বকেয়া স্পন্সর অর্থ আদায়ে সমঝোতার পথে বাফুফে
স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিন ধরে আটকে থাকা স্পন্সর প্রতিষ্ঠানের বকেয়া অর্থ আদায়ে এবার সমঝোতার পথে হাঁটছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অভিযুক্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বর্তমান নির্বাহী কমিটিতে থাকায় ‘স্বার্থের সংঘাত’ (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) এড়াতে নিরপেক্ষ দুজন সদস্যকে বিষয়টি নিষ্পত্তির দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া বাফুফের নির্বাহী কমিটির সভায় সিলেটে দেশের প্রথম হাইব্রিড মাঠ স্থাপন, রামু টেকনিক্যাল সেন্টার এবং ঘরোয়া লিগ আয়োজন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে।
নির্বাহী কমিটির সভায় ইন্টারনাল অডিট কমিটির পর্যবেক্ষণে দুটি প্রতিষ্ঠানের কাছে ফেডারেশনের দীর্ঘদিনের বকেয়া স্পন্সর অর্থের বিষয়টি উঠে আসে।
ব্রিফিংয়ে সাংবাদিকরা প্রশ্ন তোলেন, বকেয়া থাকা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা বর্তমানে বাফুফের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন; তারা টাকা পরিশোধে রাজি হয়েছেন কি না এবং এক্ষেত্রে ফেডারেশনের স্বার্থ রক্ষা হবে কি না।
শুরুতে নির্বাহী সদস্য আমিরুল ইসলাম বাবু জানান, ওই প্রতিষ্ঠানগুলো এখনো টাকা দিতে রাজি হয়নি, তবে দ্রুত অর্থ আদায়ের জন্য দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
পরে বিষয়টির ব্যাখ্যা দিয়ে বাফুফে সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী বলেন, ‘এটি বেশ দীর্ঘদিনের পেন্ডিং একটি বিষয়। আজ অডিট কমিটির পর্যবেক্ষণের পর এ নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে।
এখানে দুই পক্ষেরই কিছু বক্তব্য আছে। আমরা চাই বিষয়টিকে একটি সমঝোতায় নিয়ে এসে দ্রুত নিষ্পত্তি করতে।’
কমিটির সদস্যদের সংশ্লিষ্টতা ও স্বার্থের সংঘাতের শঙ্কা নাকচ করে জাহেদী আরও বলেন, ‘আমরা এই বিষয়টি দেখভালের জন্য যাদের দায়িত্ব দিয়েছি, তাদের সাথে এর কোনোভাবেই কনফ্লিক্ট অব ইন্টারেস্ট নেই। ফলে এখানে ফেডারেশনের স্বার্থ ব্যাহত হওয়ার কোনো সুযোগ নেই, স্বার্থ পুরোপুরি সংরক্ষিত হবে।’
দেশের প্রথম হাইব্রিড ফুটবল মাঠ সিলেটে স্থাপনের কাজ এগোলেও কাস্টমস ছাড়পত্রের কারণে তা কিছুটা বিলম্বিত হচ্ছে। ব্রিফিংয়ে জানানো হয়, হাইব্রিড মাঠের ঘাসের বীজ ও কৃষি সংক্রান্ত কিছু কারিগরি ছাড়পত্রের প্রয়োজন রয়েছে।
এ বিষয়ে নাসের শাহরিয়ার জাহেদী বলেন, ‘সিলেটে আমাদের প্রথম হাইব্রিড মাঠটি হতে যাচ্ছে। এতে কিছু বীজ ও কৃষির বিষয় জড়িত থাকায় টেকনিক্যাল ক্লিয়ারেন্স পেতে আরও এক-দুই সপ্তাহ সময় লাগবে। বাকি সব কিছু প্রস্তুত আছে। ছাড়পত্র পেলেই শিপমেন্ট হয়ে যাবে। পর্যায়ক্রমে অন্য জায়গাতেও আমরা এমন মাঠ করার চেষ্টা করব।’
অন্যদিকে, কক্সবাজারের রামুতে বাফুফের টেকনিক্যাল সেন্টারের জমি ফেডারেশন বুঝে পেয়েছে। প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে বুঝে নিতে একটি কমিটি গঠনের পাশাপাশি এর কারিগরি সম্ভাব্যতা যাচাইয়ের (টেকনিক্যাল ফিজিবিলিটি অ্যাসেসমেন্ট) দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট)। বুয়েটের কারিগরি মূল্যায়ন প্রতিবেদন পাওয়ার পরই এই প্রকল্পের বাজেট চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন সহ-সভাপতি।
সভায় ঘরোয়া ফুটবলের দুটি গুরুত্বপূর্ণ আসরের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। ফিফার নিয়ম মেনে নারী ফুটবল লিগ আয়োজনের প্রস্তাব পাস হয়েছে, যেখানে ১০ অথবা ১২টি দল অংশ নেবে। তবে লিগ শুরুর তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এছাড়া বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে (বিসিএল) ১০টি দলকে প্রাথমিক অনুমতি দেওয়া হয়েছে। ফার্স্ট ইনস্ট্যান্স বডি (এফআইবি) যাচাই-বাছাই শেষে প্রতিবেদন দিলে দলগুলোর অংশগ্রহণ চূড়ান্ত করবে বাফুফে।
পাশাপাশি বাফুফে ভবনের নতুন মিডিয়া সেন্টারের কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং খুব শিগগিরই তা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে বলে জানিয়েছে ফেডারেশন।
(ওএস/এএস/নভেম্বর ২৬, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘জ্বালাও পোড়াও করে আ. লীগ তাদের চরিত্রে ফিরেছে’
- ‘পার্শ্ববর্তী দেশের উসকানিতে নৈরাজ্যের চেষ্টা চলছে’
- ২০২৫ সালে বিশ্বে ৪৭ হাজার নারী স্বজনের হাতে খুন হয়েছেন
- বকেয়া স্পন্সর অর্থ আদায়ে সমঝোতার পথে বাফুফে
- দরপত্র ছাড়াই ইউনিসেফ থেকে কেনা হবে ইপিআই টিকা
- শীতার্তদের জন্য ৪৬ কোটি ৬৬ লাখ টাকার কম্বল কিনবে সরকার
- ঢাকাসহ সাত জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন
- ‘প্রাণিসম্পদ খাত হবে বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান শক্তি’
- খাল দখল ও অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে ডিসি অফিসের সামনে মৌনবন্ধন
- লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও ১৭৩ বাংলাদেশি
- ‘শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে’
- রংপুরে মুক্তিবাহিনীর দুর্নিবার গতির সামনে পাক হানাদাররা বেসামাল হয়ে পড়ে
- সাতক্ষীরায় শোডাউনে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে সোপর্দ
- যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীসহ দুইজনের ফাঁসি
- শীতের আমেজে মুখর আদমদীঘির শাওইল তাঁতপল্লী, সুতার দামে হতাশ তাঁতিরা
- পাংশায় মাসব্যাপী গ্রাম পুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী
- টেকসই পরিবহন ব্যবস্থা গড়তে প্রয়োজন সমন্বিত পরিকল্পনা
- ফেসবুকে অপপ্রচার রোধে গোপালগঞ্জে মতবিনিময় সভা
- ‘যে দলের নেত্রী সবাইকে ছেড়ে পালিয়েছে, সে নাকি আবার ফিরে আসবে’
- যৌন পল্লীতে আটকে রেখে দেহ ব্যবসা ও পৈশাচিক নির্যাতন, দুইজনের যাবজ্জীবন
- অভিনেতা সোহেল খানের জানাজা নিজবাড়ি রাজাপুরে সম্পন্ন
- চোখের আলো ফেরাতে ফরিদপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
- টুঙ্গিপাড়ায় একযোগে বিএনপির আরো ৬ নেতার পদত্যাগের ঘোষণা
- নন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ
- শকুন বিলুপ্তি রোধে সুন্দরবনে শুরু দু’দিনের আন্তর্জাতিক সম্মেলন
- ঝালকাঠিতে রাস্তা নির্মাণে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন
- স্বপ্না শাহ্ এর ওপর হামলা, দোষীদের শাস্তি দাবি সাংবাদিক সমাজের
- কচুয়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ২
- ‘যতবার সুন্দর-সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই বিএনপি বিজয়ী হয়েছে’
- কালিয়ায় আ’লীগ ও সহযোগী সংগঠনের ১০ ‘বিদ্রোহী’ প্রার্থী বহিষ্কার
- ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভায় মানুষের ঢল
- নীলফামারীতে ঝড়ের তাণ্ডব, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি
- বেশি সক্ষমতার ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি
- ‘অভিশাপ নয়, জনসংখ্যাকে আর্শিবাদে পরিণত করতে হবে’
- কয়েক কোটি টাকা নিয়ে পূবালী ব্যাংক ম্যানেজার উধাও
- গোবিপ্রবি শিক্ষকের চিকিৎসায় প্রয়োজন ২৫ লাখ টাকা
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- ‘জ্বালানি তেলে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার’
- দরপত্র ছাড়াই ইউনিসেফ থেকে কেনা হবে ইপিআই টিকা
- যশোর পৌরসভা নির্বাচন, আলোচনায় বিএনপি নেতা রফিকুল ইসলাম মুল্লুক চাঁদ
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- ট্রাফিক স্টপে অভিবাসীদের তল্লাশি ও আটকের নির্দেশ দিলেন ট্রাম্প
- বৃষ্টিভেজা দিনে কাপড় ধোয়ার সহজ সমাধান ‘এআই ওয়াশিং মেশিন’
- স্তন ক্যানসারে ধুঁকছেন দুই সন্তানের জননী সামাথুই মারমা
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
-1.gif)








