চট্টগ্রাম বন্দরে আজও বন্ধ পণ্য খালাস
চট্টগ্রাম প্রতিনিধি : ডিজেল-কেরোসিনের দাম বাড়ার প্রতিবাদে চলমান পরিবহন ধর্মঘটে চট্টগ্রাম সমুদ্রবন্দরে দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে পণ্য খালাস কার্যক্রম।
শনিবারও (৬ নভেম্বর) সকাল থেকে বন্দরে পণ্য খালাসের কোনো গাড়ি ঢুকতে বা বের হতে দেখা যায়নি। তবে বন্দর থেকে বিভিন্ন ডিপোতে আমদানি-রপ্তানি পণ্য আনা-নেওয়া হচ্ছে এবং বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
গত বুধবার (৩ নভেম্বর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। নতুন দাম ভোক্তা পর্যায়ে ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা করা হয়। যা কার্যকর হয় ওইদিন রাত ১২টা থেকে।
এ নিয়ে পরদিন বৃহস্পতিবার পরিবহন খাতের বিভিন্ন সংগঠনের নেতারা বৈঠক করেন। বৈঠক শেষে কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই শুক্রবার সকাল ছয়টা থেকে সারাদেশে পরিবহন ধর্মঘট কর্মসূচি পালন করছেন মালিক-শ্রমিকরা। জ্বালানি তেলের বর্ধিত দাম না কমানো পর্যন্ত ধর্মঘট চলবে বলেও জানানো হয়েছে।
এদিকে ধর্মঘটের কারণে দেশের প্রায় ৯২ ভাগ আমদানি-রপ্তানি বাণিজ্যের নিয়ন্ত্রক চট্টগ্রাম বন্দরে শুক্রবার সকাল ছয়টা থেকে বন্ধ রয়েছে পণ্য খালাস কার্যক্রম। বন্দরে ইয়ার্ডে বর্তমানে কনটেইনার জমা রয়েছে ৩৬ হাজার টিইইউস (টুয়েন্টি ফিট ইক্যুইভেলেন্ট ইউনিটস)। আপাতত পণ্যজট না হলেও দ্রুত এ সমস্যার সমাধান না হলে সংকটের আশঙ্কা করছেন বন্দর সংশ্লিষ্টরা।
বন্দর সচিব ওমর ফারুক বলেন, ধর্মঘটের কারণে বন্দরে দ্বিতীয় দিনের মতো পণ্য ডেলিভারি কার্যক্রম বন্ধ থাকলেও বন্দরের অন্যান্য কাজ স্বাভাবিক রয়েছে। জাহাজে মালামাল লোড-আনলোড হচ্ছে। বন্দর থেকে মালামাল আনা-নেওয়া হচ্ছে বিভিন্ন ডিপোতে।
তিনি আরও বলেন, আপাতত খুব বেশি সমস্যা হচ্ছে না। বন্দরে আরও ১৪ হাজার টিইইউস কনটেইনার রাখা যাবে। তবে দ্রুত ধর্মঘট প্রত্যাহার না হলে পণ্যজট তৈরি হতে পারে।
(ওএস/এএস/নভেম্বর ০৬, ২০২১)
পাঠকের মতামত:
- ‘লিখিত দলিল না থাকলে জামায়াত বলত, দেশটাও তারা স্বাধীন করেছে’
- টুঙ্গিপাড়ায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
- আপিল বিভাগের রায়, খুললো ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগের পথ
- ‘নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে’
- পুষ্টিগুণ সমৃদ্ধ টকটকে করমচা
- ‘লেখাপড়া না করায় অনেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে না’
- ‘তিস্তা প্রকল্প বাংলাদেশ যত দ্রুত চাইবে, চীন তত দ্রুত এগোবে’
- ভরিতে সোনার দাম বাড়লো ২২১৬ টাকা
- বিদায়ী অর্থবছরে রেমিট্যান্সে রেকর্ড, রিজার্ভেও স্বস্তি
- কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড
- নিখোঁজের ৫০ দিন পর রান্নাঘরে পুতে রাখা লাশ উদ্ধার
- এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী
- ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, স্বজনদের বিক্ষোভ
- ‘বাংলাদেশ থেকে পাকসেনা খতম করে তবে থামব’
- কুড়িগ্রামে বন্যার্তদের মাঝে খাবার তুলে দিলো প্রশাসন
- সাতক্ষীরায় কলেজছাত্রী রিফা অপহরণ, দুই সপ্তাহে উদ্ধার নেই, হয়নি মামলা
- দিনাজপুর শিক্ষা বোর্ডে এক লাখ ১৩ হাজার ৪৭৯ জন এইচএসসি পরীক্ষার্থী
- হাবিপ্রবির ৬ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, ৬০ জনের বিভিন্ন মেয়াদে শাস্তি
- তালায় বাস চাপায় স্কুলছাত্র নিহত, আহত শিক্ষক বাবা
- ডিসেম্বরে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ডিসকাউন্ট ফেস্ট অনুষ্ঠিত হবে ঢাকায়
- কোকের বোতলে রাখা ঘাস নিধনের বিষ কোক ভেবে পান, যুবকের মৃত্যু
- ‘আজ থেকে আ.লীগের সাথে আমার কোনো সম্পর্ক নেই’
- বিচারক দম্পতির বাসায় চুরি, অলঙ্কারসহ ২০ লাখ টাকার মালামাল লুট
- কালীগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার
- সুবর্ণচরে ডাম্প ট্রাক কেড়ে নিলো মডেল মসজিদের খতিবের জীবন
- টাঙ্গাইলে জাতীয় পার্টির অফিস ভাঙচুর
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- এসএসসিতে দেশ সেরা যশোর বোর্ড, পাশের হার ৯২.৩৩
- শ্রীনগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মামুনের সমর্থকদের উদ্যোগে নির্বাচনী সভা
- কমলাপুর রেল স্টেশনে আধুনিক স্বাস্থ্যসম্মত টয়লেট চালু
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- কবি রাসেল আশেকী’র ৫০তম জন্মদিন আজ
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- লাকসামে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪
- কেএনএফের স্থানীয় সমন্বয়ক লাল লিয়ান সিয়াম বম কারাগারে
- রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার
- তিন পুরুষ ইঞ্জিনিয়ার
- আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের চেষ্টা
- ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ
- শ্রীমঙ্গলে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস পুরস্কার বিতরণ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ৫৪৮ কোটি ৫৪ লাখ টাকার সার কিনবে সরকার
- চট্টগ্রাম বন্দরে আজও বন্ধ পণ্য খালাস
-1.gif)







