এবিজি ইউনিভার্সিটি কাপের পর্দা উঠছে আজ
স্পোর্টস ডেস্ক : ফুটবল, ক্রিকেট, বক্সিংসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দর্শকদের মুগ্ধ করেছে এবিজি স্পোর্টস সিটি। আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনেরও সাক্ষী হয়েছে এই ক্রীড়াঙ্গন।
এবার সেখানে বসছে তারুণ্যের উৎসব। দেশের ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট ও ফুটবল দল নিয়ে আজ শুরু হচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ।
টুর্নামেন্টের প্রথম দিনে মাঠে গড়াবে ক্রিকেটের লড়াই। আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৫টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সোনারগাঁও ইউনিভার্সিটি ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)।
রাত ৮টায় দ্বিতীয় ম্যাচে লড়বে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
গত কয়েক সপ্তাহ ধরেই টুর্নামেন্টটি ঘিরে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চলছে ব্যাপক উন্মাদনা।
ক্যাম্পাস অ্যাক্টিভেশন কর্মসূচিতে ক্রিকেটার ও ফুটবলারদের পাশাপাশি অংশ নিয়েছেন সাধারণ শিক্ষার্থীরাও। টুর্নামেন্ট শুরুর আগেই ক্যাম্পাসগুলোতে ছড়িয়ে পড়েছে প্রতিদ্বন্দ্বিতার উত্তাপ। কোন বিশ্ববিদ্যালয়ের হাতে উঠবে চ্যাম্পিয়নের ট্রফি, তা নিয়ে চলছে আলোচনা ও তর্কবিতর্ক।
সেরা খেলোয়াড়দের নিয়ে দল সাজাতে কঠোর পরিশ্রম করেছে বিশ্ববিদ্যালয়গুলো। প্রস্তুতি নিয়েছে নিজেদের সামর্থ্যের সেরাটা তুলে ধরার। অংশগ্রহণকারী প্রতিটি দলের লক্ষ্য একটাই, চ্যাম্পিয়ন হওয়া।
গত বৃহস্পতিবার জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন ক্রিকেট ও ফুটবল দলের ২০ অধিনায়ক। তাদের নিয়ে আয়োজন করা হয় ‘ক্যাপ্টেনস মিট’। এ সময় দলগুলোর হাতে তুলে দেওয়া হয় রঙিন জার্সি।
এবিজি ইউনিভার্সিটি কাপ আয়োজনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবিজি গ্রুপের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর। জার্সি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে এবিজি স্পোর্টস সিটির পরিচালক ইমরুল হাসান বলেন, ‘বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের অনুপ্রেরণা এবং তার সুযোগ্য সন্তান, এবিজি গ্রুপের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের আন্তরিক ইচ্ছা ও আগ্রহেই আমাদের এ প্রচেষ্টা। তার দিকনির্দেশনাতেই এ নতুন উদ্যোগের সূচনা হয়েছে।’
আনভীর ক্রিকেট স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারিনা ইতোমধ্যে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি পেয়েছে। বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা আনভীর ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করে এর প্রশংসা করেছেন। অন্যদিকে, ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা কিংস অ্যারেনা।
এই মাঠে খেলেছে অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও লেবাননের মতো দল। খেলেছে মালদ্বীপ ও আফগানিস্তানও। এএফসি কাপের ম্যাচও আয়োজন করেছে কিংস অ্যারেনা। আন্তর্জাতিক দল ও প্রতিযোগিতার আয়োজক হিসেবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছে এবিজি স্পোর্টস সিটি।
এবার ক্রিকেটের বিশ্বমঞ্চেও নিজেদের অবস্থান আরও দৃঢ় করার প্রত্যাশা এই ক্রীড়াঙ্গনের। ২০৩১ সালের ক্রিকেট বিশ্বকাপ আয়োজনের লক্ষ্যে এবিজি স্পোর্টস সিটিতে নির্মিত হচ্ছে নতুন একটি ক্রিকেট স্টেডিয়াম। কর্তৃপক্ষের আশা, ২০২৭ সালের মধ্যে এর নির্মাণকাজ শেষ হবে।
ফুটবলেও বিশ্বকাপের সঙ্গে যুক্ত হয়েছে এই ক্রীড়াঙ্গন। বসুন্ধরা কিংস অ্যারেনায় বাছাইপর্বের ম্যাচ খেলে যাওয়া অস্ট্রেলিয়া দল যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে অংশ নিয়েছে। এবার বিশ্ববিদ্যালয়ের তরুণ ক্রিকেটার ও ফুটবলারদের পদচারণায় মুখর হতে যাচ্ছে এই দুই ভেন্যু।
ক্রিকেট টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে রয়েছে ইউনিভার্সিটি অব স্কলারস, ব্র্যাক ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব), ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
‘বি’ গ্রুপে খেলবে নর্থ সাউথ ইউনিভার্সিটি, সোনারগাঁও ইউনিভার্সিটি, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
ফুটবলের ‘এ’ গ্রুপে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
‘বি’ গ্রুপে খেলবে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, ইউনিভার্সিটি অব স্কলারস, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, ব্র্যাক ইউনিভার্সিটি ও সোনারগাঁও ইউনিভার্সিটি।
দল প্রস্তুত, ভেন্যুও প্রস্তুত। এখন অপেক্ষা মাঠের লড়াইয়ের। আজ পর্দা ওঠার মধ্য দিয়ে শুরু হবে বিশ্ববিদ্যালয়গুলোর শ্রেষ্ঠত্বের লড়াই।
(ওএস/এএস/অক্টোবর ২৫, ২০২৬)
পাঠকের মতামত:
- এবিজি ইউনিভার্সিটি কাপের পর্দা উঠছে আজ
- গোপালগঞ্জে পিক-আপ চাপায় প্রাণ গেল বাবা ও মেয়ের
- গোপালগঞ্জে নারীর গলিত মরদেহ উদ্ধার
- কাশিয়ানীতে গৃহবধূকে শ্লীলতাহানি মামলায় যুবক গ্রেফতার
- আরও কমলো সোনার দাম
- হাইকোর্টে ৫৭ বেঞ্চ গঠন
- নেটফ্লিক্সে মোশাররফ করিমের দুই সিরিজ, দেখা যাবে তিন ভাষায়
- ‘নির্বাচিত সরকার আসার পর পরিস্থিতি আরও সংকটজনক হয়ে উঠছে’
- চার দিনের সফরে রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
- তিন দিন বন্ধ থাকার পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
- ‘চুক্তিতে না এলে রবিবারই ইরানে হামলা হতে পারে’
- রাস্তা-ফুটপাতে দোকান বসালেই মামলা, জব্দ হবে মালামাল
- এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ২৯ অক্টোবর
- ‘ভবন-২০২০’ প্রকল্প পুনরায় চালুর উদ্যোগ
- কাশিয়ানীতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন এমপি সেলিমুজ্জামান
- বৈঠার ছলাৎ ছলাৎ ছন্দে মধুমতী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত
- হাতে ওয়াকিটকি, ফেসবুক পেজের আড়ালে সবুজের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন
- শ্যামনগরে ছেলে ইটভাটায় না যাওয়ায় মাকে অপহরণের অভিযোগ
- সিলেটে মুক্তিবাহিনী পাকসেনাদের ঘাঁটিতে আক্রমণ চালায়
- বাগেরহাটে জালে অবৈধ বিদ্যুৎ সংযোগ, দিনমজুর নিহত
- গোপালগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা গাড়ি ভাঙচুর
- নগরকান্দায় ইয়াবাসহ যুবক আটক
- রাজবাড়ীর পদ্মায় গোসলে নেমে নিখোঁজ, ২২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- শ্রীনগরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি
- কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- সড়ক দুর্ঘটনায় শাহরাস্তির বাবা-ছেলেসহ নিহত ৩
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- খালেদা জিয়ার মৃত্যুতে পিছিয়ে গেল জাগরণী চক্র ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী
- ভৈরবে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
- চুয়াডাঙ্গায় তীব্র রোদ ও গরমে অতিষ্ঠ জনজীবন
- কুমিল্লায় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার
- ভৈরবে কৃষকের ফসলি জমি নষ্ট করে সড়ক নির্মাণ
- লিচু চোর
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- রাঙা প্রভাত
- আতংক সৃষ্টির জন্য গোলাবিহীন যে ট্যাংকগুলো সড়কে নামানো হয়েছিলো, ১৫ আগস্ট দুপুরের পর ওই ট্যাংকগুলোতে গোলা সরবরাহের নির্দেশ দিয়েছিলেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ
-1.gif)








