প্রথম ম্যাচেই আমিরের দুর্দান্ত হ্যাটট্রিক
স্পোর্টস ডেস্ক, ঢাকা : পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরার পর থেকেই দুরন্ত ফর্মে রয়েছেন পাকিস্তানের বাঁ-হাতি পেসার মোহাম্মদ আমির। পাঁচ বছর আগের সেই ফর্মই যেন তিনি ফিরিযে আনলেন আবার। পাকিস্তানের ঘরোয় লিগে দুর্দান্ত খেলার কারণে বাংলাদেশের টি-টোয়েন্টি লিগ বিপিএলেও সুযোগ পেয়েছিলেন। এখানে দুর্দান্ত বোলিংয়ের কারণে জাতীয় দলের ক্যাপ আবারও মাথায় উঠলো তার। নিউ জিল্যান্ড গিয়ে একটি সিরিজও খেলে ফেললেন। সব জায়গাতেই সমানভাবে ব্যাটসম্যানদের থেকে সমীহ আদায় করে ছাড়ছেন আমির।
আগুন ঝরানো অব্যাহত রয়েছে পাকিস্তানের ফ্রাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া ক্রিকেট লিগ পিএসএলেও। আরব আমিরাতে অনুষ্ঠিত পিএসএলের দ্বিতীয় ম্যাচেই লাহোর কালান্দার্সের বিপক্ষে মাঠে নেমেছে মোহাম্মদ আমির আর সাকিব আল হাসানদের দল করাচি কিংস। এই ম্যাচেও রীতিমত আগুন ঝরিয়েছেন মোহাম্মদ আমির এবং নিজের প্রথম ম্যাচেই দুর্দান্ত হ্যাটট্রিক করে হইচই ফেলে দিলেন।
লাহোর কালান্দার্সের বিপক্ষে ১৯তম ওভারের বল করার জন্য আমিরের হাতে বল তুলে দেন করাচির অধিনায়ক শোয়েব মালিক। লাহোরের রান তখন ৪ উইকেট হারিয়ে ১১৫। ব্যাটসম্যান ডোয়াইন ব্রাভো এবং মোহাম্মদ রিজওয়ান। প্রথম বলে আমিরের কাছ থেকে ২ রান নিলেন ব্রাভো। ব্রাভোকে বোল্ড করে প্যাভিলিয়নের পথ দেখালেন আমির। একেবারে মিডল স্ট্যাম্প উড়িয়ে দেন তিনি।
এরপর উইকেটে আসেন জোহাইব খান। আমিরের বলটিকে স্কুপ করতে গিয়েছিলেন তিনি। কিন্তু ব্যাটের কানায় লেগে গিয়ে জমা পড়লো উইকেটরক্ষকের হাতে। ওভারের চতুর্থ বলে ব্যাট করতে আসেন ক্যভন কুপার। একেবারে ফুল লেন্থের বল। মিডল স্ট্যাম্প বরাবর। কুপার ব্যাট এগিয়ে এনেও পার পেলেন না। বল গিয়ে আঘাত হানলো তার প্যাডে। আবেদন জানাতেই আঙ্গুল তুলে দিলেন আম্পায়ার।
হয়ে গেলো পিএসএলের প্রথম হ্যাটট্রিক। একেবারে দ্বিতীয় ম্যাচেই। মোহাম্মদ আমির আবারও দেখিয়ে দিলেন, কেন তিনি এখনও সেরা। কেন তাকে জাতীয় দলে নিয়ে আবারও খেলানো হচ্ছে।
(ওএস/পি/ফেব্রুয়ারি ০৫, ২০১৬)
পাঠকের মতামত:
- অটো চালকের নাক ফাটালেন ট্রাফিক ইন্সপেক্টর!
- সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার
- দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি
- সালথার গট্টিতে মারামারি না করার দাবি জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন
- তেঁতুল কাঠের খাইট্টায় হবে মাংস কাটা
- রেকডীয় জমির উপর দিয়ে জোরপূর্বক সরকারি রাস্তা নির্মাণে বাধা, মালিককে মারপিট
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- প্রতারক তারেক র্যাবের হাতে গ্রেপ্তার
- তাল গাছ থেকে পড়ে তাঁতীদলের নেতা সাবেক ইউপি সদস্যের মৃত্যু
- মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন
- নাটোরে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার
- বাস-মাইক্রো-প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে নিহত ১
- ব্রাজিল-আর্জেন্টিনার প্রতীকী ম্যাচের আয়োজন কাশিয়ানীতে
- সাতক্ষীরা মায়ের বাড়ি পুকুরের ঘাট নির্মাণ কাজের উদ্বোধন
- ইমন আচার্য্যের মৃত্যু, দায়িত্ব পালনই কাল হলো
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- সামাজিক অবক্ষয়: বিপন্ন শিশু ও নারীদের নিরাপত্তা
- সাতক্ষীরায় কারাবন্দী আ.লীগ নেতা আব্দুল লতিফের মৃত্যু
- সর্বস্ব জুড়ে তুমি
- ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- তামাকমুক্ত পরিবেশ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার
- ঈদে প্রচার হবে ৭ পর্বের ‘দেনা পাওনা কোরবানি স্পেশাল’
- ট্রেনে ঈদযাত্রার শুরুতেই শিডিউল বিপর্যয়ের ভোগান্তিতে হাজারো যাত্রী
- ‘বাজেটের আকার বাড়লেও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়নি’
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- মুক্তিযুদ্ধের স্মৃতি কথা
- রাণীশংকৈলে রাজা টংনাথ জমিদারী বাড়ী সংস্কার কাজের উদ্বোধন
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- মদন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
- মোহররম
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
-1.gif)








