নিশ্চিত হয়েছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশের দিনক্ষণ
স্পোর্টস ডেস্ক : আগামী বছর ওয়ানডে বিশ্বকাপের আসর বসবে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে। দক্ষিণ আফ্রিকার কেপটাউনে সেই আসরের সূচি প্রকাশ করা হবে আগামী ১ অক্টোবর। টুর্নামেন্ট শুরুর এক বছর আগে কাউন্টডাউন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ম্যাচের টিকিট বিক্রির প্রক্রিয়াও শুরু হবে।
ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, আগামী বছরের ২ অক্টোবর শুরু হয়ে ২১ নভেম্বর ফাইনাল দিয়ে শেষ হবে ওয়ানডে বিশ্বকাপের আসর।
বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ১৪ দলের মধ্যে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ১০টি দলের জায়গা নিশ্চিত হবে। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের সঙ্গে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে আরও আটটি দল বিশ্বকাপে সরাসরি জায়গা পাবে। বাকি চার দল আসবে বাছাইপর্ব পেরিয়ে। সূচিতে তাদের ‘কোয়ালিফায়ার ১’, ‘কোয়ালিফায়ার ২’, ‘কোয়ালিফায়ার ৩’ ও ‘কোয়ালিফায়ার ৪’ হিসেবে রাখা হবে।
র্যাঙ্কিংয়ে নবম স্থানে থাকলেও বাংলাদেশ সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেবে। কারণ তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা স্বাগতিক হিসেবে সরাসরি জায়গা পাওয়ায় র্যাঙ্কিংয়ের নবম দল হিসেবেই বাংলাদেশের সুযোগ তৈরি হয়েছে।
বর্তমানে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপে জায়গা পেতে বাছাইপর্ব খেলতে হবে। আগামী বছরের শুরুতে এই বাছাইপর্ব অনুষ্ঠিত হওয়ার কথা।
বৃহস্পতিবার বিশ্বকাপের টিকিটের জন্য ব্যালট প্রক্রিয়াও চালু করবে আইসিসি। তবে ওই দিনই টিকিট কেনার সুযোগ থাকবে না। ১ অক্টোবর থেকে সমর্থকেরা টিকিটের ব্যালটে অংশ নিতে নিজেদের নাম নিবন্ধন করতে পারবেন।
আইসিসির প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৭ বিশ্বকাপে সেমিফাইনাল ও ফাইনালের আগে তিনটি ধাপ থাকবে।
টুর্নামেন্ট শুরু হবে ‘সুপার সিরিজ’ দিয়ে। ১৪টি দল থেকে র্যাঙ্কিংয়ে সবচেয়ে নিচে থাকা তিন দল রাউন্ড-রবিন পদ্ধতিতে একে অপরের বিপক্ষে খেলবে। এই পর্বের শীর্ষ দল পরবর্তী ধাপে উঠবে।
দ্বিতীয় রাউন্ডে হবে ৩০টি ম্যাচ। ১২টি দলকে ছয়টি করে দুই গ্রুপে ভাগ করা হবে। গ্রুপের দলগুলো রাউন্ড-রবিন পদ্ধতিতে একে অপরের বিপক্ষে খেলবে। দুই গ্রুপের শীর্ষ তিনটি করে দল এবং দুই গ্রুপ মিলিয়ে পরবর্তী সেরা দল- মোট সাতটি দল উঠবে ‘সুপার ৭’ পর্বে।
সুপার ৭ পর্বে হবে ২১টি রাউন্ড-রবিন ম্যাচ। এখান থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে।
সেমিফাইনালে সুপার ৭-এর পয়েন্ট টেবিলের শীর্ষ দল খেলবে চতুর্থ স্থানে থাকা দলের বিপক্ষে। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দল।
দুই সেমিফাইনালের জয়ী দল খেলবে ফাইনালে। সেখানেই নির্ধারিত হবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের শিরোপা।
(ওএস/এএস/সেপ্টেম্বর ২৯, ২০২৬)
পাঠকের মতামত:
- সোনাতলায় জাহাঙ্গীর আলম গুড মর্নিং কেজি স্কুলের ৬টি সিলিং ফ্যান চুরি
- দুমদুমিয়া নারীদের মানব ঢাল বানিয়ে বিজিবির হেফাজত থেকে ভারতীয় চোরাকারবারী ছিনতাই!
- নিশ্চিত হয়েছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশের দিনক্ষণ
- ‘অবশ্যই বিয়ে করব, তবে এটা হুট করেই হয়ে যাবে’
- ‘মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না’
- সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ‘গণতন্ত্র ব্যাহত করার কোনো চক্রান্ত বরদাস্ত করা হবে না’
- নড়াইলে চাঞ্চল্যকর মানসুর মোল্যা হত্যা মামলার আসামীর থানায় আত্মসমর্পণ
- ভরিতে সোনার দাম কমলো আরও ২২১৬ টাকা
- সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন ৫ নভেম্বর
- ‘হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না’
- চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
- ‘একটি দল বিদেশি এজেন্ডা বাস্তবায়নে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে’
- ‘সাংবাদিকদের সাইবার আইনের আওতায় আনতে আদালতের অনুমতি থাকা উচিত’
- ‘বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে’
- ‘এলপিজির সংকট নেই, মজুদ-সরবরাহ পরিস্থিতিও ভালো’
- রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম আসছে অক্টোবরের প্রথম সপ্তাহে
- ২নং সেক্টরে মুক্তিবাহিনী পাকসেনাদের অবস্থানের ওপর অতর্কিতে আক্রমণ চালায়
- ইজিবাইক চালক থেকে ইয়াবার কারবার, স্বল্প সময়ে কোটি টাকার মালিক অপু
- ডিজিটাল যুগে সঠিক তথ্য প্রবাহ নিশ্চিতের প্রত্যয়ে কাপ্তাইয়ে তথ্য অধিকার দিবস উদযাপিত
- আশাশুনিতে বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন, ভাঙন রোধে কাজ করছেন স্থানীয়রা
- মুক্তিযোদ্ধা অবিনাশ আচার্য্য ও সমাজসেবক সুশীল সাহা সম্বর্ধিত
- শ্রীনগরে ব্যাংক কর্মকর্তার অর্থ লোপাটের শতাধিক অভিযোগ জমা
- একদল কিশোরকে আটক করে শপথ পড়িয়ে মুক্তি দিলো পুলিশ
- বয়ারচরে আজিমুশ্বান মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত
- অন্ধ মানুষ
- বুড়িচংয়ে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
- মানিক লাল ঘোষের একগুচ্ছ একুশের ছড়া
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নিভে যাচ্ছে ক্যান্সারে আক্রান্ত মেধাবী অন্তরের স্বপ্ন
- পাবনার ঈশ্বরদীতে নির্বাচন পরবর্তী সহিংসতা
- অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও বিক্রির অপরাধে ৫ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড
- গণ-অভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৬ মরদেহের সন্ধান
- ভৈরব পৌরসভায় আধুনিক সবজি, মাছ, মাংস শেড এবং গণশৌচাগার উদ্বোধন
- সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন ৫ নভেম্বর
- গলাচিপায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত শিশুদের মাঝে ফ্যামিলি কিট বক্স বিতরণ
- পলাশবাড়ীতে জমিজমা নিয়ে সংঘর্ষে ৬ জন জখম, থানায় মামলা
- অমর কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী আজ
- বাউফলে জামায়াত নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
- ‘গণতন্ত্র ব্যাহত করার কোনো চক্রান্ত বরদাস্ত করা হবে না’
- নড়াইলে চাঞ্চল্যকর মানসুর মোল্যা হত্যা মামলার আসামীর থানায় আত্মসমর্পণ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- খালের উপর বাঁধ নির্মাণে জলাবদ্ধতা, আগৈলঝাড়ায় সচেতনতা বৃদ্ধিতে সভা
- অধ্যক্ষ আজিজীর হবিগঞ্জ আগমন উপলক্ষে মতবিনিময় ও পরামর্শ সভা
- পঞ্চগড় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
-1.gif)








