‘বিশেষ মুহূর্তগুলো আমি মিস করব’
স্পোর্টস ডেস্ক : অবসরের পর আর্জেন্টিনার সব কিছুই মিস করবেন মেসি। রোজারিওর ছোট্ট শহর থেকে শুরু। এরপর ফুটবলকে সঙ্গী করে পাড়ি দিয়েছেন দীর্ঘ পথ। একসময় যে ছেলেটি স্বপ্ন দেখতেন বড় মঞ্চে খেলার, সেই লিওনেল মেসিই এখন দাঁড়িয়ে আছেন আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ প্রান্তে। বিদায়ের ক্ষণ যত ঘনিয়ে আসছে, ততই যেন স্মৃতির পাতাগুলো উঁকি দিচ্ছে আর্জেন্টাইন মহাতারকার মনে।
জাতীয় দলের ক্যাম্পে শেষবারের মতো সতীর্থদের সঙ্গে অনুশীলন। চারপাশে চেনা মুখ, পরিচিত পরিবেশ, একই জার্সি কিন্তু মেসি জানেন, খুব শিগগিরই এসবই হয়ে যাবে শুধুই স্মৃতি।
সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় দলের ক্যাম্পে অনুশীলনের বেশ কয়েকটি ছবি শেয়ার করে নিজের সেই আবেগই প্রকাশ করেছেন মেসি। ছবির সঙ্গে লিখেছেন, ‘বিশেষ কিছু মুহূর্ত, জানি এগুলো আমি মিস করব।’
সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় দলের ক্যাম্পে অনুশীলনের বেশ কয়েকটি ছবি শেয়ার করে নিজের সেই আবেগই প্রকাশ করেছেন মেসি। ছবির সঙ্গে লিখেছেন, ‘বিশেষ কিছু মুহূর্ত, জানি এগুলো আমি মিস করব।’
কতটা পথ পেরিয়ে আজকের মেসি? রোজারিওর সেই ছোট্ট শহর থেকে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ শিখরে পৌঁছানোর গল্পটা মোটেও সহজ ছিল না। বাবা হোর্হে মেসির সিদ্ধান্ত, পরিবারের ত্যাগ আর মেসির নিজের অবিশ্বাস্য পরিশ্রম, সব মিলিয়েই তৈরি হয়েছে ফুটবলের এই মহাকাব্য।
দুই দশকেরও বেশি সময় ধরে আর্জেন্টিনার জার্সিতে কোটি কোটি মানুষের আবেগের নাম মেসি। কখনো তাঁর বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের ভাগ্য, কখনো অবিশ্বাস্য ড্রিবলিংয়ে স্তব্ধ হয়েছে প্রতিপক্ষ, আবার কখনো নিখুঁত ফ্রি-কিকে বল জড়িয়েছে জালে। কিন্তু এবার সেই অধ্যায়ের ইতি টানার পালা।
আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ের ক্ষণ গোনা শুরু হয়ে গেছে। শেষবারের মতো সতীর্থদের সঙ্গে অনুশীলন করছেন তিনি। ক্যাম্পের এই চেনা মুহূর্তগুলোই যে আর ফিরে আসবে না, সেটি মেসির নিজের কথাতেই স্পষ্ট।
সেই ছবিগুলোতে শুধু খেলোয়াড়রাই নন, ছিলেন কোচিং স্টাফ, এএফএর কর্মী এবং সভাপতি ক্লদিও তাপিয়াও। যেন পুরো আর্জেন্টিনা ফুটবল পরিবার একসঙ্গে দাঁড়িয়ে আছে তাদের সবচেয়ে বড় তারকার শেষ অধ্যায়ের সাক্ষী হতে।
বুধবার বুয়েনস আইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৫টায় বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। আর সেই ম্যাচেই জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো দেখা যাবে মেসিকে।
(ওএস/এএস/অক্টোবর ০৭, ২০২৬)
পাঠকের মতামত:
- ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
- ‘প্রতিটি ম্যাচই জিততে চাই’
- রূপপুরে দ্বিতীয় দফায় গ্রিডে বিদ্যুৎ সংযোগ : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে আরেক মাইলফলক
- দীর্ঘ বিরতির পর নাটকে ফিরছেন তাসনিয়া ফারিণ
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই
- এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
- ‘অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে বছরে সোয়া লাখ মানুষের মৃত্যু’
- রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি-স্ট্যামফোর্ড প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকার বস্তি উন্নয়নে পরীক্ষামূলক প্রকল্প নিতে চায় বিশ্বব্যাংক
- ‘শুধু আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরের ঐক্যে আমরা যাবো না’
- ‘ঘরে ঘরে, গ্রামে গ্রামে, মাঠে নেমে জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে’
- কালুখালীতে এমপি হারুনের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল
- সমুদ্রসীমার নিরাপত্তায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইতালি
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
- পাকবাহিনীর তীব্র আক্রমণে চন্দ্রপুর (কসবা) মুক্তিযোদ্ধাদের হাতছাড়া হয়
- ঐতিহ্যবাহী রাস পূজা উপলক্ষে সুন্দরবনের দুবলার চরে পুণ্যার্থীদের যাত্রা শুরু
- ফরিদপুরে কন্যাশিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড
- বাগেরহাটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতাকে আটক
- কাল ভোরে রাস পুণ্যস্নান, দুবলায় গেছেন দশ সহস্রাধিক তীর্থ যাত্রী
- মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
- সোনাতলায় ৩ হাজার ২'শ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- শক্তিশালী ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য
- যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ
- নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি
- তিনতলা ভবনে গোপনে বিদেশি মদ তৈরি, রূপপুরের কর্মীসহ গ্রেপ্তার ২
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- ‘খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ’
- নেমন্তন্ন
- ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাসায় অগ্নিসংযোগ
- আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- শেরপুরে অবৈধ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযানে, ২ হাসপাতালে জরিমানা
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি-স্ট্যামফোর্ড প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- জামালপুরে হেরোইন কারবারির ৪ বছরের কারাদণ্ড
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- মতলবে মাইক্রো ও স্কুটারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- বিজুলী আলোক
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
-1.gif)








