েছে। তাই এখন তারা হারার ভয় পায় না।’
চলমান ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশের অবস্থানও লড়াইয়ের মধ্যে রয়েছে। সর্বশেষ পাওয়া পয়েন্ট টেবিল অনুযায়ী ছয় ম্যাচে তিন জয়, দুই হার ও এক ড্রয়ে ৪০ পয়েন্ট নিয়ে বাংলাদেশের পয়েন্ট শতাংশ ৫৫.৫৬। সামনে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চারটি টেস্ট রয়েছে, ফলে ফাইনালের লড়াইয়ে থাকতে হলে প্রতিটি সিরিজই গুরুত্বপূর্ণ।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার সম্ভাবনা নিয়ে মুশতাকের আত্মবিশ্বাসী উত্তর, ‘ইনশাআল্লাহ, কেন নয়? আমরা এখন খুব ভালো অবস্থানে আছি। এভাবে ভালো ক্রিকেট খেলে যেতে পারলে এবং বিশ্বাস ধরে রাখতে পারলে ইনশাআল্লাহ আমরা অনেক দূর যেতে পারব।’
বাংলাদেশের ক্রিকেটে দীর্ঘদিন ধরেই অলরাউন্ডার হিসেবে বড় ভূমিকা রেখেছেন সাকিব আল হাসান। তাঁর মতো একজন স্পিন বোলিং অলরাউন্ডারের বিকল্প তৈরি করা নিয়েও কাজ চলছে বলে জানিয়েছেন মুশতাক, ‘এমন কিছু তরুণ খেলোয়াড় উঠে আসছে, যাদের আমরা তৈরি করছি। কিছুদিন আগে নির্বাচক ও কোচদের সঙ্গে একজন বাঁহাতি স্পিনার খোঁজার বিষয়ে কথা বলেছি, যে ভালো ব্যাটিংও করতে পারে।’
তবে প্রতিভা বিকশিত হতে সময় লাগে, মুশতাকের কথায় সেই বাস্তবতাও উঠে এসেছে, ‘আমি সবসময় বলি, একদিনে কোনো গাছ বড় হয়ে ফল দেয় না। আমাদের এখন ১৫০ কিলোমিটার গতিতে বল করতে পারে এমন রানা আছে, ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বল করতে পারে এমন আরও কয়েকজন পেসার রয়েছে। এখন আমাদের মিডল অর্ডারে ব্যাটিং করতে পারে এমন একজন বাঁহাতি স্পিনার দরকার। আশা করি নির্বাচক ও সংশ্লিষ্টরা সঠিক খেলোয়াড়টি খুঁজে বের করতে পারবেন এবং খুব শিগগিরই আমরা তেমন কাউকে পাব।’
(ওএস/এএস/সেপ্টেম্বর ২৫, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘শুধু আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরের ঐক্যে আমরা যাবো না’
- ‘ঘরে ঘরে, গ্রামে গ্রামে, মাঠে নেমে জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে’
- কালুখালীতে এমপি হারুনের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল
- সমুদ্রসীমার নিরাপত্তায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইতালি
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
- পাকবাহিনীর তীব্র আক্রমণে চন্দ্রপুর (কসবা) মুক্তিযোদ্ধাদের হাতছাড়া হয়
- ঐতিহ্যবাহী রাস পূজা উপলক্ষে সুন্দরবনের দুবলার চরে পুণ্যার্থীদের যাত্রা শুরু
- ফরিদপুরে কন্যাশিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড
- বাগেরহাটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতাকে আটক
- কাল ভোরে রাস পুণ্যস্নান, দুবলায় গেছেন দশ সহস্রাধিক তীর্থ যাত্রী
- মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
- সোনাতলায় ৩ হাজার ২'শ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- শক্তিশালী ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য
- যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ
- নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি
- তিনতলা ভবনে গোপনে বিদেশি মদ তৈরি, রূপপুরের কর্মীসহ গ্রেপ্তার ২
- চাটমোহরে উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ গ্রেপ্তার ৩
- ‘ফ্যাসিস্টরা তাণ্ডব চালিয়েই যাচ্ছে, বসে থাকার সুযোগ নেই’
- দেশের পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা
- ‘এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’
- রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
- ‘আ.লীগকে নিষিদ্ধে আইনগত পদক্ষেপ বিবেচনাধীন’
- মুক্তিবাহিনী নোয়াখালীতে পাক অবস্থানের ওপর অতর্কিতে আক্রমণ করে
- চাটমোহরে উপজেলা পরিষদের পার্কে ধুমপান, ৩ যুবককে জরিমানা
- বগুড়ায় শিমু বেকারির কারখানা বন্ধের নির্দেশ
- চাঁদপুরে করোনায় একজনের মৃত্যু, আক্রান্ত ১১৪
- মেয়েদের বিয়ের বয়স ২১ করার দাবি
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- ‘খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ’
- ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাসায় অগ্নিসংযোগ
- নেমন্তন্ন
- স্ত্রী-শাশুড়িসহ ৩ জনকে কুপিয়ে হত্যা, ঘাতক জামাই গ্রেফতার
- আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- বিজুলী আলোক
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
-1.gif)








