E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ওমানে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশের যুবারা

২০২৬ অক্টোবর ০৯ ১৩:৫৬:২৮
ওমানে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশের যুবারা

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলতে ওমান যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ওমান ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ১৩ অক্টোবর প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের লড়াই।

এরপর ১৫ অক্টোবর দ্বিতীয়, ১৮ অক্টোবর তৃতীয়, ২০ অক্টোবর চতুর্থ এবং ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ স্কোয়াড: ফরিদ হাসান ফয়সাল (অধিনায়ক), আবদুল্লাহ আল মুহি, আহসান আল মুমিন, আল আমিন হোসাইন রনি, আল রাফি, ফারহান সাদিক, কাওসার আহমেদ, আল আমিন হোসেন, শাকিল খান, মেহেরাব হাসান সিজান, রাকিবুল হোসান, রবিউল হাসান আনিক, রুবায় ইসলাম রিজন, শেখ আতীকুর রহমান আকাশ ও এসকে জারিফ সিয়াম।

(ওএস/এএস/অক্টোবর ০৯, ২০২৬)






পাঠকের মতামত:

০৯ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test