‘এশিয়ান গেমস থেকে রিজাইন করলাম’
স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমসে পদক জিততে না পারার দায় নিয়ে অধিনায়ক হিসেবে লিটন দাসের পদত্যাগ করা উচিত কি না? সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন উঠতেই কিছুটা বিরক্তি প্রকাশ করেন বাংলাদেশ অধিনায়ক।
এক পর্যায়ে লিটন বলতে বাধ্য হন, ‘রিজাইন করে দেব? আচ্ছা, এশিয়ান গেমস থেকে রিজাইন করলাম।
নেক্সট কোয়েশ্চেন প্লিজ।’
এশিয়ান গেমসে ফাইনাল খেলার লক্ষ্য নিয়ে জাপানে গিয়েছিল বাংলাদেশ।
কিন্তু সেমিফাইনালে পাকিস্তানের কাছে হারের পর ব্রোঞ্জের লড়াইটাও জিততে পারেনি লিটনের দল। শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরে পদকশূন্য ফিরতে হচ্ছে বাংলাদেশকে।
এমন ব্যর্থতার পর লিটনের নেতৃত্ব ও ব্যক্তিগত পারফরম্যান্স নিয়েও প্রশ্ন ওঠে। দুই ম্যাচে লিটনের ব্যক্তিগত পারফরম্যান্স ছিল যথাক্রমে ২ ও ০ রান।
পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে দলের হারের দায় অধিনায়ক হিসেবে তিনি কতটা নিচ্ছেন এবং পদত্যাগ করবেন কি না এমন প্রশ্নই উঠে সংবাদ সম্মেলনে।
জবাব দিতে গিয়ে লিটন নিজের পারফরম্যান্সের দায় এড়াননি। তার উত্তর, ‘আমার পারফরম্যান্স নট আপ টু দ্য মার্ক। আমি দুইটা ম্যাচেই ভালো পারফরম্যান্স করতে পারিনি।’
তবে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর কোনো ইচ্ছা নেই বলেও পরিষ্কার জানিয়ে দেন লিটন, ‘না, রিজাইন করতে চাই না। ক্রিকেটে আপস অ্যান্ড ডাউনস থাকে। একদিন ভালো হবে, একদিন খারাপ হবে। এখানে রিজাইনের তো কিছু নেই।’
এরপর আরেক প্রশ্নে দলের ব্যর্থতা নিয়ে লিটন বলেন, ‘খুবই খারাপ। এখানে এসেছি টার্গেট ছিল অনেক বড়। সেটা যখন হয়নি, তারপর আরেকটা অপশন ছিল। অপরচুনিটি আমরা মিস করেছি। এখন অপরচুনিটি ছিল, বাট আমরা ভালো ক্রিকেট খেলতে পারি নাই, দ্যাটস হোয়াই অপরচুনিটিগুলো মিস হয়েছে।’
ক্রিকেটাররা অন্য ক্রীড়াবিদদের তুলনায় বেশি সুযোগ-সুবিধা পাওয়ার পরও প্রত্যাশা পূরণ করতে না পারায় অনুতপ্ত কি না এমন প্রশ্নে লিটন বলেন, ‘স্বাভাবিক বিষয়। দেশ থেকে যখন এসেছি, একটা বড় টার্গেট নিয়ে এসেছি। যখন এটা দিতে পারব না, অ্যাজ এ টিম হিসেবে, অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে সবারই খারাপ লাগবে এবং খারাপ লাগাটাই স্বাভাবিক। বাট অ্যাজ এ বাংলাদেশ টিম অনেক কিছুই দিয়েছে অতীতে। আমার মনে হয় ভবিষ্যতেও দেবে। আমরা ওইটার জন্যই চেষ্টা করব আবার।’
তবে এরপরই এক সাংবাদিক লিটনকে আরও স্পষ্টভাবে দায় স্বীকার করে পদত্যাগের কথা বলতে বলেন। প্রশ্নের একপর্যায়ে সাংবাদিক বলেন, ‘আপনি রিজাইন করেন। আমি ব্যর্থ, এটা বলেন।’
তখন লিটনের পাল্টা জবাব, ‘আমি কী করব তাহলে? আমি কী করব? আচ্ছা, কী করব বলেন?’
এশিয়ান গেমসে বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে এবারই প্রথম পদক ছাড়া ফিরতে হচ্ছে। ২০১০ গুয়াংজুতে পুরুষ দল স্বর্ণ জিতেছিল। ২০১৪ ও ২০২২ আসরে পুরুষ দল পেয়েছিল ব্রোঞ্জ। নারী দলও ২০১০ সালে রৌপ্য এবং ২০১৪ ও ২০২২ সালে ব্রোঞ্জ জিতেছিল। সেই ধারাবাহিকতার পর এবার ফাইনালের লক্ষ্য নিয়ে গিয়েও পদকশূন্য ফিরল বাংলাদেশ।
(ওএস/এএস/অক্টোবর ০৩, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘জেমস ভাই, আপনি আমাদের এক বিশাল বটবৃক্ষ’
- ‘যারা অপরাধী তাদের বিরুদ্ধে নিউজ করুন, তাদের মুখোশ উন্মোচন করে দিন’
- আশাশুনির জলমহলের ইজারা আবেদন বাতিলের দাবি
- ময়মনসিংহে রাজিব পরিবহনে নিহতদের দাফন সম্পন্ন
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুলটি অস্তিত্ব সংকটে
- কাশিয়ানীতে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন
- সাতক্ষীরায় মারামারি ঠেকাতে গিয়ে কলেজ ছাত্র খুন
- শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৯ দিনের ছুটি আসছে
- ‘তাঁত-পাটপণ্যসহ সম্ভাবনাময় খাতগুলোর বিকাশে সরকার কাজ করছে’
- ‘দেশের মানুষের জান-মালের নিরাপত্তা নেই’
- ‘বিএনপিতে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সংস্কৃতি পুরোনো’
- ‘এশিয়ান গেমস থেকে রিজাইন করলাম’
- বিদায়ী ম্যাচ খেলতে পরিবার নিয়ে আর্জেন্টিনায় পৌঁছেছেন মেসি
- জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে
- খেজুরের শুল্ক কমানোর ঘোষণা আসতে পারে এ সপ্তাহে
- সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিলে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে
- ‘বাংলাদেশকে বিনিয়োগের আকর্ষণীয় গন্তব্যে পরিণত করা হচ্ছে’
- কড়া নিরাপত্তায় রূপপুরের ইউরেনিয়ামের চালান ঈশ্বরদীতে পৌঁছেছে
- মুক্তিবাহিনী ধনবাড়ীতে অবস্থানরত পাকসেনাদের ওপর অতর্কিতে আক্রমণ চালায়
- বাগেরহাট কারাগারে নাশকতা মামলার আসামির মৃত্যু
- বাগেরহাটে সাবেক ইউপি সদস্যসহ গৃহবধূর মরদেহ উদ্ধার
- সাতক্ষীরার কুড়িকাহুনিয়া লঞ্চঘাটে বজ্রপাতে কাঠমিস্ত্রির মৃত্যু
- বাগেরহাটে মৎস্য ঘেরে বিষ, ৬ লাখ টাকার মাছ নিধন
- রাতে আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি
- শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জুতা ব্যবসায়ীকে পুলিশে সোপর্দ
- বগুড়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৩
- বাউফলে জামায়াত নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
- কুষ্টিয়ায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই কিশোর নিহত
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- অধ্যক্ষ আজিজীর হবিগঞ্জ আগমন উপলক্ষে মতবিনিময় ও পরামর্শ সভা
- গরমে প্রশান্তি দেবে আম পোড়া শরবত
- পঞ্চগড় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
- ভোমরা স্থলবন্দর দিয়ে আবারো ভারতীয় চাল আমদানি শুরু
- সহকারী থেকে বনে গেলেন ডেন্ডিস্ট, ভুল চিকিৎসার মামলায় গ্রেফতার
- চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- সান্তাহারে তীব্র গরমে পথচারীদের লেবুর শরবত বিতরণ
- ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- পাছে লোকে কিছু বলে
- বৈশাখ
- কলাপাড়া পৌরসভার ২৪ লাখ টাকার হিসাব চাইলেন বিএনপি সভাপতি
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ‘পুরনো আইনে বাংলাদেশকে পরিচালিত হতে দেব না’
- ‘এশিয়ান গেমস থেকে রিজাইন করলাম’
- ‘এবার জনগণই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে’
- ভালুক ও মৌমাছির গল্প
-1.gif)








