E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘ডি থ্রি ট্রফি’ নামে উদ্বোধন হলো বিসিবির নতুন টুর্নামেন্ট

২০২৬ সেপ্টেম্বর ২৮ ০০:৪৪:১২
‘ডি থ্রি ট্রফি’ নামে উদ্বোধন হলো বিসিবির নতুন টুর্নামেন্ট

স্পোর্টস ডেস্ক : সব জল্পনার অবসান ঘটিয়ে ঘোষণা হল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন টুর্নামেন্টের নাম। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নতুন রং যোগ করতে ‘ডি থ্রি ট্রফি’ নামে টুর্নামেন্টের যাত্রা শুরু হলো। এই টুর্নামেন্টে প্রথম শ্রেণীর ক্রিকেটের পাশাপাশি থাকবে টি-টোয়েন্টি এবং ওয়ানডে।

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে শুরু হল নতুন এক অধ্যায়ের। ৩টা ফরম্যাটে, ৬টা দল নিয়ে আয়োজন হবে এই টুর্নামেন্টের। ওয়ালটন, এইচ ব্লুস্টার, একমি, সিটিজেন গ্রুপ, ফরচুন গ্রুপ এবং সেভেন রিংস সিমেন্ট। এই ছয় কর্পোরেট প্রতিষ্ঠান ছয়টি দল পরিচালনা করবে। যার শুরুটা হবে বরিশাল স্টেডিয়াম থেকে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে উদ্বোধন করা হয় এই টুর্নামেন্টের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, বিসিবি সভাপতি তামিম ইকবালসহ ক্রিকেট বোর্ডের কর্মকর্তা এবং ৬ দলের মালিকপক্ষ।

(ওএস/এএস/সেপ্টেম্বর ২৮, ২০২৬)

পাঠকের মতামত:

২৮ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test