মুরগির দাম আরও বেড়েছে, অর্ধেকে নেমেছে টমেটো
স্টাফ রিপোর্টার : সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে বয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে ৫ টাকা। এর মাধ্যমে টানা দুই সপ্তাহে বয়লার মুরগির দাম কেজিতে বাড়লে ১৫ টাকা। অন্যদিকে পাকা টমেটোর দাম কমে অর্ধেকের নিচে নেমে এসেছে। সেই সঙ্গে দাম কমেছে নতুন আলুর।
শুক্রবার (১৭ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ব্যবসায়ীরা বয়লার মুরগির কেজি বিক্রি করছেন ১৬৫-১৭০ টাকা, যা এক সপ্তাহ আগে ছিল ১৬০-১৬৫ টাকা। আর দুই সপ্তাহ আগে ছিল ১৫০-১৫৫ টাকা।
বয়লার মুরগির পাশাপাশি দাম বেড়েছে পাকিস্তানি কক বা সোনালী মুরগির। ব্যবসায়ীরা সোনালী মুরগির কেজি বিক্রি করছেন ২৭০-২৮০ টাকা, যা গত সপ্তাহে ছিল ২৫০-২৭০ টাকা।
মুরগির দামের বিষয়ে খিলগাঁওয়ের ব্যবসায়ী জহিরুল ইসলাম বলেন, দুই সপ্তাহ ধরে পাইকারি বাজারে বয়লার মুরগির দাম বাড়ছে। চাহিদার তুলনায় বয়লার মুরগির সরবরাহ কম। এ কারণেই দাম বাড়ছে। আর বয়লার মুরগির দাম বাড়ার কারণে সোনালী মুরগির দামও বেড়েছে।
মুরগির দাম বাড়লেও সপ্তাহের ব্যবধানে অপরিবর্তিত রয়েছে ফার্মের মুরগির ডিমের দাম। গত সপ্তাহের মতো ফার্মের মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে ১০০ টাকায় পাওয়া যাচ্ছে।
সেই সঙ্গে অপরিবর্তিত রয়েছে পেঁয়াজের দাম। গত সপ্তাহের মতো পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকা। তবে বাজারে নতুন আসা দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৪০ টাকা।
এদিকে, কয়েক মাস ধরে বাজারে সব থেকে বেশি দামে বিক্রি হওয়া পাকা টমেটোর দাম কমে অর্ধেকের নিচে নেমে এসেছে। গত সপ্তাহে ১৪০ টাকা কেজি বিক্রি হওয়া পাকা টমেটো এখন ৪০-৬০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।
পাকা টমেটোর এমন দাম কমার বিষয়ে কারওয়ানবাজারের ব্যবসায়ী ময়নাল শেখ বলেন, কয়েক সপ্তাহ ধরে বাজারে নতুন টমেটো আসছে। দিন যত যাচ্ছে পাকা টমেটোর সরবরাহ বাড়ছে। এ কারণেই দাম কমে গেছে। আমাদের ধারণা কয়েকদিনের মধ্যেই পাকা টমেটোর কেজি ৩০ টাকার নিচে চলে আসবে।
পাকা টমেটোর পাশাপাশি বাজারে নতুন আসা আলুর দামও কমেছে। গত সপ্তাহে ৪০ টাকা কেজি বিক্রি হওয়া নতুন আলু এখন ৩০ টাকায় পাওয়া যাচ্ছে। পুরাতন আলুর কেজি বিক্রি হচ্ছে ২৫ টাকা, যা গত সপ্তাহে ছিল ৩০ টাকা।
সবজির বাজার ঘুরে দেখা গেছে, পুরাতন শিমের কেজি গত সপ্তাহের মতো বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা। আর বাজারে নতুন আসা লম্বা ও বিচি শিমের কেজি বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকা।
সপ্তাহের ব্যবধানে গাজরের দাম অপরিবর্তিত রয়েছে। আগের মতো গাজরের কেজি বিক্রি হচ্ছে ৪০-৬০ টাকা। বরবটির কেজি বিক্রি হচ্ছে ৫০-৭০ টাকা। ফুলকপির পিস ৩০-৪০ টাকা এবং বাঁধাকপির পিস ৩০-৪০ টাকা বিক্রি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে এ সবজিগুলোর দাম অপরিবর্তিত রয়েছে।
সপ্তাহের ব্যবধানে দাম অপরিবর্তিত থাকার তালিকায় থাকা অন্য সবজির মধ্যে মুলার কেজি বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা, শাল গমের (ওল কপি) কেজি ৩০-৪০ টাকা, লাল শাকের আঁটি ১০-১৫ টাকা, মুলা শাকের আঁটি ১০-১৫ টাক বিক্রি হচ্ছে। আর পালন শাকের আঁটি বিক্রি হচ্ছে ১৫-২০ টাকা।
রামপুরার ব্যবসায়ী আলম বলেন, বাজারে শীতের সবজির সরবরাহ প্রতিনিয়ত বাড়ছে। ইতোমধ্যে পাকা টমেটোর দাম কমে গেছে। আমাদের ধারণা অল্প কিছুদিনের মধ্যে অন্যান্য সবজির দাম কমে যাবে।
মাছ বাজার ঘুরে দেখা গেছে, রুই মাছের কেজি বিক্রি হচ্ছে ৩০০-৪৫০ টাকা। একই দামে বিক্রি হচ্ছে কাতল মাছ। শিং ও টাকি মাছের কেজি বিক্রি হচ্ছে ২৫০-৩৫০ টাকা। শোল মাছের কেজি বিক্রি হচ্ছে ৫৫০-৬০০ টাকা। তেলাপিয়া ও পাঙাস মাছের কেজি বিক্রি হচ্ছে ১৫০-১৭০ টাকা। সপ্তাহের ব্যবধানে এ মাছগুলোর দাম অপরিবর্তিত রয়েছে।
এক থেকে দেড় কেজি ওজনের ইলিশ মাছের কেজি বিক্রি হচ্ছে ১০০০-১২০০ টাকা। ছোট ইলিশ মাছের কেজি বিক্রি হচ্ছে ৫০০-৬০০ টাকা। নলা মাছ বিক্রি হচ্ছে ১৭০-২০০ টাকা কেজি। চিংড়ি বিক্রি হচ্ছে ৬০০-৬৫০ টাকা কেজি। সপ্তাহের ব্যবধানে এসব মাছের দামও পরিবর্তন আসেনি।
(ওএস/এসপি/ডিসেম্বর ১৭, ২০২১)
পাঠকের মতামত:
- ‘দায়িত্বশীল সাংবাদিকতাই পারে অপতথ্য রোধ করতে’
- ‘দেশে আর কোনো বৈষম্য থাকবে না’
- ‘সরকার স্বাধীন-ক্ষমতাবান গণমাধ্যম কমিশন করবে’
- কক্সবাজারে পাকবাহিনী মুক্তিযোদ্ধাদের ওপর তীব্র আক্রমণ চালায়
- গৌরনদী পৌরসভায় উন্নয়ন কাজে ধীরগতিতে চরম জনদুর্ভোগ
- পঞ্চম শ্রেণি পড়ুয়া শিশুকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ
- ফরিদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
- সাতক্ষীরা জেলা মন্দির সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
- লেবাননে নিহত দিপালী আক্তারের দাফন সম্পন্ন
- নিষেধাজ্ঞা অমান্য করে খালে বাল্কহেড চলাচল করায় ৫টি বাল্কহেড জব্দ
- সুবর্ণচরে সিঁধ কেটে ঘরে ঢুকে দুর্ধর্ষ চুরি
- জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে শ্যামনগরে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক
- সোনাতলায় গীতা পরিবারের ব্যতিক্রমী উদ্যোগ, উদ্বোধন হলো দুটি গীতা শিক্ষা কেন্দ্র
- মুন্সীগঞ্জে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন
- জামালপুরে রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত
- মহম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার
- সব পুড়ে ছাই, কৃষক কাবুল এখন নিঃস্ব
- পাবনায় অস্ত্র ব্যবসায়ীর স্বীকারোক্তিতে উদ্ধার উন্নতমানের বার্মিজ ওয়ান শুটার গান
- নিশিনাথ: দুর্ধর্ষ ডাকাত থেকে পূজনীয়!
- দিনাজপুর প্রেসক্লাবের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
- নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর নতুন করসহ ২৬৮ বিলিয়ন ডলারের বাজেট চুক্তি
- হাজারো আমেরিকানের পাসপোর্ট বাতিল শুরু করছে ট্রাম্প প্রশাসন
- ত্রিশালে নজরুল জয়ন্তী উপলক্ষে মাঠ পরিচর্যা ও সার্বিক তদারকিতে পুলিশ
- ৫ মামলায় চিন্ময়ের জামিন প্রশ্নে রায় ১০ মে
- সিডনিতে বাংলাদেশের ‘মাস্টার’
- নাটোরে খ্রিস্টান ধর্মপল্লীগুলোতে ইস্টার সানডে পালিত
- সৌদির সঙ্গে মিল রেখে ঝালকাঠিতে ঈদ উদযাপন
- সমৃদ্ধ আগামীর প্রত্যয়ে নীলফামারীতে স্বাধীনতা দিবস উদযাপন
- ঠাকুরগাঁওয়ে কাঁচামাল আড়তেই নেই পেঁয়াজ
- সিরাজগঞ্জে অস্ত্র-গুলিসহ ডাকাত দলের পাঁচ সদস্য গ্রেফতার
- কার্টুনিস্ট ওবায়দুর রহমানের ‘জিঙ্গার টুঞ্জ: ডার্ক এন' টুইস্টেড’
- চাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন
- ফুড ভিলেজ প্লাসে থামবে না আর কোনো গাড়ি
- ভৈরবে পাগলা কুকুরের কামড়ে আহত ৫০ জন
- নবীনগরে এবার জমির মালিককে গ্রেপ্তারের নির্দেশ বাদল এমপির
- সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ স্কুল শ্রেণি শিক্ষক শাহানাজ পারভীন
- টাঙ্গাইলে পানিতে ডুবে শিক্ষার্থীসহ ২ জন নিহত
- আড়াইহাজারে ধারালো অস্ত্র-ককটেলসহ সংঘবদ্ধ ডাকাত চক্রের ৯ সদস্য আটক
- নবীনগরে শিক্ষার্থীদের সংববর্ধনা ও শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ
- চৌদ্দগ্রামে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি আটক
- নতুন টুইটে খবরের শিরোনামে দক্ষিণী সুপারস্টার বিজয়
- মরক্কোয় ‘জেন জি’ বিক্ষোভে সহিংসতা, ২৪০০ জনকে অভিযুক্ত
- দুই দিনের রিমাণ্ডে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কেরামত আলী
- মুরগির দাম আরও বেড়েছে, অর্ধেকে নেমেছে টমেটো
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








