E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেওয়া অধিনায়কের অবসর ঘোষণা

২০২৬ সেপ্টেম্বর ৩০ ১৫:১৩:০৮
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেওয়া অধিনায়কের অবসর ঘোষণা

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক টিম রিম। ৩৮ বছর বয়সী এই ডিফেন্ডার ২৯ সেপ্টেম্বর জাতীয় দলকে বিদায় জানান। যুক্তরাষ্ট্রের জার্সিতে ৮৬ ম্যাচ খেলেছেন তিনি, জিতেছেন কনকাকাফ নেশনস লিগের দুটি শিরোপা।

ক্লাব ফুটবলে শার্লট এফসির হয়ে খেলা রিম ২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের ঘরের মাঠে যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেন। সেই আসরে শেষ ষোলোতে উঠেছিল স্বাগতিকরা। তবে বেলজিয়ামের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় তারা।

নিজ শহর মিসৌরির সেন্ট লুইসে চিলির বিপক্ষে প্রীতি ম্যাচের আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় অবসরের সিদ্ধান্ত জানান রিম।

তিনি বলেন, ‘আমার জন্য এটাই শেষ। ১৬ বছর ধরে এর অংশ হতে পেরে আমি গর্বিত। তবে এখন জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সময় এসেছে।’

চিলির বিপক্ষে অবশ্য রিমের বিদায়ের ম্যাচটি স্মরণীয় করে রেখেছে যুক্তরাষ্ট্র। ম্যাচটিতে ৪-২ গোলে জয় পেয়েছে তারা।

সাবেক ফুলহাম ও বোল্টন ওয়ান্ডারার্সের এই ডিফেন্ডারের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি ঘটলো দীর্ঘ ১৬ বছর পর। যুক্তরাষ্ট্রের হয়ে ৮৬ ম্যাচে মাঠে নেমে দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি।

চিলি ম্যাচের পর আগামী ৩ অক্টোবর গ্লেনডেল, অ্যারিজোনায় মেক্সিকোর বিপক্ষে খেলবে যুক্তরাষ্ট্র। এরপর ৬ অক্টোবর সেন্ট পলে কানাডার বিপক্ষে মাঠে নামবে তারা।
(ওএস/এএস/সেপ্টেম্বর ৩০, ২০২৬)

পাঠকের মতামত:

৩০ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test