‘অত্যাবশ্যকীয় পণ্যের তালিকা থেকে সিগারেটকে বাদ দিতে উদ্যোগ নেয়া হবে’
স্টাফ রিপোর্টার : ‘আমাদের দেশের এসেনসিয়াল কমোডিটিস অ্যাক্ট এ অত্যাবশ্যকীয় পণ্য হিসেবে সিগারেট অন্তর্ভুক্ত রয়েছে। ক্ষতিকর পণ্য হওয়া সত্বেও সিগারেট কিভাবে এ তালিকায় আসে তা খুবই অবাক করার মতো বিষয়। আমি সর্বোচ্চ চেষ্টা করবো সিগারেটকে এ তালিকা থেকে বাদ দিতে’- বলেছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, এমপি।
২৮ আগস্ট রবিবার বেলা ১১টায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে ঢাকা আহ্ছানিয়া মিশন আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, ‘২০৪০ সালের মধ্যে দেশকে তামাকমুক্ত করার জন্য শতভাগ কাজ করতে আমি প্রস্তুত। কারণ এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা। এজন্য সচেতনতা বৃদ্ধির মাধ্যমে তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। স্বাস্থ্য মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের যে উদ্যোগ নিয়েছে সেটিকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং সমর্থন জানাচ্ছি।’
মন্ত্রী বলেন, ‘তামাকজাত দ্রব্য ব্যবহার স্বাস্থ্য, জাতীয় অর্থনীতি ও পরিবেশের উপর বিরুপ প্রভাব ফেলছে। বাংলাদেশ সরকার বিষয়টির উপর গুরুত্ব দিয়ে তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করেছে এবং আইন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। তামাক সেক্টর থেকে সরকার যে পরিমান রাজস্ব পেয়ে থাকে, তার চেয়েও অনেক বেশি ক্ষতি হচ্ছে। এছাড়া তামাক শিল্পের সাথে অনেক মানুষ জড়িত আছে, এ মানুষগুলোর বিকল্প কাজের সুযোগ সৃষ্টি করে দিতে হবে। তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য বানিজ্য মন্ত্রণালয়ের যা করণীয় সেগুলো করা হবে।
‘মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত তামাকমুক্ত বাংলাদেশ গঠনে করণীয়’ শীর্ষক এই আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সাবের হোসেন চৌধুরী, সংসদ সদস্য ও সভাপতি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং অধ্যাপক ডাঃ প্রান গোপাল দত্ত, সংসদ সদস্য ও সাবেক উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
অধ্যাপক ডাঃ প্রান গোপাল দত্ত বলেন, তামাক যে খুবই ক্ষতিকর একটি পণ্য তা আর বলার অপেক্ষা রাখে না। হাল আমলে আরেকটি ভয়ংকর পণ্য হলো ই-সিগারেট। সিগারেট বা ই-সিগারেট উভয়টিই সরাসরি আমাদের প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এজন্য তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করে আগামী প্রজন্মকে রক্ষায় স্বাস্থ্য মন্ত্রণালয় যে উদ্যোগ গ্রহণ করেছে সেটিকে আমি জোড়ালো সমর্থন জানাচ্ছি।
সাবের হোসেন চৌধুরী বলেন, কোভিডে গত দুই বছরে দেশে মারা গেছে ৩০ হাজারের মতো মানুষ। অথচ তামাকজনিত রোগে মৃত্যুর সংখ্যা এর ১০ গুণেরও বেশি। কিন্তু আমাদের এটি নিয়ে চিন্তা নেই। প্রতি বছর আমাদের দেশে বাজেটে তামাকের দাম এমন ভাবে বাড়ানো হয় যাতে করে তামাক কোম্পানী সরাসরি লাভবান হয়। অথচ বর্ধিত করের পুরোটাই পাওয়ার কথা ছিল সরকারের। অথচ সেই প্রতিফলন আমরা দেখছি না।
সভায় আলোচক হিসেবে আরো বক্তব্য রাখেন মো. মোস্তাফিজুর রহমান, লিড পলিসি এডভাইজার, ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস ও অবসরপ্রাপ্ত চেয়ারম্যান (গ্রেড-১), বিসিআইসি, হোসেন আলী খন্দকার, সমন্বয়কারী (অতিরিক্ত সচিব), জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল ও স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও ডাঃ সৈয়দ মাহ্ফুজুল হক, ন্যাশনাল প্রফেশনাল অফিসার (এনসিডি), বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ঢাকা আহ্ছানিয়া মিশনের নির্বাহী পরিচালক সাজেদুল কাইয়ুম দুলালের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপ-পরিচালক মোঃ মোখলেছুর রহমান।
(পিআর/এসপি/আগস্ট ২৮, ২০২২)
পাঠকের মতামত:
- সাতক্ষীরায় ৩০০ বছরে ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার উদ্বোধন
- টুঙ্গিপাড়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে দুই ফার্মেসিকে জরিমানা
- কলারোয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- গ্রাহকদের একাধিকবার আঙ্গুলের ছাপ নিয়ে সিমকার্ড তুলে অপরাধীদের কাছে বিক্রি, তিন যুবক গ্রেপ্তার
- চ্যানেল আই সৃষ্টিশীল চেতনার স্বাক্ষর
- সালথায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ
- পুঁজিবাজারে লেনদেন সহজ করতে ব্র্যাক ব্যাংক ও মিডওয়ে সিকিউরিটিজের চুক্তি
- টাঙ্গাইলে দুর্গামন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় শঙ্কা
- রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আব্দুল হান্নান ওএসডি
- গোপালগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন
- শ্রীনগরে এলাকাবাসীর হাতে ইয়াবাসহ আটক দু'জনকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ
- ভালো নেই গোপালগঞ্জের প্রবীণরা
- টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতির পদ স্থগিত
- ‘দুর্নীতি-অনিয়ম রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন’
- অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি
- সালথায় কলেজ ও মাদ্রাসার সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
- জটিলতা কাটিয়ে শুক্রবার আসছে রূপপুরের জ্বালানি
- পঞ্চগড়ে ৫ম উপজেলা স্কাউট সমাবেশের উদ্বোধন
- রাশিয়ায় আন্তর্জাতিক ফিশিং টুর্নামেন্টে বাংলাদেশী মৎস্য শিকারীরা
- সারেঙের খোঁজে
- সমৃদ্ধ পর্যটন শিল্প গড়তে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা
- রূপপুর পারমাণবিকে সেফটি ভালভের সমস্যার সমাধান
- কে কাকে তৈরি করে— লেখক, নাকি লেখা?
- ফুটবলের বাইরে মেসির বিরল সম্মান, পেলেন ডক্টরেট
- ‘বিএনপি কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না’
- ছাত্রলীগ নেতা জসিম হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড
- গলাচিপায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত শিশুদের মাঝে ফ্যামিলি কিট বক্স বিতরণ
- ঠোঁট ফাটছে এখনই! যা করবেন
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- পলাশবাড়ীতে জমিজমা নিয়ে সংঘর্ষে ৬ জন জখম, থানায় মামলা
- অমর কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী আজ
- বাউফলে জামায়াত নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
- খালের উপর বাঁধ নির্মাণে জলাবদ্ধতা, আগৈলঝাড়ায় সচেতনতা বৃদ্ধিতে সভা
- ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের ইমাম সম্মেলন সম্পন্ন
- বগুড়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৩
- কুষ্টিয়ায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই কিশোর নিহত
- গরমে প্রশান্তি দেবে আম পোড়া শরবত
- অধ্যক্ষ আজিজীর হবিগঞ্জ আগমন উপলক্ষে মতবিনিময় ও পরামর্শ সভা
- পঞ্চগড় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
- রাশিয়ায় আন্তর্জাতিক ফিশিং টুর্নামেন্টে বাংলাদেশী মৎস্য শিকারীরা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- সহকারী থেকে বনে গেলেন ডেন্ডিস্ট, ভুল চিকিৎসার মামলায় গ্রেফতার
- ‘দুর্নীতি-অনিয়ম রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন’
- সালথায় কলেজ ও মাদ্রাসার সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
- জটিলতা কাটিয়ে শুক্রবার আসছে রূপপুরের জ্বালানি
০১ অক্টোবর ২০২৬
- পুঁজিবাজারে লেনদেন সহজ করতে ব্র্যাক ব্যাংক ও মিডওয়ে সিকিউরিটিজের চুক্তি
- ক্যাশলেস বাংলাদেশ গড়তে ‘বাংলা কিউআর’ উদ্বোধন, লাগবে না কোনো ফি
-1.gif)








