২৫ অক্টোবর শুরু হচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ
স্পোর্টস ডেস্ক : বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রীড়ার প্রসার এবং তরুণ প্রতিভা অন্বেষণের লক্ষ্যে প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬। আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) উদ্যোগে আগামী ২৫ অক্টোবর শুরু হবে এই মেগা ক্রীড়া আসর। ক্রিকেট ও ফুটবল— দুই ডিসিপ্লিনেই ফ্লাডলাইটের আলোয় লড়াই করবেন দেশের ১০টি শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এ টুর্নামেন্টকে সামনে রেখে বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এন ব্লকে এবিজি স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য অধিনায়ক সম্মেলন। এ সময় উন্মোচন করা হয় টুর্নামেন্টের ট্রফি ও অফিশিয়াল জার্সি। পাশাপাশি অনুষ্ঠিত হয় ‘ক্যাপ্টেনস মিট’, যেখানে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিদের সঙ্গে টুর্নামেন্টের প্রস্তুতি ও আয়োজন নিয়ে আলোচনা করা হয়।
সম্মেলনে অংশ নেয় ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট ও ফুটবল দলের ২০ অধিনায়ক, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এবং শিক্ষার্থীরা। প্রতিযোগিতার নিয়মাবলি ও সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনার পাশাপাশি খেলার সূচি নির্ধারণে অনুষ্ঠিত হয় আনুষ্ঠানিক লটারি। এ সময় খেলোয়াড়দের মধ্যে জার্সিও বিতরণ করা হয়।
এবিজি’র চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই প্রতিযোগিতার বিশেষ আকর্ষণ—রাতে ফ্লাডলাইটের আলোয় হবে ক্রিকেট ও ফুটবল। অংশগ্রহণকারী ১০ বিশ্ববিদ্যালয়ের দলগুলো দুই ডিসিপ্লিনে পৃথকভাবে দুই গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। টি-টোয়েন্টি ক্রিকেটের ম্যাচগুলো হবে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে। ফুটবলের লড়াই হবে কিংস অ্যারেনায়।
তরুণ খেলোয়াড়দের উৎসাহিত করতে দুই ডিসিপ্লিনেই আকর্ষণীয় প্রাইজমানি ঘোষণা করেছে আয়োজক প্রতিষ্ঠান। ক্রিকেট ও ফুটবলে পৃথকভাবে চ্যাম্পিয়ন দল পাবে ১০ লাখ টাকা করে। রানার্সআপ দলের জন্য থাকছে ৫ লাখ টাকা করে পুরস্কার। টুর্নামেন্ট আয়োজন ও প্রাইজমানিসহ যাবতীয় ব্যয় বহন করছে এবিজি।
অধিনায়ক সম্মেলনে উপস্থিত ছিলেন এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান। ক্রিকেট ও ফুটবল দিয়ে এই আয়োজনের যাত্রা শুরু হলেও ভবিষ্যতে অন্যান্য খেলাকে যুক্ত করে প্রতিযোগিতাটিকে বৃহত্তর পরিসরে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।
ইমরুল হাসান বলেছেন, “আমাদের যাত্রা শুরু হচ্ছে ফুটবল এবং ক্রিকেট দিয়ে। তবে, আমাদের স্বপ্ন শুধু এই দুটো খেলার মধ্যেই সীমাবদ্ধ নয়। ভবিষ্যতে আরও নানা ধরনের খেলা যুক্ত করে আরও বৃহৎ পরিসরে এই আয়োজনকে আমরা এগিয়ে নিতে চাই।”
বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিভাবান ক্রীড়াবিদদের জন্য একটি কার্যকর মঞ্চ তৈরির লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, “খেলোয়াড়রা যেন নিজেদের মেধা ও সামর্থ্য প্রকাশের সুযোগ পান এবং দেশের ক্রীড়াঙ্গনে অবদান রাখতে পারেন, সে লক্ষ্যেই এই উদ্যোগ।”
টুর্নামেন্ট আয়োজনের পেছনে এবিজি চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের আগ্রহ ও দিকনির্দেশনার কথা উল্লেখ করে ইমরুল হাসান বলেন, “জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন খেলার পৃষ্ঠপোষকতা, ক্রীড়া অবকাঠামো নির্মাণ এবং নতুন উদ্যোগের মাধ্যমে বসুন্ধরা গ্রুপ দীর্ঘদিন ধরে দেশের ক্রীড়াঙ্গনে ভূমিকা রাখছে।”
তিনি আশা ব্যক্ত করেন যে, এবিজি ইউনিভার্সিটি কাপ বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রীড়া চর্চাকে আরও সমৃদ্ধ করবে এবং নতুন প্রতিভা তুলে আনবে। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে উঠে আসা তরুণেরা একসময় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন, এমন প্রত্যাশা আয়োজকদের।
(ওএস/এএস/অক্টোবর ২৩, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘আ.লীগ ছিল অপপ্রচারকারী, তাদের সাথে যুক্ত হয়েছে গুপ্ত দল’
- ভরিতে সোনার দাম কমলো ২১৫৮ টাকা
- ২৫ অক্টোবর শুরু হচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ
- মধুমতির বুকে বৈঠার ঝংকার, নৌকা বাইচ ও গ্রামীণ মেলায় মানুষের ঢল
- অপ্রতিম হত্যা মামলায় চার্জশিট দাখিল
- সৌদি কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, ২ মৃত্যুদণ্ডের তথ্য চাইল ঢাকা
- উপসাগরীয় ৭ দেশে হামলার হুমকি ইরানের
- ‘স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার’
- ‘বাংলাদেশ’ ধাপ্পার স্বরূপ এখন অনেকটা উম্মোচিত হয়েছে
- হেলিকপ্টারে বসে সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী
- সালথার ফুলবাড়িয়ায় ৩শ' ফুট রাস্তার অভাবে দুর্ভোগে এলাকাবাসী
- কাপ্তাইজুড়ে ওয়াগ্যোয়াই উৎসবের আমেজ, রথ ও ফানুস তৈরিতে ব্যস্ত তরুণরা
- ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের কাচারীঘাটে নির্বিঘ্নে প্রতিমা বিসর্জন
- মাদারীপুরে বোরকা পরে হামলা চালাতে গিয়ে যুবক নিহত, আহত ৩
- ফের ছাত্রীদের শ্লীলতাহানিসহ নানা অভিযোগ শিক্ষক শহীদুলের বিরুদ্ধে
- প্রতিমা বিসর্জন ইছামতি নদীতে, হলো না দুই বাংলার মিলনমেলা
- শ্রীপুরে ভয়াবহ আগুনে পুড়ল মসজিদসহ বহু স্থাপনা
- গাজীপুরে গ্যাস বিস্ফোরণে ফুলপুরের একই পরিবারের তিনজন নিহত
- নিউইয়র্কে দুর্গাপূজা
- জনগণ কি শুধু নির্বাচনের সময়ই গুরুত্বপূর্ণ
- সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা
- ইরানের সঙ্গে আলোচনা বন্ধ, তবে শিগগিরই কিছু ঘটবে
- অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
- ‘পদত্যাগ করে ভয়াবহ চক্রান্ত থেকে নিজেকে রক্ষা করেছি’
- ‘বার্সাকে দেখিয়ে দিলাম আমরাই এখন বিশ্বের সেরা’
- সেনাসদ্যসের বৈঠক ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় তোলপাড়, ঘটনা সাজানো দাবি করে মানববন্ধন
- 'তোমার সহজাত উদারতা তোমাকে আকাশের সীমানায় উন্নীত করলেও তোমার ঘনিষ্ঠ অনেকের প্রশ্নবিদ্ধ আচরণ তোমার নৃশংস মৃত্যুর পথে কোনই বাধা হয়ে দাঁড়াতে পারেনি'
- নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরও এক মর্টারশেল উদ্ধার
- কুমিল্লা-৩ আসন থেকে মনোনয়নপত্র নিলেন আসিফ
- খাল খনন কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে : প্রতিমন্ত্রী নুর
- লাশবাহী অ্যাম্বুলেন্সে দুর্ঘটনা
- বহুমাতৃক গবেষণা বৈজ্ঞানিক অগ্রগতির জন্য অপরিহার্য: গোবিপ্রবি উপাচার্য
- সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ
- সড়ক দুর্ঘটনায় যশোরের একই পরিবারের তিনজন নিহত
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- রাঙা প্রভাত
- আতংক সৃষ্টির জন্য গোলাবিহীন যে ট্যাংকগুলো সড়কে নামানো হয়েছিলো, ১৫ আগস্ট দুপুরের পর ওই ট্যাংকগুলোতে গোলা সরবরাহের নির্দেশ দিয়েছিলেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ
-1.gif)








