E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ল্যাবএইড-ওয়ালটন ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন ইন্ডিপেন্ডেন্ট টিভি

২০২৬ নভেম্বর ১৫ ১৮:২৯:২০
ল্যাবএইড-ওয়ালটন ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন ইন্ডিপেন্ডেন্ট টিভি

ক্রীড়া প্রতিবেদক : ল্যাবএইড—ওয়ালটন ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট—২০২৬ এ চ্যাম্পিয়ন হয়েছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। আজ রবিবার পলটনের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ৩ উইকেটে চ্যানেল ২৪ টেলিভিশনকে হারিয়ে শিরোপা জিতে নেয়। 

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেলের পরিচালনায় ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আবদুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান, জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার সানোয়ার হোসেন, ল্যাব এইড ক্যান্সার হসপিটালের ডেপুটি ম্যানেজার মো. মারুফ বিল্লাহ, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সিনিয়র অ্যাডিশনাল নির্বাহী পরিচালক রবিউল ইসলাম মিলটন উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলায় প্রথমে ব্যাট করতে নেমে ৫.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৪৫ রান করে চ্যানেল ২৪। সজীব ১৬, শুয়েব রেদুয়ান ৯ রান করেন। বোলিংয়ে সর্বাধিক দুই উইকেট তুলে নেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ছেরাজুল মুস্তাহেদিন। জবাবে ব্যাট করতে নেমে ৪.১ ওভারে দুই উইকেট হারিয়ে ৪৮ রান করে জয়ের বন্দরে পৌছে যায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। দলের হয়ে সর্বাধিক ২৭ রান ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মাজহারুল ইসলাম। ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন একই দলের ছেরাজুল মুস্তাহেদিন।

এর আগে দিনের দুই সেমিফাইনালে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ৩৯ রানে জাগো নিউজ ২৪ ডটকমকে এবং চ্যানেল ২৪ টিভি ১৩ রানে বাংলাদেশ প্রতিদিনকে হারিয়ে ফাইনালে ওঠে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন, সাধারন সম্পাদক মাইনুল হাসান সোহেল, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, কল্যাণ সম্পাদক রফিক মৃধা, সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী এবং নির্বাহী সদস্য মো. নঈমুদ্দীন, আলী আজম ও সুমন চৌধুরী।

(পিআর/এসপি/নভেম্বর ১৫, ২০২৬)

পাঠকের মতামত:

১৫ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test