E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘মেসির চেয়ে যিশুর সঙ্গে আমার জুটি অনেক ভালো’

২০২৬ অক্টোবর ২১ ১৪:১১:০২
‘মেসির চেয়ে যিশুর সঙ্গে আমার জুটি অনেক ভালো’

স্পোর্টস ডেস্ক : ফুটবল থেকে দূরে আছেন ২০২৩ সাল থেকে। এবার ধর্মীয় প্রচারক হিসেবে নতুন ভূমিকায় দেখা যাচ্ছে ব্রাজিলের সাবেক তারকা দানি আলভেসকে।
আর্জেন্টিনায় এক ধর্মীয় অনুষ্ঠানে ফুটবল, বিশ্বাস ও জীবনের মূল্যবোধ নিয়ে কথা বলতে গিয়ে লিওনেল মেসির সঙ্গে নিজের জুটির তুলনা করেছেন যিশু খ্রিষ্টের সঙ্গে তার সম্পর্কের।

মেক্সিকান ক্লাব পুমাস ছেড়ে দেওয়ার পর থেকে আর মাঠে দেখা যায়নি আলভেসকে।
সম্প্রতি আর্জেন্টিনার ‘মিনিস্তেরিও দে আদোরাসিওন এইওয়াইভি’ নামের একটি ধর্মীয় আয়োজনে বক্তব্য দেন সাবেক এই রাইটব্যাক। সেখানে তিনি বলেন, ‘ফুটবল কাউকে রক্ষা করে না।

মেসির সঙ্গে আমার যে জুটি ছিল, তার চেয়ে খ্রিষ্টের সঙ্গে আমার জুটি অনেক ভালো।’

বার্সেলোনার ক্লাব ফুটবলে মেসির সঙ্গে দীর্ঘদিন খেলেছেন আলভেস।
দুজন মিলে জিতেছেন একাধিক শিরোপা। তবে এবার সেই সাফল্যের চেয়ে আধ্যাত্মিক বিশ্বাসকেই বেশি গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন ব্রাজিলিয়ান সাবেক এই ফুটবলার।

অনুষ্ঠানে তরুণ প্রজন্মকে অর্থ, খ্যাতি কিংবা পেশাগত সাফল্যে মোহিত না হওয়ার পরামর্শও দেন আলভেস। তার মতে, শিরোপা ও ক্রীড়াঙ্গনের স্বীকৃতি ক্ষণস্থায়ী। এর চেয়ে আধ্যাত্মিক উন্নতি, মানসিক শান্তি ও বিশ্বাসের মূল্য অনেক বেশি।

মেসির প্রসঙ্গ টেনে আলভেস স্পষ্ট করেন, আর্জেন্টাইন তারকাকে ছোট করা কিংবা একসঙ্গে অর্জন করা সাফল্যকে খাটো করা তার উদ্দেশ্য নয়। বরং আধ্যাত্মিক জীবনের গুরুত্ব বোঝাতেই তিনি এই তুলনা করেছেন।

ধর্মীয় জীবনে মনোযোগী হওয়ার আগে আলভেসের ব্যক্তিগত জীবনেও বড় ঘটনা ঘটেছে। বার্সেলোনার একটি নৈশক্লাবে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে প্রায় ১৫ মাস কারাগারে ছিলেন তিনি। ২০২৪ সালে স্পেনের আদালত তাঁকে চার বছর ছয় মাসের কারাদণ্ড দিয়েছিলেন। পরে জামিনে মুক্তি পান এক মিলিয়ন ইউরো মুচলেকায়।

২০২৫ সালে কাতালোনিয়ার উচ্চ আদালত সেই দণ্ডাদেশ বাতিল করে দেন। ফলে তাঁর বিরুদ্ধে দেওয়া আগের দণ্ডাদেশ আর বহাল নেই।

(ওএস/এএস/অক্টোবর ২১, ২০২৬)



পাঠকের মতামত:

২১ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test