অস্ট্রেলিয়ায় সোবহানার ইতিহাস গড়া সেঞ্চুরি
স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ব্যাট হাতে ইতিহাস গড়েছেন বাংলাদেশের নারী ক্রিকেটার সোবহানা মোস্তারি। ব্রিসবেনে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৩৪ বলে ১১৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার এখন সোবহানা।
সোবহানার সেঞ্চুরি নিয়ে কথা বলতে গিয়ে শুরুতেই মোহাম্মদ আশরাফুলের অস্ট্রেলিয়ার বিপক্ষে করা ১০১ রানের ইনিংস প্রসঙ্গ টানেন বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।
তিনি বলেন, সবাই যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলে, এমন কিছু করতে চায়; যেটা তার ক্রিকেটীয় জীবনে মনে রাখতে পাররে। আশরাফুল তো অনেক ভালো ইনিংস খেলেছে। তবে, যদি জিজ্ঞেস করেন—ও কিন্তু বলবে ওর ওই ইনিংসটা (কার্ডিফে ১০১ রানের) সবচেয়ে বেশি মনে আছে, হয়তো। আমার কাছে সেটা মনে হয়।
এরপর সোবহানার ইনিংসের প্রশংসা করে বিসিবির প্রধান নির্বাচক বলেন, সোবহানা মোস্তারি সেঞ্চুরি করেছে, ইটস আ ফ্যান্টাস্টিক এফোর্ট। আর আমার মনে হয়, অস্ট্রেলিয়ার কন্ডিশন যে যাই বলুক রান করা কিন্তু একটু ডিফিকাল্ট। অস্ট্রেলিয়ার বোলিং অ্যাটাকটাও কিন্তু উইমেন্স ক্রিকেটে যতগুলো টিম আছে তার মধ্যে সবচেয়ে ভালো। সো আই থিঙ্ক ইটস আ ওয়ান্ডারফুল এফোর্ট। আর আমার মনে হয়, তার ক্যারিয়ারের একটা হাইলাইট হয়ে থাকবে।
সোবহানার এই ইনিংস যে কতটা কঠিন পরিস্থিতিতে এসেছে, বাংলাদেশের ইনিংসের শুরুটা দেখলেই তা বোঝা যায়। অস্ট্রেলিয়ার পেস ও বাউন্সের সামনে শুরুতেই দিশেহারা হয়ে পড়ে বাংলাদেশের ব্যাটিং। মাত্র ৭.২ ওভারে ৮ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে বসে দল। সেখান থেকে নিগার সুলতানাকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন সোবহানা।
চাপের মুখে দারুণ আত্মবিশ্বাসে ব্যাট চালিয়ে ১২৪ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ১৮ চারের সাহায্যে ১৩৪ বলে ১১৮ রান করে মেগান শাটের বলে বোল্ড হন সোবহানা। অন্য প্রান্তে দায়িত্বশীল ব্যাটিংয়ে নিগার সুলতানা ১১৪ বলে ৭৪ রান করে অপরাজিত থাকেন। তাদের ব্যাটে ভর করেই ঘুরে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেটে ২২০ রান করেছে বাংলাদেশ।
এই সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডেতে শতরান করা ব্যাটারদের তালিকায় অষ্টম স্থানে জায়গা করে নিয়েছেন সোবহানা। বাংলাদেশের নারী ক্রিকেটারদের মধ্যে ওয়ানডেতে সেঞ্চুরি করা তৃতীয় ব্যাটারও তিনি। এর আগে ফারজানা হক দুটি এবং নিগার সুলতানা একটি সেঞ্চুরি করেছিলেন।
সিরিজের প্রথম ওয়ানডেতে অবশ্য ভালো করতে পারেনি বাংলাদেশ। মাত্র ১৬৬ রানে অলআউট হয়ে সাত উইকেটে হেরেছিল দল। তবে দ্বিতীয় ম্যাচে সোবহানা ও নিগারের ব্যাটে ঘুরে দাঁড়িয়ে সিরিজে নতুন করে প্রতিদ্বন্দ্বিতা তৈরি করেছে বাংলাদেশ।
(ওএস/এএস/অক্টোবর ১১, ২০২৬)
পাঠকের মতামত:
- জামালপুরে জমি নিয়ে বিরোধে বাড়িঘরে হামলা-মারধর, থানায় অভিযোগ
- জমি সংক্রান্ত বিরোধে অপপ্রচার, ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন
- সৌদিতে হুথিদের হামলায় হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের ক্ষোভ ও নিন্দা
- ‘আমি অবশ্যই অভিনয়ে ফিরতে চাই’
- অস্ট্রেলিয়ায় সোবহানার ইতিহাস গড়া সেঞ্চুরি
- মুগ্ধসহ ১১ হত্যা মামলায় অভিযোগ গঠন : ২৬ জনের বিচার শুরু
- কুষ্টিয়া সীমান্তে চার ভারতীয়কে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি
- জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত নতুন পরিপত্র জারি
- ‘সমন্বিত জাতীয় বন্দর কৌশল তৈরি করছে সরকার’
- ‘বিমানবন্দরে হামলার কঠোর জবাব দেওয়া হবে’
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত
- দিল্লিতে বিক্ষোভ ঘিরে ধরপাকড়, রাগে ফুঁসছেন তারকারা
- ‘আমাদের সবাইকে গ্রেপ্তার করুন’
- সুপারিশকৃত ২০০ বিচারকের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি
- ৪ দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
- পদ্মা নদীতে নৌকাবাইচে সংঘর্ষ, আহত ২০
- ‘দুষ্কৃতকারীদের সঙ্গে কোনো আপোষ নেই’
- ফকিরহাট অঞ্চলে পাকসেনাদের চুলকাঠি হাই স্কুল ক্যাম্প আক্রমণ করে
- ফরিদপুরের কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা
- খুলশী থেকে সিটিএসবি, এবার খুলনায় ট্রেনিং সেন্টারে বদলি ওসি রহিম
- সাতক্ষীরা জেলা জাসদের আলোচনা সভা ও সম্মেলন অনুষ্ঠিত
- ‘রামপালে বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল গড়ে তোলা হবে’
- ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থমন্ত্রী
- সুন্দরবনের বনদস্যু আলিফ বাহিনীর ১৫ সদস্যের আত্মসমর্পণ
- সার্ক মানবাধিকার ফাউন্ডেশন জামালপুর জেলা শাখার পরিচিতি সভা
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- যশোরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- নিরাপত্তা নিয়ে শঙ্কা নুরের, স্বতন্ত্র প্রার্থী ঘিরে নজরদারি দাবি
- ধামরাইয়ে রাস্তা ঘাট এবং ড্রেন নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতা উজ্জ্বলের মৃত্যু
- উপজেলা ও পৌর বিএনপির দু’টি কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ, পাল্টা শো-ডাউন কমিটির নেতাদের
- বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা প্রদান
- ‘দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত’
- রাজশাহীতে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা
- কেন্দুয়ায় টিউবওয়েলও বরাদ্দ নেই, টাকাও ফেরত নেই
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- ভৈরবে আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩০
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ‘বিমানবন্দরে হামলার কঠোর জবাব দেওয়া হবে’
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ফানুস উৎসব থেকে বলছি
- আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরকে শোকজ
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
-1.gif)








